এক্সপ্লোর

Narayan Goswami: লাল চুল, কানে দুল চলবে না, ‘দিদির দূত’দের নিদান তৃণমূল বিধায়কের

North 24 Parganas News: দলের সকলকে সতর্ক করার পাশাপাশি আচার-আচরণ নিয়ে বেশি কিছু নিদানও দিলেন তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: দিন ক্ষণ এখনও পর্যন্ত জানা না গেলেও, আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023) ঘিরে রাজনীতির পারদ চড়ছে বাংলায়। তৃণমূলের (TMC) তরফে যেমন 'দিদির দূত' (Didir Doot), 'দিদির সুরক্ষাকবচ'-এর মতো কর্মসূচি চালু করে জনসংযোগ বাড়ানো হচ্ছে, পিছিয়ে নেই বিরোধী দলগুলিও। তা নিয়েও চলছে টানাপোড়েন। কোথাও তৃণমূলের 'দিদির দূত'দের ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে, তার পাল্টা বিজেপি-র কর্মসূচি বানচাল করার হুঁশিয়ারি শোনা যাচ্ছে জোড়াফুল শিবির থেকেও। 

'দিদির সুরক্ষাকবচ'-এর মতো কর্মসূচি চালু করে জনসংযোগ বাড়ানো হচ্ছে তৃণমূলের তরফে

আর এই আবহেই দলের সকলকে সতর্ক করার পাশাপাশি আচার-আচরণ নিয়ে বেশি কিছু নিদানও দিলেন তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী (Narayan Goswami)। তাঁর মতে, মূলত অল্পবয়সি ছেলেমেয়ে, ভাল ফোন, কম্পিউটার চালানোয় দক্ষ যাঁরা, তাঁদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নেতাদের থেকে আলাদা। কিন্তু তাঁদের ব্যক্তিগত বিষয় যাতে কর্মসূচিতে নেতিবাচক প্রভাব না ফেলে, তা নিয়ে সকলকে সতর্ক করলেন নারায়ণ। 

'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচি নিয়ে দলীয় সমাবেশে এমন সতর্কবার্তা দেন নারায়ণ। তাঁকে বলতে শোনা যায়, "বাড়িতে বাড়িতে আমাদের 'দিদির দূত'রা যাবেন। তাঁদের কিছু কথা মাথায় রাখতে হবে যে, আমরা কার দূত! 'দিদির দূত'। ভোটাররা কী মনে করবেন! মমতা বন্দ্যোপাধ্যায় যেমন, তাঁর দূতরাও মমতা বন্দ্যোপাধ্যায়েরই কাছাকাছি হবেন। আচার ব্যবহার, কথাবার্তা, নম্রতা, ভদ্রতা, সহনশীলতা ততটাই হবে। এটা কিন্তু আমাদের সকলকে মাথায় রাখতে হবে।"

আরও পড়ুন: Meghalaya: মেন্দিপাথার বিধানসভা কেন্দ্রে আজ প্রথম নির্বাচনী সভা মমতার, থাকছেন অভিষেকও

এর পরই 'দিদির দূত'দের আচার ব্যবহার নিয়ে নিদান শোনান নারায়ণ। তিনি বলেন, " 'দিদির দূত'দের অনেকেই যেহেতু অল্পবয়সি ছেলে, তাঁদের নিশ্চয়ই বলে দেবে আইটি সেল, তবু বলব, এঁরা সব বাচ্চা ছেলে, কম্পিউটার বা ভাল মোবাইল চালাতে পারেন। এঁদের বয়স কম। তাই ব্যক্তিগত রুচিবোধও আলাদা হয়। কিন্তু অনেক সময় দেখি, চুল এমন (কায়দা) করে কাটা, এখানে লাল, ওখানে দুল। এ সব করা যাবে না। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত, 'দিদির দূত', এটা কিন্তু মাথায় রাখতে হবে।"

'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচি নিয়ে দলীয় সমাবেশে এমন সতর্কবার্তা দেন নারায়ণ

এর আগে, সম্প্রতি দত্তপুকুরে 'দিদির সুরক্ষাকবচ' কর্মসূচি চলাকালীনই খাদ্যমন্ত্রী রথীন ঘোষের সামনে বিজেপি-র মণ্ডল সভাপতিকে চড় মারার অভিযোগ ওঠে তৃণমূলের এক নেতার বিরুদ্ধে। তা নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে ৩২৩ (মারধর), ৩৪১ (বাধাদান) এবং ৫০৬, হুমকি-সহ একাধিক ধারায় মামলাও দায়ের হয়। তাতে তুমুল বিতর্ক হয়। তৃণমূল যদিও বিজেপি-র মণ্ডল সভাপতিকেই কাঠগড়ায় তোলে। তিনি কর্মসূচি ভণ্ডুল করতে এসেছিলেন বলে অভিযোগ করা হয়। আগামী দিনে তার পুনরাবৃত্তি রুখতে চাইছেন তৃণমূল নেতৃত্ব। 

সেরা শিরোনাম

ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Kolkata Flyover: রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি কী বলছে?
রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি কী বলছে?

ভিডিও

Durga Puja 2026 | বাগবাজার সর্বজনীনের পুজোর উদ্বোধন রাজ্যপালের
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Abishek Porel: জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
Embed widget