এক্সপ্লোর

North Bengal Floods: জলে ভেসে গেল গন্ডার, উত্তরবঙ্গে বৃষ্টি, ধস, বানে বিপন্ন বন্যপ্রাণ, বিপর্যস্ত জনজীবন

North Bengal Flood: উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতিতে এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • উত্তরবঙ্গে অতিবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি, বন্যপ্রাণীও বিপন্ন।
  • সৌরেনি এলাকায় ধসে ২ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১০।
  • মহানন্দা নদীতে হরপা বানে ২০০ বাড়ি ক্ষতিগ্রস্ত, বহু মানুষ ঘরছাড়া।
  • পর্যটনস্থল বন্ধ, রেল পরিষেবা ব্যাহত, মুখ্যমন্ত্রীর সফর আজ।
  • বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ত্রাণ পাঠানোর আবেদন।
  • প্রধানমন্ত্রী মোদি মৃতদের শোকপ্রকাশ ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

জলপাইগুড়ি: সতর্কতা ছিল আগেই। সেইমতোই হল ভারী বৃষ্টি। সঙ্গে তাল মিলিয়ে ধস আর বান। তাতেই একেবারে বিপর্যস্ত জনজীবন। ধসে চাপা পড়ে মৃত ২। মিরিকের সৌরেনি এলাকায় ধসে মৃত্যু ২ শিশুর। সব মিলিয়ে মৃতের সংখ্যা আপাতত ১০। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। আরও ভারী বৃষ্টিরও আশঙ্কাও রয়েছে। এই পরিস্থিতি শুধু মানুষ নয়, বিপন্ন বন্যপ্রাণও।

উত্তরবঙ্গের বিপর্যয়ে বিপন্ন বন্যপ্রাণ। জলে ভেসে গেল গন্ডার। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের মাদারিহাটে। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, জলমগ্ন জলপাইগুড়ির ধূপগুড়ি। একাধিক জায়গায় জলবন্দি পরিস্থিতি। শিলিগুড়ি সংলগ্ন ১ নম্বর ডাকগ্রামে পোড়াঝাড় গ্রামে আজ ভোরে মহানন্দা নদীতে হরপা বান। বাঁধ ভেঙে ২০০ টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্থ। ঘরছাড়া বহু মানুষ। স্থানীয় স্কুলে আশ্রয় ঘরছাড়াদের। দুর্যোগের জেরে দার্জিলিঙের টাইগার হিল, রক গার্ডেন-সহ সব পর্যটনস্থল বন্ধ করার কথা জানিয়েছে প্রশাসন। ধস, খারাপ রাস্তার জেরে বিজ্ঞপ্তি জারি করেছে জিটিএ।

টানা বৃষ্টিতে জলমগ্ন তিস্তা বাজার। সারি সারি দিয়ে রাস্তায় দাঁড়িয়ে ট্রাক। জলে ভাসছে গোটা এলাকা। প্রবল বৃষ্টিতে ব্যাহত রেল পরিষেবাও। বানারহাটের রেল ট্র্যাকে জমে জল বিপত্তি। বাতিল ডুয়ার্সগামী উত্তর-পূর্ব রেলের একাধিক ট্রেন। বদল করা হয়েছে উত্তরবঙ্গের একাধিক ট্রেনের রুট।  বাতিল ট্রেনের তালিকায় রয়েছে ১৫৭৭৭ নিউ জলপাইগুড়ি-আলিপুরদুয়ার ট্যুরিস্ট স্পেশাল ট্রেন। রুট পরিবর্তন করা হয়েছে শিয়ালদা-আলিপুরদুয়ার এক্সপ্রেস ও আলিপুরদুয়ার-দিল্লি রুটের মহানন্দা এক্সপ্রেস। 

উত্তরবঙ্গে এমন পরিস্থিতিতে, দ্রুত পদক্ষেপের দাবি তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিশেষ করে জল, খাবার, ওষুধের মতো ত্রাণ সামগ্রীতে বিশেষ গুরুত্ব দেওয়ারও আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'উত্তরবঙ্গে লাগাতার ভারী বৃষ্টিপাতে চরম ক্ষতিগ্রস্ত দার্জিলিং, কালিম্পং এবং কার্সিয়ং-এর মতো এলাকা। দুর্যোগে আটকে পড়েছেন হাজার হাজার মানুষ। মুখ্যসচিবের কাছে অনুরোধ, অবিলম্বে সংশ্লিষ্ট এলাকায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী ও সাহায্য পাঠানো হোক। যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ ব্যবস্থা দ্রুত পুনরুদ্ধার করা হোক। উত্তরবঙ্গের মানুষের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করাই এখন আমাদের সবার প্রধান অগ্রাধিকার হওয়া উচিত।'

'দার্জিলিঙে ব্রিজ ভেঙে মৃত্যুতে শোকাহত, আহতদের দ্রুত সুস্থা কামনা করি। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।', শোকজ্ঞাপন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কালই পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget