এক্সপ্লোর

Dengue: জলপাইগুড়িতে বাড়ছে ডেঙ্গির প্রকোপ! উদ্বেগ প্রকাশ মমতার

Jalpaiguri Dengue Case:পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে, জানিয়েছেন ওদলাবাড়ির ব্লক স্বাস্থ্য আধিকারিক।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: করোনা নিয়ে উদ্বেগ পুরোপুরি কাটেনি। তার মধ্যেই গত মাসের শেষ থেকে জলপাইগুড়ির (Jalpaiguri) বাগ্রাকোট চাবাগান এলাকায় বাড়ছিল জ্বরের (Fever) প্রকোপ। 

রক্ত পরীক্ষা করতেই ধরা পড়ল ডেঙ্গি সংক্রমণ। ৮ দিনে সেখানে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৪৬ জন। এদের মধ্যে ৬ জনকে ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় উত্তরবঙ্গ মেডিক্যালে রেফার করা হয়েছে ১ জনকে। জলপাইগুড়ির বাগ্রাকোট চাবাগানের ডেঙ্গি আক্রান্ত রেশমী ছেত্রী বলেন, "<শনিবার থেকে জ্বর, গায়ে হাতে পায়ে ব্যথা। টেস্টে পজিটিভ।" 

চিকিৎসক রাহুল সরকার বলেন, "জ্বরের নমুনা নিচ্ছি আমরা। লার্ভা শনাক্ত করনের চেষ্টা করছি।" মঙ্গলবার, পরিস্থিতি পরিদর্শনে যান স্বাস্থ্য ভবনের আধিকারিকরা। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বুধবার থেকে বাগ্রাকোটে একজন মেডিক্যাল অফিসার থাকবেন। বাসিন্দাদের অভিযোগ, এলাকার একটি পরিত্যক্ত জলাশয় থেকেই ছড়াচ্ছে ডেঙ্গি সংক্রমণ। জলাশয়টি ভেঙে ফেলার দাবিতে মঙ্গলবার বিডিওর কাছে স্মারক লিপি জমা দেন বাসিন্দারা। 

জলপাইগুড়ি বাগ্রাকোট চা বাগানের বাসিন্দা রুদ্র প্রধান বলেন, "২০১৯-এও ১৫০ জনের মতো আক্রান্ত হয়। ১ জন মারা যায়। টপলাইন, বিডিআর লাইনে হচ্ছে। বাগানে একটা ট্যাঙ্ক করেছিল ১২ বছর আগে। এখন বন্ধ, জল জমে আছে। প্রশাসনকে এটা ভেঙে দিতে বলেছি। আশ্বাস দিয়েছে।" অন্য আরেক বাসিন্দা অনিতা শিয়াখেস বলেন, "পজিটিভ ৪৬ জন। এখানে জল জমে ওখান থেকেও হতে পারে। আমি জানতে পারি শুক্রবার। অনেককেই রেফার করছে। জল জমে আছে, তাই হচ্ছে।"

আরও পড়ুন, উত্তরবঙ্গকে কেন্দ্র শাসিত অঞ্চল করার দাবি, বিজেপি বিধায়কের মন্তব্যে শোরগোল

পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে, জানিয়েছেন ওদলাবাড়ির ব্লক স্বাস্থ্য আধিকারিক।  তিনি বলেন, "এখনও পর্যন্ত বাগ্রাকোটে ৪৬ জন আক্রান্ত, আশঙ্কাজনক ২। তাঁরা হাসপাতালে ভর্তি আছে। ওদলাবাড়িতে ৬ ভর্তি তারমধ্যে ১ জনকে উত্তরবঙ্গ মেডিক্যালে রেফার। একজন চিকিৎসককে পাঠানো হচ্ছে।" 

এদিকে, মঙ্গলবার ডেঙ্গি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন খোদ মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ডেঙ্গিটা মনে হয় এবার মাথাচাড়া দিচ্ছে। ২ বছর কোভিড ছিল, তাই ডেঙ্গি লুকিয়ে গিয়েছিল। উত্তরবঙ্গে মনে হয় ডেঙ্গি একটু একটু বাড়ছে। দেখে নাও, দ্বিবেদী তোমায় বলেছি। উত্তরবঙ্গ মশারি দেওয়া শুরু করো। আর একটা এক্সপার্ট টিম পাঠাও। বিডিওদের কাছে কোভিড, ডেঙ্গির খবর আছে?" 

ইতিমধ্যেই ডেঙ্গি মোকাবিলায় উত্তরকন্যায় বৈঠক হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আলিপুরদুয়ারে ১০ জন ও কোচবিহারে ১০ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।

সেরা শিরোনাম

Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের

ভিডিও

Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget