এক্সপ্লোর

North Bengal Medical College: পরীক্ষা হলে শাসক নেতা! সিসিটিভি ফুটেজ ঘিরে শোরগোল

West Bengal News: ডাক্তারির পোস্ট গ্রাজুয়েশনের পরীক্ষা চলছে। আর পরীক্ষা চলাকালীন হলের মধ্যে মোবাইল হাতে ঘোরাঘুরি করছেন তৃণমূলের চিকিৎসক সংগঠনের এক নেতা।

সন্দীপ সরকার, কলকাতা: উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজে (North Bengal Medical College) ডাক্তারি পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের সহযোগিতা করার অভিযোগ তৃণমূলের চিকিৎসক নেতার বিরুদ্ধে। পরীক্ষা হলের সিসিটিভি ফুটেজ ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে চিকিৎসক মহলে। যদিও ফুটেজের সত্য়তা যাচাই করেনি এবিপি আনন্দ। বিতর্কের মুখে সাফাই দিয়েছেন অভিযুক্ত চিকিৎসক নেতা।

ডাক্তারির পোস্ট গ্রাজুয়েশনের পরীক্ষা চলছে। আর পরীক্ষা চলাকালীন হলের মধ্যে মোবাইল হাতে ঘোরাঘুরি করছেন তৃণমূলের চিকিৎসক সংগঠনের এক নেতা। উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজের পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা হলের সিসিটিভি ফুটেজ ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে চিকিৎসক মহলে। যদিও সিসিটিভি ফুটেজের সত্য়তা যাচাই করেনি এবিপি আনন্দ। জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজে যাঁকে মোবাইল হাতে দেখা যাচ্ছে তিনি অভীক দে। তৃণমূলের চিকিৎসক সংগঠনের নেতা ও তৃণমূল ছাত্র পরিষদের মেডিক্য়াল সেলের আহ্বায়ক।

অভিযোগ ২৬ মে উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজের পোস্ট গ্রাজুয়েশনের পরীক্ষা চলাকালীন মোবাইল হাতে হলে ঢুকে পড়েন বর্ধমান মেডিক্য়াল কলেজের রেডিওলজি বিভাগের আরএমও অভীক দে। উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজের পরীক্ষা হলে তিনি কীভাবে ঢোকার অনুমতি পেলেন? পরীক্ষা হলে ঢুকে তিনি কী করছেন? ন্যাশনাল মেডিক্য়াল কমিশনের নিয়ম অনুয়ায়ী পরীক্ষকও হলে মোবাইল ফোন ব্য়বহার করতে পারেন না। তাহলে তৃণমূলের চিকিৎসক নেতা কীভাবে মোবাইল নিয়ে হলে ঢুকলেন? এনিয়েই দেখা দিয়েছে বিতর্ক। অ্য়াসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরসের সাধারণ সম্পাদক মানস গুমটা বলেন, “১৩ জুন রাজ্য়পালের হস্তক্ষেপ চেয়ে চিঠি দি। অভিযোগ করি ব্য়াপক টোকাটুকি চলছে।’’

যদিও বিতর্কের মুখে শাসক দলের চিকিৎসক নেতার দাবি, তাঁকে ডাক্তারি পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষার পর্যবেক্ষক করেছে রাজ্য় স্বাস্থ্য বিশ্ববিদ্য়ালয়। তবে মোবাইল ফোন নিয়ে হলের ঢোকার কোনও সদুত্তর দিতে পারেননি তিনি। উল্টে এই ফুটেজ মিডিয়ার হাতে আসা নিয়ে দলের চিকিৎসক সংগঠনের নেতৃত্বের একাংশের দিকে আঙুল তুলেছেন তিনি।

রাজ্য় মেডিক্য়াল কাউন্সিলের ভোটে তৃণমূলের প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন অভীক দে। ফলে ভাইরাল সিসিটিভি ফুটেজ ঘিরে তুঙ্গে উঠেছে চাপানউতোর। বিজেপির চিকিৎসক নেতা ইন্দ্রনীল খাঁ বলেন, “শিক্ষা ব্য়বস্থায় দুর্নীতি দেখেছি। স্বাস্থ্য শিক্ষাকেও তৃণমূল ছাড়ছে না। তৃণমূল করা মানেই সবাই ডাক্তার হয়ে যাবে। ভাল পোস্টিং পাবে। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে।’’ তৃণমূলের চিকিৎক নেতা কৌশিক বিশ্বাস বলেন, “উনি টুকলিতে সহযোগিতা করছেন অভিযোগ হতে পারে। তদন্ত সাপেক্ষ। কলেজ কর্তৃপক্ষ তদন্ত করবেন। অভিক দের কাছে সরকারি অর্ডার ছিল। আইনিভাবেই হলে প্রবেশের অধিকার পেয়েছিল। ফোনটা হয় তো ভুল বশত ওর সঙ্গে চলে গিয়েছিল। তৃণমূলের মেডিক্য়াল সেলের কোনও নেতা টোকাটুকিতে মদত দেবেন না।বিরোধীদের অপপ্রচার।’’

আরও পড়ুন: Dengue Update: হাসপাতালে রোগীদের ভিড়, দুই বর্ধমানে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget