এক্সপ্লোর

Bus Service: সুখবর, পুজোর আগে রাজ্যে প্রথম মহিলাদের জন্য চালু হচ্ছে বাস সার্ভিস !

Bus Service For Women's: পুজোর আগেই রাজ্যে প্রথম মহিলাদের জন্য চালু হচ্ছে বাস সার্ভিস, কোন সময়, কোন এলাকায় পরিষেবা ?

মলয় চক্রবর্তী, দার্জিলিং: পুজোর আগেই রাজ্যে প্রথম মহিলাদের জন্য চালু হচ্ছে বাস সার্ভিস। মূলত অফিস টাইমেই চালু থাকবে এই বিশেষ পরিষেবা। মহিলাদের নিরাপত্তার দিকটাও গুরুত্ব দিয়ে ভাবা হয়েছে।

 উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় শিলিগুড়িতে পরিবহণ নিগমের সাথে বোর্ড মিটিংয়ের পরে এই সিদ্ধান্ত জানান। তিনি জানিয়েছেন, শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থেকে কোচবিহার এবং কোচবিহার থেকে দিনহাটা পর্যন্ত এই বাস সার্ভিস চালু হতে চলেছে। এই বাস পরিষেবা মূলত অফিস টাইমেই চালু থাকবে। পাশাপাশি পার্থপ্রতিম রায় আরও জানিয়েছেন, মহিলাদের নিরাপত্তার স্বার্থে দূরপাল্লার পুরনো গাড়িগুলোতে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে।

আর জি কর কাণ্ডের জের, মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যেগে চালু হয়েছে হেল্প লাইন নম্বর।  এই নাম্বারের মধ্য দিয়ে মহিলারা যে কোনও বিপদের সম্মুখীন হলে হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন। পূর্ব মেদিনীপুর জেলায় আশা পর্যটকরা বিপদের সম্মুখীন হলে এই নম্বরে যোগাযোগ করতে পারেন। তাদের দ্রুত সমস্যার সমাধান হবে। ফোনের মাধ্যমে ও হোয়াইটঅ্যাপের মাধ্যমে এই পরিষেবা পাবেন। এমনকি এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে গাইড ও পাওয়া যাবে।এমনকি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন থানা এলাকার অফিসারদের নাম্বার ও পাওয়া যাবে। নাম্বারটি হল ৯৮০০৭৭৫৯৯৯ ।

অপরদিকে, আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। চালু হয়েছে টেলি-মেডিসিন পরিষেবা। শুক্রবারই ঘোষণা করে জানায় পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের।  প্রতিদিন সকাল ১০ থেকে দুপুর ২ পর্যন্ত টেলি-মেডিসিন পরিষেবার ঘোষণা। রবিবার রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ সংলগ্ন এলাকায় স্বাস্থ্য শিবিরের আয়োজন। ২ সেপ্টেম্বর লালবাজার অভিযানের ডাক পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের। টেলি-মেডিসিন পরিষেবা পেতে হোয়াটসঅ্যাপ নম্বর: 8777565251, 8777569399, 8777579517, 6290326079

আরও পড়ুন, পেট্রোলের দরে বড় বদল, সকালেই গেলে যে দামে পাবেন কলকাতা-সহ জেলায়..

আরজি কর কাণ্ডে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রতিবাদের ঢেউ সারা দেশে। এই পরিস্থিতিতে এবার কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তায় বিশেষ প্রকল্প নিয়ে এসেছে রাজ্য সরকার। 'রাতের সাথী' নামের প্রযুক্তিচালিত আচরণবিধির তালিকা প্রকাশ করেছে রাজ্য সরকার। সরকারি মেডিক্যাল কলেজ, হাসপাতাল, জেলা হাসপাতাল এবং সমস্ত বেসরকারি হাসপাতালে এই নির্দেশাবলী কার্যকর করতে বলা হয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

সেরা শিরোনাম

Bikash Ranjan On CM: “ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
“ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Rahul Gandhi: “যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
“যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
Kolkata News: হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি
হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget