এক্সপ্লোর

North Bengal Medical College Chaos: স্নায়ুরোগীদের পরিষেবা না পাওয়ার অভিযোগ, ফের রাজ্যের হাসপাতালে ভাঙচুর

North Bengal Hospital Chaos: দ্রোহের কার্নিভাল নিয়ে হাইকোর্টে যেদিন ফের ধাক্কা খেল রাজ্য। সেদিনই ফের হাসপাতালে তাণ্ডব চালালেন রোগীর আত্মীয়রা।

বাচ্চু দাস, দার্জিলিং: চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না স্নায়ুরোগীরা। মিলছে না ওষুধ- এই অভিযোগে মঙ্গলবার সকালে বিক্ষোভ দেখানোর পাশাপাশি, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভাঙচুর করলেন রোগীর আত্মীয়রা। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে হল হাতাহাতি। আউটডোর পরিষেবা মিলছে। রোগী ও পরিজনরা লাইনে দাঁড়িয়ে অধৈর্য হয়ে এই ঘটনা ঘটিয়েছেন বলে দাবি সুপারের। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘটনায় ২ মহিলা সহ ৩ জনকে আটক করে পুলিশ। 

হাসপাতালে ভাঙচুর: এসএসকেএমের পর এবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ। সেই ট্র্যাডিশন সমানে চলেছে। দ্রোহের কার্নিভাল নিয়ে হাইকোর্টে যেদিন ফের ধাক্কা খেল রাজ্য। সেদিনই ফের হাসপাতালে তাণ্ডব চালালেন রোগীর আত্মীয়রা। ফের প্রশ্নের মুখে পড়ল হাসপাতালের নিরাপত্তা। বেশ কিছুদিন ধরে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না স্নায়ুরোগীরা, মিলছে না ওষুধ। এই অভিযোগে মঙ্গলবার সকালে সুপারের অফিসে ঢুকে বিক্ষোভ দেখান রোগীর আত্মীয়রা। পরে সুপারের অফিসে রীতিমতো তাণ্ডব চালান রোগীর আত্মীয়রা। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে হাতাহাতি হয় রোগীর আত্মীয়দের। হাসপাতালের নিরাপত্তারক্ষী মতিলাল সিংহ বলেন, "আউটডোর বন্ধ নিয়ে এখানে জানাতে এসেছে। জানাতে এসে ওঅ যে কথা কথাতে হাতাহাতি। আমার সাথে প্রথমে, তারপরে ওই যে, এসে গেল আমাদের সাহায্যের জন্য সিকিউরিটি। ওই সিকিউরিটি খেয়ে নিল। ওরা বলছে, আউটডোর কেন বন্ধ?''

আর জি কর-কাণ্ডের আবহেই এক নাবালকের মৃত্য়ুতে এসএসকেএমে ভাঙচুর ও চিকিৎসককে মারধরের অভিযোগ ওঠে পরিজনদের বিরুদ্ধে। রোগী-মৃত্য়ুকে ঘিরে গত মাসে উত্তর ২৪ পরগনার সাগর দত্ত হাসপাতালে জনিয়র ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মারধরের অভিযোগ ওঠে। এবার পরিষেবা না পাওয়ার অভিযোগে ভাঙচুর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায় বলেন, "এখনই দেখুন না, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভাঙচুর হল, সাগর দত্তয় ভাঙচুর হল। তাহলে এই যে অভয়ার যে ঘটনা ঘটেছে, যদি ন্যূনতম নিরাপত্তাটুকু থাকত, তাহলে এতবড় ঘটনা ঘটতে পারত? যারা অন্যায়কারী, যারা এতবড় ঘটনাটা ঘটাল তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে কেন? তাদেরকে বাঁচানোর জন্য ২১ জন আইনজীবী সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হল কেন?''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Doctors Protest: 'এখনও সময় আছে, সরকার সুনির্দিষ্ট পদক্ষেপ নিক' দ্রোহের কার্নিভাল থেকে বার্তা চিকিৎসকের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget