এক্সপ্লোর

North Bengal Medical College: 'পরীক্ষায় নম্বর বাড়ানো-চক্রে সামিল অধ্যক্ষ' অপসারণ দাবি করে চিঠি বিভাগীয় প্রধানদের

West Bengal News: অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তদন্ত না হওয়ার অভিযোগ তুলে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে চিঠি দিলেন অধ্যাপকরা। 

সনৎ ঝা, শিলিগুড়ি: উত্তরবঙ্গ মেডিক্যালের (North Bengal Medical College) অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহার অপসারণ দাবি এবার বিভাগীয় প্রধানদের। স্বাস্থ্য ভবনে চিঠি দিলেন উত্তরবঙ্গ মেডিক্যালের ১৬ জন বিভাগীয় প্রধান। অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তদন্ত না হওয়ার অভিযোগ তুলে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে চিঠি দিলেন অধ্যাপকরা। 

অধ্যক্ষের অপসারণ দাবি: আর জি কর-কাণ্ডের পর রাজ্য়জুড়ে প্রতিবাদের ঝ়়ড় উঠেছে। আর তারপর থেকেই সাহস সঞ্চয় করে মুখ খুলতে শুরু করেছেন রাজ্য়ের বিভিন্ন মেডিক্য়াল কলেজের চিকিৎসক-অধ্য়াপক, চিকিৎসক-পড়ুয়ারা। উঠছে থ্রেট কালচারের ভয়ঙ্কর অভিযোগ। উঠছে সিন্ডিকেটের অভিযোগ। পরীক্ষায় নম্বর বাড়ানো-সহ একাধিক অভিযোগে আগেই ডিন, সহকারী ডিন, আরএমও' পদত্যাগ করেছেন। কিন্তু অভিযোগ, অধ্যক্ষের বিরুদ্ধে এই সংক্রান্ত অভিযোগ ওঠার পরেও তদন্ত শুরু হয়নি। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে লেখা চিঠিতে উল্লেখ করা হয়েছে, 'পরীক্ষায় নম্বর বাড়ানো-চক্রে সামিল ছিলেন অধ্যক্ষ। একই অভিযোগে বাকিরা পদত্যাগ করলে অধ্যক্ষ করছেন না কেন? অবিলম্বে উত্তরবঙ্গ মেডিক্যালের অধ্যক্ষকে সরানো হোক।'

আর জি কর-কাণ্ডের আবহে থ্রেট কালচারের অভিযোগ উঠেছিল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের তীব্র বিক্ষোভের জেরে পদত্যাগও করেছিলেন উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজের ডিন এবং অ্যাসিস্ট্যান্ট ডিন। এর আগে আন্দোলনকারীদের তরফে যে অভিযোগ করা হয়, তাতে নাম ছিল খোদ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহারও। তাৎপর্যপূর্ণ বিষয় হল, খোদ অধ্য়ক্ষই জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের নথি ও তদন্ত কমিটির রিপোর্ট স্বাস্থ্য় শিক্ষা অধিকর্তার কাছে পাঠিয়ে দেওয়া হয়।                               

‘থ্রেট কালচার’ অভিযোগে গত মাসে মোট ১২ জনকে সাসপেন্ড করে কলেজ কাউন্সিল। কিন্তু আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কলেজ কাউন্সিল সিদ্ধান্ত নেয় বলে দাবি করে অধ্যক্ষের কাছে ডেপুটেশন ৫ সাসপেন্ডেড পড়ুয়া। এরপর ডাকা হয় কলেজ কাউন্সিলের বৈঠক। এরপরই ৫ পড়ুয়ার সাসপেনশন স্থগিত রাখার কথা জানান উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা। ওই পাঁচ ৫ পড়ুয়াকে আত্মপক্ষ সমর্থনে প্রমাণ দিতেও বলা হয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Bashdroni Student Death: বাঁশদ্রোণীতে পে-লোডারে পিষ্ট হয়ে ছাত্রের মৃত্যু, অবশেষে গ্রেফতার চালক ও মালিক

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
News Live Updates: 'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget