এক্সপ্লোর

Sandeshkhali News: মাত্র ১ মিনিটের ঝড়ে লন্ডভন্ড সন্দেশখালি, তছনছ শতাধিক বাড়ি, আহত ৮ !

Sandeshkhali Storm Update: মাত্র ১ মিনিটের ঝড়ে লন্ডভন্ড সন্দেশখালি, ঝড়ে তছনছ পাথরঘাটা, হুলোপাড়ার শতাধিক বাড়ি

উত্তর ২৪ পরগনা: খারাপ আবহাওয়ার সতর্কতা আগেই জারি করেছিল আবহাওয়া দফতর। শেষ অবধি আশঙ্কাই সত্যি হল। মাত্র ১ মিনিটের ঝড়ে লন্ডভন্ড সন্দেশখালি। ঝড়ে তছনছ পাথরঘাটা, হুলোপাড়ার শতাধিক বাড়ি। ঝড়ে বিপর্যস্ত সন্দেশখালির ২টি গ্রাম, ৮জন আহত।

আরও পড়ুন, বিদায় উমা, মাকে বরণ আর সিঁদুরখেলায় মাতলেন ভিনরাজ্যের বাঙালিরাও

আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘণ্টায় ১৮ কিলোমিটার বেগে গভীর সমুদ্র থেকে উপকূলের দিকে এগোচ্ছে নিম্নচাপ। আজ সন্ধে নাগাদ ওড়িশা উপকূলে ঢুকতে পারে নিম্নচাপ। কাল পর্যন্ত উপকূল এলাকায় ঘণ্টায় ৬৫ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। শনিবার সকাল পর্যন্ত গভীর সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কাল সকালের পর থেকে কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে কমবে বৃষ্টির দাপট। নিম্নচাপ ক্রমে এগোবে উত্তরের দিকে, কাল থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। দক্ষিণে কমবে বৃষ্টি, বাড়বে উত্তরবঙ্গের ৫ জেলায়। কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার-সহ ৫ জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। প্রবল বৃষ্টির কারণে পাহাড়ে হতে পারে ভূমিধস, সতর্ক থাকার পরামর্শ আবহাওয়া দফতরের। আগামী রবিবার থেকে উত্তরবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।

হাওয়া অফিস জানিয়েছে, আজ দশমীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝড় ও বৃষ্টির প্রবল সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। এই তিন জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা।  কলকাতা ও হাওড়াতে ভারী বৃষ্টির কমলা সতর্কতা। উত্তর ২৪ পরগনা এবং হুগলি পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া নদিয়াতে ভারী বৃষ্টির আশঙ্কা। অতি বৃষ্টির সঙ্গে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর উপকূল জেলাতে। দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলা গুলিতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস।

শুক্রবার একাদশীতে ভারী বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের একাধিক জেলা। অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলাতে। ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণ ২৪ পরগনা বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান জেলাতে। পূর্ব-পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে  ঝড়ো হাওয়া ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে। বাকি উপকূল সংলগ্ন জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস।দ্বাদশী শনিবারেও ভারী বৃষ্টি বীরভূম ও মুর্শিদাবাদ জেলা উত্তরবঙ্গ সংলগ্ন জেলা গুলিতে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বেশিরভাগ জেলার বেশ কিছু এলাকাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস। 
 

 কলকাতায় আজ দিনভর মেঘলা আকাশ; বৃহস্পতিবার দশমীতে ভারী বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দিনভর কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। কখনো একনাগাড়ে বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার একাদশীতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস। শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৬৯ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টি হয়েছে ২.০ মিলিমিটার।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee Death: অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
Asish Banerjee: “এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা
“এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের BJP বিধায়ক ধ্রুব সাহা
Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget