এক্সপ্লোর

Darjeeling News: বর্ষা আসতেই ডেঙ্গির প্রকোপ, দার্জিলিং, শিলিগুড়িতে ছড়াচ্ছে সংক্রমণ

North Bengal Dengue: জেলা স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং জেলায় ১৪ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।

সনৎ ঝা, দার্জিলিং: উত্তরবঙ্গে (North Bengal) ডেঙ্গির (Dengue) থাবা কি ক্রমশ বড় হচ্ছে? সেই আশঙ্কা বাড়িয়ে দিল দার্জিলিং (Darjeeling) জেলা স্বাস্থ্য দফতরের রিপোর্ট। ক্যুইন অফ হিলসের জেলায় মশাবাহিত রোগে আক্রান্ত ১৪ জন। মৃত্যু হয়েছে এক কিশোরের। শিলিগুড়িতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪। পুরসভার কাজ নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। 

উত্তরবঙ্গে ছড়াচ্ছে ডেঙ্গি

উত্তরবঙ্গে ডেঙ্গির জাল বিস্তার। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের পর এ বার দার্জিলিং। বর্ষা হাজির হওয়ার আগেই উত্তরের আরও এক জেলায় ডেঙ্গির ভ্রুকুটি।

জেলা স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং জেলায় ১৪ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। গত ১২ মে ডেঙ্গিতে মৃত্যু হয়েছে খড়িবাড়ির বাসিন্দা এক কিশোরের। শিলিগুড়িতে ডেঙ্গিতে আক্রান্ত ৪ জন। তাঁরা প্রত্যেকেই উত্তরবঙ্গ মেডিক্যালে চিকিৎসাধীন। 

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট সঞ্জয় মল্লিক বলেন, "ডেঙ্গি রোগীদের চিকিৎসার জন্য মেডিক্যাল কলেজে আলাদা ব্লক তৈরি করা হয়েছে। একজনের মৃত্যু হয়েছে। বাকিরা চিকিৎসায় সুস্থ হয়ে উঠছেন।"

আরও পড়ুন: Fuel Price: ৪০ টাকা বাড়িয়ে ৭ টাকা হ্রাস! জ্বালানি-শুল্ক নিয়ে কেন্দ্রকে নিশানা বিরোধীদের

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে আরও খবর, শিলিগুড়ি শহরে ডেঙ্গির প্রাদুর্ভাব এখনও পর্যন্ত ৩৬ নম্বর ওয়ার্ডেই সীমাবদ্ধ রয়েছে। ওই এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর জোর দিচ্ছে প্রশাসন। 

ডেঙ্গির মশার লার্ভা যেহেতু জমা জলে জন্মায়, তাই কোনও ভাবেই কোথাও যাতে জল জমে না থাকে, তার জন্য সবাইকে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য আধিকারিকরা। ডেঙ্গি মোকাবিলা নিয়ে তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পুরসভার কাজকর্ম নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 

রাজনৈতিক চাপানউতোর

শিলিগুড়ি পুরসভার বিরোধী দলনেতা অমিত জৈন বলেন, "পুরসভা এখনও পর্যন্ত বাড়তি শ্রমিকই নিয়োগ করতে পারেনি। পুরোপুরি উদাসীন প্রথম থেকেই। স্বাভাবিক ভাবেই উদ্বেগ ক্রমশ বাড়ছে।" শিলিগুড়ি পুরসভার মেয়র তথা তৃণমূল নেতা গৌতম দেব যদিও বলেন, "বাড়ি বাড়ি যাচ্ছে পুরসভার লোক। নর্দমা পরিষ্কার করা হচ্ছে। স্বাস্থ্য দফতরের সঙ্গে যোগাযোগ রেখেই কাজ করা হচ্ছে।" কিন্তু করোনার প্রকোপ পুরোপুরি কাটার আগেই ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে উত্তরবঙ্গে।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

CJP Protest Delhi News : আটক Dipke, Asutosh, Sourav-রা, দিল্লিতে পা রাখার মুখেই আটক করল পুলিশ
Chandigarh AAP Protest : দিল্লির পাশাপাশি বিক্ষোভের আঁচ চণ্ডীগড়েও | প্রতিবাদ মিছিলে উত্তেজনা
Dhruv Rathee Detained | CJP বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠি | #abpananda
Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget