এক্সপ্লোর

North Bengal University Crisis : প্রশাসনিক সঙ্কটের জের, হস্টেলের আবাসিকদের খাবার বন্ধের নোটিস দিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

Food Crisis in University : নোটিসে লেখা রয়েছে, অর্থের অভাবেই এই সিদ্ধান্ত। আর এই নোটিস ঘিরেই সামনে এসেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক সঙ্কটের ছবি। 

সনৎ ঝা, দার্জিলিং : উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে (North Bengal University) প্রশাসনিক সঙ্কটের জেরে হস্টেলের আবাসিকদের খাবার বন্ধের নোটিস দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে খাবার চালু হলেও উপাচার্য, ফিনান্স অফিসার ও রেজিস্ট্রার না থাকায় আগামীদিনে অচলাবস্থা তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। 

অর্থের অভাবে বিশ্ববিদ্যালয়ের আবাসিকদের খাবার বন্ধ

হস্টেলের আবাসিকদের খাবার মিলবে না। নোটিসে লেখা রয়েছে, অর্থের অভাবেই এই সিদ্ধান্ত। আর এই নোটিস ঘিরেই সামনে এসেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক সঙ্কটের ছবি। আবাসিকদের দাবি, মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নোটিস দিয়ে জানায়, আর্থিক সঙ্কটের কারণে বুধবার থেকে হস্টেলে খাবার মিলবে না। নোটিস পেয়ে ক্ষোভে ফেটে পড়েন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। বিক্ষোভের জেরে কার্যত বন্ধ হয়ে যায় প্রশাসনিক কাজকর্ম। ওয়াচ অ্যান্ড ওয়ার্ড বিভাগে তালা ঝুলিয়ে দেন পড়ুয়ারা। পরে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কর্মীরা মিলে খাবারের ব্যবস্থা করেন।

খাবার বন্ধের নোটিসে ক্ষুব্ধ আবাসিকরা জানিয়েছেন, নোটিসে বলা আছে আজ থেকে মেস বন্ধ। খাবার দিতে হবে এটা ন্যায্য দাবি। হস্টেলের ছেলেরা তালা লাগিয়ে দিয়েছে। 

কী বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

বিশ্ববিদ্যালয়ের হস্টেলের আবাসিকদের খাবার না দেওয়ার নোটিস দেওয়া হল কেন ? এর জন্য প্রশাসনিক সঙ্কটকে দায়ী করেছেন দায়িত্বপ্রাপ্ত অধ্যাপকরা। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সায়েন্স বিভাগের ডিন সুভাষচন্দ্র রায় বলেছেন, 'যেহেতু ৩টি পোস্ট খালি, উপাচার্য নেই। ফিনান্স অফিসার রিটায়ার করে গেছেন, রেজিস্ট্রার নেই, খাবারের ব্যবস্থা করতে পারিনি টাকার ক্রাইসিস ছিল।' পাশাপাশি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আর্টসের ডিন রথীন বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা, 'ইলেকট্রিসিটি বিল অলরেডি ডিফল্টার হয়ে গেছে। প্রভিডেন্ট ফান্ড এই মাসে সেটা যাবে না। ইন্টারেস্ট পাবে না। স্যালারি বন্ধ হয়ে যাবে।'

হস্টেলে খাদ্যসঙ্কট আপাতত মিটলেও, প্রশাসনিক পদে অবিলম্বে নিয়োগ না হলে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়কে আরও বড় রকমের বিপর্যয়ের মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা করেছেন অধ্যাপকরা।  

প্রসঙ্গত, কিছুদিন আগেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে (Presidency University) ৪ টিএমসিপি (TMC) নেতাকে 'শাস্তি' দেওয়া হয়। চলতি সিমেস্টারের জন্য ২ টিএমসিপি নেতা সাসপেন্ড (Suspend)। ৪ টিএমসিপি নেতার হস্টেলে ঢোকায় নিষেধাজ্ঞা। পড়ুয়াদের হেনস্থা, বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি নষ্টের অভিযোগে শাস্তি। তদন্ত কমিটির রিপোর্টের প্রেক্ষিতে পদক্ষেপ, দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। বাম ছাত্র সংগঠনের চাপে পড়ে কর্তৃপক্ষের পদক্ষেপ, পাল্টা টিএমসিপি।    

আরও পড়ুন- চাকরিচ্যুতদের পক্ষে সওয়াল, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টে বিকাশ ভট্টাচার্য

সেরা শিরোনাম

ChorBagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
Chorbagan Stampede:চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget