এক্সপ্লোর

East West Metro:মেট্রো প্রকল্পের জেরে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পাশে KMRCL, বাড়ি নির্মাণের প্রস্তুতি

Metro Railway: ২০১৯ সালের ৩১ অগাস্ট বউবাজারের দুর্গাপিটুরি লেন ও স্যাঁকরাপাড়া লেনে ধসে যায় বহু বাড়ির একাংশ।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: বউবাজারের (Bowbazar House) দুর্গাপিটুরি লেন ও স্যাঁকরাপাড়া লেনের বাসিন্দাদের জন্য সুখবর। ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের (East West Metro Project) কাজের সময় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য ২৪ টি বাড়ি নির্মাণ করতে চলেছে KMRCL-র ঠিকাদার সংস্থা। রবিবার ভূমিপুজোর আয়োজন করেন সংস্থার আধিকারিকরা।

ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পাশে KMRCL: ২০১৯ সালের ৩১ অগাস্ট বউবাজারের দুর্গাপিটুরি লেন ও স্যাঁকরাপাড়া লেনে ধসে যায় বহু বাড়ির একাংশ। একের পর এক বাড়িতে ধরে ফাটল। প্রাণভয়ে বাড়ি ছাড়তে বাধ্য হন বাসিন্দারা। ২৩টি বাড়ি এতটাই ক্ষতিগ্রস্ত হয়, যে তা পুরোপুরি ভেঙে ফেলতে হয়। সেই ঘটনার ৩ বছর পর ২০২২-এর ১১ মে একই আতঙ্ক ফিরে আসে বউবাজারে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গে কাজ চলাকালীন, ফের ফাটল ধরে দুর্গাপিটুরি লেনের একাধিক বাড়িতে। দ্বিতীয় দফার ভেঙে ফেলতে হয় কয়েকটি বাড়ি। সেই সব বাড়ির বাসিন্দাদের জন্য রবিবার সকালে এল সুখবর। বউবাজারের ভূমি পুজো করলেন KMRCL-র ঠিকাদার সংস্থার আধিকারিকরা। কলকাতা পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গাপিটুরি লেন ও স্যাঁকরাপাড়া লেনে ২৪ টি বাড়ি র্নিমাণ করবে এই ঠিকাদার সংস্থা।

আচমকা হারিয়েছিল মাথার ওপরের ছাদ। ভিটে হারিয়ে জায়গা হয়েছিল ভাড়া বাড়িতে। রবিবার ভূমি পুজোয় নতুন করে স্বপ্ন দেখছেন বউবাজারের বাসিন্দারা। বাড়ি ফেরার অপেক্ষায় অনেকগুলো পরিবার। ওই এলাকার এক বাসিন্দা বলেন, ‘ভালো লাগছে কিন্তু নতুন বাড়ি হলে তার স্থায়ীত্ব কতটা হবে সেই নিয়ে সংশয় আছে।’ আরেক বাসিন্দার কথায়, ‘নতুন বাড়ি পেয়ে ভালো লাগছে।’

রবিবারের ভূমি পুজোতে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে ও এলাকার বিধায়ক তাপস রায়। এদিন তাপস রায় বলেন, ‘আমাকে ঘড় ছাড়তে হয়েছিল। ঘর ছাড়ার যন্ত্রণা আমি জানি। যুদ্ধকালীন তৎপরতায় কাজ করতে হবে।’ কলকাতা পুরসভার ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে বলেন, ‘৫ বছর লোকেরা ঘর ছাড়া। এই ভূমি পুজোর ফলে কিছুটা আশ্বাস পেয়েছন তাঁরা।’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Sandeshkhali Chaos: শিবু হাজরার ৮ দিনের পুলিশ হেফাজত

সেরা শিরোনাম

Baruipur Police: বারুইপুরে শুরু হয়ে গেল পুলিশ ফাঁড়ি তৈরির কাজ, উদ্বোধন করতে পারেন খোদ মুখ্যমন্ত্রী
বারুইপুরে শুরু হয়ে গেল পুলিশ ফাঁড়ি তৈরির কাজ, উদ্বোধন করতে পারেন খোদ মুখ্যমন্ত্রী
Barun Biswas Case: বর্তমান সরকারের আমলে 'বরুণ বিশ্বাস মার্ডার ফাইলস' খোলা শুধুই সময়ের অপেক্ষা?
বর্তমান সরকারের আমলে 'বরুণ বিশ্বাস মার্ডার ফাইলস' খোলা শুধুই সময়ের অপেক্ষা?
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget