এক্সপ্লোর

CM Mamata Banerjee: কোথায় দাঁড়িয়ে পরিস্থিতি ? আজ ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Mamata On North Bengal Disaster : বৃষ্টি-ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা : আজ ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বৃষ্টি-ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে আলিপুরদুয়ারের হাসিমারার উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন, রবির সকালে ফের হলুদ সতর্কতা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস এই ৭ জেলায়

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গে। আজ ফের উত্তরবঙ্গের পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে বিশেষ বিমানে আলিপুরদুয়ারের হাসিমারার উদ্দেশে রওনা দেবেন তিনি। সেখানে নীলপাড়া রেঞ্জ ফরেস্ট কমিউনিটি হলে বৃষ্টি-ধসে বিপর্যস্ত পাহাড়ে ত্রাণ ও পুনর্বাসন নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই তিনি প্রশাসনিক কর্তাদের ক্ষয়ক্ষতি সংক্রান্ত রিপোর্ট তৈরির নির্দেশ দিয়েছেন। দার্জিলিঙেও যাবেন মুখ্যমন্ত্রী। মিরিক ও অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ারও কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

উত্তরবঙ্গের বিপর্যয়ের পর (North Bengal Flood)  পুজো কার্নিভাল নিয়ে জোর বিতর্কের মুখে পড়েছিলেন মমতা । কেন বিপর্যয়ের সময় উত্তরবঙ্গে না পৌঁছে, কলকাতায় রেড রোডে পুজোর কার্নিভালে অংশ নিলেন মুখ্যমন্ত্রী ? ইতিমধ্যেই বিজেপির শীর্ষ নেতা-সহ বিরোধীরা এই প্রশ্ন তুলেছে। যদিও এরপর তার কারণ দর্শিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী । মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'কেউ কেউ রাজনীতি করছে, তখন কেন কার্নিভাল হল ? ..পুজোর সময় তো বৃষ্টি হল বলে ক্যানসেল করে দিলাম একদিন। কিন্তু ওই দিন তো সব অ্যারেঞ্জমেন্ট করা আছে। ইউনিসেফ থেকে শুরু করে কত ফরেন ট্যুরিস্টরা ছিল। ক্যানসেল করা সম্ভব ? প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আর তাছাড়া কি, সেদিন যদি আমরা আসতামও, এসে কী করতাম, আমাদের দেখতে গিয়ে, ভিআইপিদের দেখতে গিয়ে, রেসকিউ অপারেশনটা হত না।'

তিনি বলেছিলেন, 'পুলিশ কাকে সামলাবে ? ফায়ার ব্রিগেড কাকে সামলাবে ? ডিস্ট্রিক অ্যাডমিনিস্ট্রেশন কাকে সামলাবে ? হোয়াট ইজ দ্য প্রায়োরিটি ? বিপদের সময় মানুষকে উদ্ধার করা, তার পাশে দাঁড়ানো , তাঁকে শিফট করা, তাকে রিলিফ ক্যাম্পে নিয়ে যাওয়া,  তাকে আশ্বস্থ করা ? নাকি শুধু ভিআইপি ট্রিটমেন্ট করা ? ভিআইপি এর নাম করে কেউ তিরিশটা গাড়ি নিয়ে ঢুকছে, কেউ চল্লিশ গাড়ি নিয়ে ঢুকছে। ভাল রাস্তাগুলি ভেঙে দিয়ে চলে যাচ্ছে। আরে এটা কাঁচা আছে এখন ! যার জন্য আমি নিজে ট্রাভেল করছি, মাত্র তিনটে গাড়ি...আমার সামনে একটা থাকে, আমি মাঝে থাকি,পিছনের গাড়িটারও আমার দরকার নেই। আমি লোকাল পুলিশকে অ্যালাউ করি না। তাহলে সব জিনিস হয়।'  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: 'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Nirmal Ghosh Arrested: 'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget