এক্সপ্লোর

Panihati: হঠাৎ বিকট শব্দ, ঝনঝনিয়ে ভাঙল জানলার কাচ! মাঝরাতে বিস্ফোরণ রহস্য়

ঘটনার পরই পুরো জায়গা ধোঁয়ায় ঢেকে যায় বলে দাবি। বাড়ি লক্ষ্য় করে বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ বাড়িমালিক ও তাঁর প্রতিবেশীদের।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: পানিহাটিতে (Panihati) বিস্ফোরণ রহস্য়। মাঝরাতে বিদ্য়ুৎ কর্মীর বাড়িতে বিকট শব্দ। ঝনঝনিয়ে ভেঙে পড়ে জানলার কাচ। কেউ বোমা ছুড়েছে বলে অভিযোগ বিদ্য়ুৎকর্মীর। বোমা ফেটে বিস্ফোরণ, নাকি নেপথ্য়ে অন্য় কোনও কারণ, অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। 

আচমকা বাজির মতো কিছু একটা এসে পড়ল । এর পরই জোড়াল বিস্ফোরণের মতো আগুনের ঝলকানি । কোনওভাবে বিস্ফোরণ? না কি কেউ বোমা ছুড়েছে? উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) পানিহাটিতে বিস্ফোরণ রহস্য়। রবিবার রাত প্রায় আড়াইটে।

বাড়িতেই ছিলেন, পানিহাটি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের ব্য়ানার্জী স্ট্রিটের বাসিন্দা, পেশায় WBSEDCL-এর কর্মী মনোজ প্রসাদ । তাঁর দাবি, আচমকাই বিকট শব্দ শোনা যায় । তিনি বেরিয়ে দেখেন, বাড়িতে ঢোকার মুখে, লোহার গেটের কাছে বিশাল গর্ত, ঝনঝনিয়ে ভেঙে পড়েছে জানলার কাচ। 

ঘটনার পরই পুরো জায়গা ধোঁয়ায় ঢেকে যায় বলে দাবি। বাড়ি লক্ষ্য় করে বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ বাড়িমালিক ও তাঁর প্রতিবেশীদের । শান্তিরঞ্জন দাস পাশের ফ্ল্য়াট থেকে দেখেন, গলির থেকে ধোয়া বেরোচ্ছে।অমিয়কুমার মুখোপাধ্য়ায়ের কথায়, রাতে বোমাবাজি হয়েছে। কে করেছে জানি না। আশপাশের লোকেরা উঠে পড়েছে। বাড়িতে বড় ক্ষতি হয়নি । এর কোনও শত্রু নেই। নিরীহ লোক। ৩-৪ পুরুষের বাস। এই ঘটনা কখনও হয়নি। খড়দা থানার তরফে জানানো হয়েছে, বোমা ফেটে বিস্ফোরণ, নাকি অন্য় কোনও কারণ, খতিয়ে দেখা হচ্ছে। 

পাড়ুইতে বোমাতঙ্ক: পঞ্চায়েত ভোটের আগে পাড়ুইতে বোমাতঙ্ক! সোমবার বিকেলে পাড়ুইয়ের কুষ্ঠিগিরি গ্রামে তৃণমূলের নবগ্রাম ২ নম্বর বুথ পার্টি অফিসে বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় সূত্রের দাবি, সেই সময় তৃণমূলের পার্টি অফিসটি বন্ধ ছিল। পুলিশ সেই পার্টি অফিস খুলিয়ে, ভিতর থেকে পোড়া প্লাস্টিকের বালতি-সহ বেশ কিছু নমুনা সংগ্রহ করে। বোমা বিস্ফোরণ না অন্য কিছু ? তা জানতে সংগৃহীত নমুনা, ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বীরভূমের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় । 

ভস্মীভূত মিল: মার্কেট বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল হাওড়ার চেঙ্গাইল স্টেশন লাগোয়া লাডলো মিল মার্কেট। আগুনের গ্রাসে স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে দেড়শোর বেশি দোকান। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে দমকল। জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalighat TMC On 21 July: “আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
“আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
CM Suvendu Adhikari: ১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Kalighat TMC:কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ
কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget