এক্সপ্লোর

Medical Student Death: হরিদ্বার যাওয়াই কাল হল ? ট্রেকিং-এ গিয়ে মৃত্যু হাবড়ার ডাক্তারি পড়ুয়ার

RG Kar Medical Student's Death in Haridwar: আরজিকর মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন  সায়ন মন্ডল। কলেজের বন্ধুদের সাথে পাহাড়ে ট্রেকিং-এ গিয়ে মৃত্যু ডাক্তারি পড়ুয়ার। ঘটনায় শোকের ছায়া এলাকায়।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বন্ধুদের সাথে পাহাড়ে ট্রেকিং-এ (Trekking) গিয়ে মৃত্যু হল ডাক্তারি পড়ুয়ার (Medical Student Death)। ঘটনাটি হাবরা কুমড়া গ্রাম পঞ্চায়েতের নবপল্লী এলাকার। বছর হয়েছিল মাত্র বাইশ ! জানা গিয়েছে, পাহাড়ে ওঠার পথে শ্বাসকষ্টজনিত কারণে তার সমস্যা তৈরি হয়। হাসপাতালে নিয়েও শেষ রক্ষা হয়নি।

মেধাবী ছাত্র বলে পরিচিত ছিল আরজিকরের চতুর্থ বর্ষের ছাত্র সায়ন মন্ডল

এলাকায় মেধাবী ছাত্র বলে পরিচিত ছিল সে। আরজিকর মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন  সায়ন মন্ডল। ওই কলেজেরই তিন বন্ধুকে সঙ্গে নিয়ে ১২ তারিখ হরিদ্বার ঘুরতে যান সায়ন । ব্রহ্মনাথ পাহাড়ের ১২ হাজার কিলোমিটার ওপরে উঠে সায়নের শ্বাসকষ্ট জনিত সমস্যা শুরু হয়। অসুস্থ হয়ে পড়েন সেখানেই। এরপর বন্ধুবান্ধব এবং অন্যান্য লোকজন উদ্ধার করে নিচে নামিয়ে নিয়ে এসে হাসপাতালে নিয়ে যায়। তবে শেষ রক্ষা হয়নি। পরবর্তীতে ওই হাসপাতালে মৃত্যু হয় সায়ন মন্ডলের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। 

গতবছর উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে মৃত্যু হয় বাঙালি ট্রেকারের

প্রসঙ্গত, গতবছর উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে মৃত্যু হয় বাঙালি ট্রেকারের। প্রচণ্ড তুষার ঝড়ের কারণে আটকে পড়ে তীব্র ঠান্ডায় মৃত্যু হয়েছে তাঁর। গতকাল উত্তরাখণ্ড থেকে ফোনে পরিবারকে সে কথা জানানো হয়। নেশা ছিল পাহাড়। সেই পাহাড়ে গিয়েই আর ফিরলেন না নিমতার নির্মল বিশ্বাস। ১১ অক্টোবর একটি ট্রেকিং সংস্থার সঙ্গে উত্তরাখণ্ডের গিয়া বিনায়ক পাসে ট্রেকিংয়ের জন্য রওনা দেন, বছর ৪৩ এর  ট্রাভেল এজেন্ট নির্মল। পরিবারের বক্তব্য, প্রচণ্ড তুষার ঝড়ের কারণে আটকে পড়েন নির্মল। ১৯ অক্টোবর প্রচণ্ড ঠান্ডায় মৃত্যু হয় তাঁর। উত্তরাখণ্ড থেকে ফোনে মৃত্যুর খবর জানানো হয়। এর আগেও বেশ কয়েকটি ট্রেক করেছেন নির্মল। এবার পাড়ি দিয়েছিলেন অন্যতম দুর্গম পাসে। কিন্তু ট্রেক সম্পূর্ণ করার আগেই পাহাড়ের বুকেই প্রাণ হারালেন নিমতার বাসিন্দা।

আরও পড়ুন, গ্রেফতার আইএসএফ বিধায়ক, 'নৌশাদ ভাল মানুষ', বললেন শুভেন্দু

 ভ্রমণের প্রতি ভালবাসাই কি কাল হল ?

পরিবার সূত্রে জানা গিয়েছে, ভ্রমণের প্রতি ভালবাসা থেকে সেই পেশাতেই ছিলেন নির্মল। পাহাড়ের প্রতি অমোঘ আক্রর্ষণ ছিল তাঁর। সুযোগ পেলেই তাই বেরিয়ে পড়তেন। আগেও একাধিকবার এমন ট্রেকিংয়ে গিয়েছেন। গতবারও লক্ষ্মীপুজো মিটতেই রওনা দেন। যে দিন মারা যান নির্মল, সে দিন প্রচুর তুষারপাত হয় বলে জানা গিয়েছে। তীব্র ঠান্ডায় আটকে পড়েই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।গতবছর তুষারপাত হয়েছে উত্তরাখণ্ডে। বরফে ঢেকে যায় হেমকুণ্ড। টানা তুষারপাত চলে। তৃতীয় কেদার তুঙ্গনাথেও তুষারপাত হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sashi Panja : কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
West Bengal LIVE News Updates: দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget