এক্সপ্লোর

North 24 Parganas : বিজেপি নেতার মায়ের মৃত্যুর খবরে বাড়িতে হাজির তৃণমূল বিধায়ক, সংঘাতের আবহে সৌজন্যের অন্য ছবি

TMC-BJP : পঞ্চায়েতের ভোটের আগে একে অপরকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ তৃণমূল ও বিজেপি। কিন্তু, এসবের মাঝেই অন্য নজির তৈরি করল সৌজন্যের এই ছবি।

সমীরণ পাল উত্তর ২৪ পরগনা : কার্যত দুয়ারে পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023)। আগামী বছরের শুরুতেই নির্বাচনের দামামা বাজবে প্রত্যাশা রেখেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলোর তোড়জোড়। সঙ্গে একে অপরের প্রতি হুমকি-হুঁশিয়ারির বহর।

রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছে রাজনৈতিক অশান্তির খণ্ডচিত্র। সেই সংঘাতের মধ্যেই সৌজন্যের নজির উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) অশোকনগরে। বিজেপি (BJP) মণ্ডল সভাপতির মায়ের মৃত্যুর খবর পেয়ে তাঁর বাড়িতে হাজির হলেন তৃণমূল (TMC) বিধায়ক নারায়ণ গোস্বামী। তৃণমূল বিধায়কের যে আচরণে আপ্লুত বিজেপি নেতা।

সৌজন্যের অন্য ছবি

স্কুলে নিয়োগ দুর্নীতির মামলা থেকে শুরু করে গরু পাচার, কয়লা পাচার নিয়ে পঞ্চায়েত ভোটের আগে যখন তৃণমূল-বিজেপি সংঘাতের পারদ ক্রমেই চড়ছে, তখন উত্তর ২৪ পরগনায় দেখা গেল সৌজন্যের ছবি। এক ছাদের তলায় যুযুধান দুই পক্ষ। একজন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী এবং অন্যজন অশোকনগরের বিজেপি মণ্ডল সভাপতি শ্যামলেন্দু দে।

সম্প্রতি বিজেপি নেতার মা মারা গিয়েছেন। সেই খবর পেয়ে তাঁর বাড়িতে যান তৃণমূল বিধায়ক। নারায়ণ গোস্বামীর যে কাজে অপ্লুত বিজেপি নেতা। অশোকনগরের বিজেপির মণ্ডল সভাপতি শ্যামলেন্দু দে বলেছেন, 'উনি কথা দিয়েছিলেন আসবেন বলে। ভাল লাগছে।' কেন তাঁর আসা? তৃণমূল বিধায়ক জানিয়েছেন, 'নির্বাচনের সময় থেকে চিনি। ভাল লোক।'

পঞ্চায়েতের ভোটের আগে একে অপরকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ তৃণমূল ও বিজেপি। কিন্তু, এসবের মাঝেই অন্য নজির তৈরি করল সৌজন্যের এই ছবি। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে যে ছবি কার্যত বিরল।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই বরানগরে মুখোমুখি মঞ্চে হাজির হয়েছিলেন তৃণমূল নেতা তাপস রায় ও বিজেপি নেতা দিলীপ ঘোষ। যেখানেও তাঁদের মধ্যে দেখা যায় সৌজন্যের ছবি। যদিও পরে জোটে কটাক্ষও। বরানগরের টবিন রোডে জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে মুখোমুখি তৃণমূল বিধায়ক তাপস রায় ও বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। রাজনৈতিক সৌজন্য বজায় রেখেও তাপস রায়কে উদ্দেশ্য করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে খোঁচা দিলেন দিলীপ ঘোষ। পাল্টা বিজেপি সাংসদকে ঘর সামলাবার পরামর্শ বরানগরের তৃণমূল বিধায়কের। সবমিলিয়ে সৌজন্যের আবহেই জারি ছিল কটাক্ষও।

আরও পড়ুন- বাবা কংগ্রেস নেতা, ছেলে বিজেপির, একসঙ্গে নাচের ভিডিও ভাইরাল মুর্শিদাবাদে

 

সেরা শিরোনাম

Biman Basu : দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু
Biman Basu : দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু
Annapurna Yojana : 'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Shatarup Ghosh : দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
Weather Alert: রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?
রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget