এক্সপ্লোর

North Bengal News: হাতির হানায় এক রাতেই শিশু-সহ মৃত্যু তিন জনের, আতঙ্ক মাদারিহাট এলাকায় 

Alipurduar Incident: প্রায় প্রতিদিন সন্ধ্যা হতে না হতেই এলাকায় হাতির উপদ্রব শুরু হওয়ায় চিন্তিত স্থানীয় বাসিন্দারা। একদম রাস্তার উপর কিংবা বাড়ির মধ্যে চলে আসে হাতিরা। তারপর আচমকাই হামলা চালায়।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার : জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন মাদারিহাট এলাকায় এক রাতে হাতির হানায় মৃত্যু হয়েছে এক শিশু ও মহিলা সহ মোট তিন জনের। পৃথক দু'টি ঘটনায় হাতির হামলায় ওই তিনজনের মৃত্যু হয়। বুধবার রাতে প্রথমে মাদারিহাট মধ্য ছেকামারী এলাকায় বাড়ির সামনে মাকনা হাতির হানায় মৃত্যু হয় কাদের আলি নামে এক ব্যাক্তির। এই ঘটনায় বুধবার ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

জানা গিয়েছে, মধ্য ছেকামাড়ি এলাকার বাসিন্দা কাদের আলি এদিন সন্ধ্যায় বাজার করে ঘরে ফিরছিলেন। বাড়ির সামনে আচমকাই এক মাকনা হাতির সামনে পড়ে যান তিনি। এই হাতিটি তাঁর উপর হামলা চালায়। হাতির আক্রমণে কাদের আলি মারাত্মক ভাবে জখম হন। আহত অবস্থায় দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় মাদারিহাট গ্রামীণ হাসপাতালে। এলাকার বাসিন্দারাই উদ্ধার করেছিলেন তাঁকে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা কাদের আলিকে মৃত বলে ঘোষণা করেন।              

এরপর গভীর রাতে মধ্য খয়েরবাড়ি এলাকায় বাড়ির উঠোনে দেড় বছরের কন্যা সন্তান লক্ষী মুন্ডাকে কোলে নিয়ে বাড়ির অন্যদের সঙ্গে গল্প করছিলেন তাঁর মা সোনিয়া মুন্ডা। সেই সময় আচমকাই হাতি এসে যায় তাঁদের সামনে। হাতিটি মা ও শিশুকে শুঁড় দিয়ে পেঁচিয়ে তুলে নিয়ে গিয়ে বাড়ির বাইরে আছড়ে ফেলে। এই ঘটনায় মৃত্যু হয়েছে সোনিয়া এবং তাঁর ছোট্ট মেয়ে লক্ষ্মীর। স্বভাবতই মা এবং সন্তানের এ হেন মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।                                

প্রায় প্রতিদিন সন্ধ্যা হতে না হতেই এলাকায় হাতির উপদ্রব শুরু হওয়ায় চিন্তিত স্থানীয় বাসিন্দারা। একদম রাস্তার উপর কিংবা বাড়ির মধ্যে চলে আসে হাতিরা। তারপর আচমকাই হামলা চালানো শুরু করে। এক রাতের মধ্যে হাতির হানায় তিনজনের মৃত্যুর ঘটনায় এলাকার বাসিন্দারা যথেষ্ট আতঙ্কিত রয়েছেন। এক অজানা আশঙ্কায় দিন গুনছেন সকলে। চিন্তা একটাই, এই বুঝি আবার হানা দিল হাতি। হাতির উপদ্রব উত্তরবঙ্গের কিছু জেলায় নতুন ঘটনা নয়। অনেক সময়েই জঙ্গল থেকে বেরিয়ে আসে হাতির দল। বেশিরভাগ ক্ষেত্রেই খাবারের সন্ধানে বেরিয়ে আসে তারা। আবার অনেক সময়েই আচমকা সামনে থাকা মানুষের উপর হামলা চালায় হাতির দল। হাতির হানায় মৃত্যুর ঘটনা এর আগেও ঘটেছে উত্তরবঙ্গে। 

সেরা শিরোনাম

Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA
CJP Protest Delhi News : আটক Dipke, Asutosh, Sourav-রা, দিল্লিতে পা রাখার মুখেই আটক করল পুলিশ
Chandigarh AAP Protest : দিল্লির পাশাপাশি বিক্ষোভের আঁচ চণ্ডীগড়েও | প্রতিবাদ মিছিলে উত্তেজনা
Dhruv Rathee Detained | CJP বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget