এক্সপ্লোর

North 24 Parganas: ভারতে চুরি মোবাইল সীমান্ত পেরিয়ে বাংলাদেশে! চক্রের পর্দাফাঁস পুলিশের

Mobile Smuggling: মোট ৩ জন গ্রেফতার, উদ্ধার অন্তত ৩০টি মোবাইল ফোন

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ভারতে চুরি হচ্ছিল মোবাইল। সেই মোবাইল ফোন সীমান্ত পেরিয়ে চলে যাচ্ছিল বাংলাদেশে। চোরাই মোবাইল পাচার নিয়ে দীর্ঘদিন ধরেই তক্কে তক্কে ছিল পুলিশ। শেষ পর্যন্ত পাচারচক্র ধরতে সক্ষম হল পুলিশ।  

উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় চোরাই মোবাইল বাংলাদেশে যাবে। মহম্মদ শেহবাজ আহমেদ নামে বাগুইহাটির এক বাসিন্দাকে বনগাঁ এলাকা থেকে ৩টি মোবাইল সহ গ্রেফতার করা হয় ২৬ মে। তাকে জেরা করে বাংলাদেশের এক বাসিন্দা শাহিন আলিকে ১০ হাজার ভারতীয় টাকা ও বাংলাদেশি টাকা এবং পাসপোর্ট-সহ আটক করা হয়। ধৃত দুই জনকে বনগাঁ মহকুমা আদালতে থেকে পুলিশ হেফাজতে নিয়ে টানা জেরা করেই পাকড়াও করা হয় শুভদীপ সাহা নামে একজনকে।

ধৃত শুভদীপ সাহা বনগাঁর বাসিন্দা। শুভদীপের বাড়ি ও শেহবাজের বাড়িতে তল্লাশি করে আরও ২৭ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গোপালনগর থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে এর আগে ৫ বার চোরাই মোবাইল ফোন বাংলাদেশে পাচার করেছে শেহবাজ। বাংলাদেশের বাসিন্দা শাহিন আলি, ভারতে বনগাঁয় এসেথ  শুভজিৎ সাহার বাড়িতে এসে থাকত। বাগদার এসডিপিও সাংবাদিক বৈঠক করে জানান, এই তিন পাচারকারী বিভিন্ন এলাকার চোরাই মোবাইল বাংলাদেশে পাচার করার কাজে যুক্ত। এদেরকে আরও জিজ্ঞাসাবাদ করে দেখা হচ্ছে আরও অন্য কারা যুক্ত আছে কিনা।

কদিন আগেই:
সম্প্রতি রানাঘাট সীমা চৌকির কাছে বিপুল পরিমাণ মাছের ডিম উদ্ধার করেছিলেন দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন ৬৮ ব্যাটেলিয়নের জওয়ানরা। ৫৩টি প্লাস্টিকের থলেতে ভরে সেগুলি বাংলাদেশে পাচার করা হচ্ছিল বলে জানা গিয়েছিল। সবমিলিয়ে যার বাজারমূল্য ৭ লক্ষ ৯৫ হাজার টাকা। জওয়ানরা সতর্ক থাকাতেই সেগুলি উদ্ধার করা গিয়েছিল বলে জানানো হয়েছে। BSF সূত্রে জানা গিয়েছিল, তাদের এলাকা থেকে বিপুল পরিমাণ মাছের ডিম বাংলাদেশে পাচার হচ্ছে বলে গোপন সূত্রে খবর মেলে। তার পরই সক্রিয় হন জওয়ানরা। জায়গায় জায়গায় ওৎ পেতে ছিলেন সকলে। চলে জনে জনে তল্লাশি। ওই এলাকাতেও তল্লাশি চালানো হয়। তাতে সীমান্তের কাছে একটি নির্জন বাড়িতে প্লাস্টিকের থলের পাহাড় চোখে পড়ে। ঘেঁটে দেখলে বোঝা যায়,মাছের ডিম বাঁধা রয়েছে ভিতরে। এক এক করে ৫৩টি মাছের ডিম ভর্তি থলে উদ্ধার করেন জওয়ানরা। 

সম্প্রতি উত্তর ২৪ পরগনায় ফাঁস হয়েছে সোনা পাচার চক্রও। সীমান্তরক্ষী বাহিনীর দক্ষিণবঙ্গ সীমান্তের ১৪৫ নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে ৩৬টি সোনার বিস্কুট উদ্ধার করেছিলেন। সোনা পাচারে জড়িত সন্দেহে এক ট্রাকচালককে গ্রেফতারও করা হয়েছিল। অভিযোগ, তিনিই ওই সোনা বাংলাদেশ থেকে ভারতে আনার চেষ্টা করছিলেন। বাজেয়াপ্ত করা ৩৬টি সোনার বিস্কুটের  ৪ হাজার ৭৯৭ গ্রামের কিছু বেশি। আনুমানিক বাজারদর ২ কোটি ৯৩ লক্ষ টাকারও বেশি। 

আরও পড়ুন: ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য কী কী খেতে পারেন? রইল তারই তালিকা

সেরা শিরোনাম

Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩

ভিডিও

Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি ঋতব্রতর
Naushad Siddique |
Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget