এক্সপ্লোর

North Bengal Weather: উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টি, ক্ষতিগ্রস্ত গেরগেন্ডা নদীর সেতু, নেমেছে ধস ! যান চলাচল বন্ধের আশঙ্কা প্রশাসনের

North Bengal Weather Cyclone Montha: ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে ফের দুর্যোগ উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টি, ক্ষতিগ্রস্ত গেরগেন্ডা নদীর সেতু !

 উত্তরবঙ্গ: উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টি, ক্ষতিগ্রস্ত গেরগেন্ডা নদীর সেতু ! ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে বীরপাড়ার কাছে ধস নেমেছে। ধসের জেরে ফের ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে সেতুর অ্যাপ্রোচ রোড। যার জেরে বন্ধ হয়ে যেতে পারে যান চলাচল,এমনটাই আশঙ্কা প্রশাসনের। বালাসন নদীতেও জলস্তর বৃদ্ধি, দুধিয়া ব্রিজেও আতঙ্ক ছড়িয়েছে। গত ৪ অক্টোবরও হড়পা বানে ভেঙে পড়েছিল দুধিয়া সেতু। এরপরেই তৈরি হয়েছিল অস্থায়ী ব্রিজ, এবার ফের নতুন করে দুর্যোগে সেই ব্রিজেও বাড়ছে আতঙ্ক !

আরও পড়ুন, ফের NRC-আতঙ্কে আত্মহত্যা ? টিটাগড়ে 'গায়ে আগুন দিয়ে আত্মঘাতী বধূ' ! 'অনেকদিন আগে বাংলাদেশ থেকে এসেছি, দেখা হয়নি মা-বাবার সঙ্গে..নোট লিখে'

ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে উত্তরবঙ্গে ফের দুর্যোগ। জলপাইগুড়িতে প্রবল বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দার্জিলিঙের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টি, কার্শিয়ঙে লোডশেডিং রয়েছে খবর। খারাপ আবহাওয়ার কারণে সান্দাকফু-সহ পার্শ্ববর্তী এলাকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পর্যটকদের জন্য সান্দাকফু-সহ আশপাশের এলাকায় যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মালদা, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শনিবারও টানা বৃষ্টি হলে জলপাইগুড়ির একাধিক এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

জলপাইগুড়ি শহরের লাগাতার সকাল থেকে লাগাতার জোর বৃষ্টি। সাথে ঝোড়ো হাওয়া। এখনও বৃষ্টি চলছে। তিনটে পর্যন্ত তিস্তা ব্যারাজ থেকে ১৭০০ কিউমেক জল ছেড়েছে। কালও বৃষ্টি হলে প্লাবিত হতে পারে আশঙ্কা।উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা। শুক্রবার উত্তরবঙ্গে লাল সতর্কতা জারি। গতকাল খারাপ আবহাওয়ার জন্য, ভুটানে যেতে না পেরে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে জরুরি অবতরণ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বিমান। রাতে সেখানেই থাকেন তিনি। শিলিগুড়ি-সংলগ্ন এক বেসরকারি হোটেলে ওঠেন তিনি। যদিও, আজও আবহাওয়া খারাপ থাকায় ফের দিল্লিতে ফিরে যান নির্মলা সীতারমণ।

এদিকে কলকাতাতেও শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রির আশপাশে। এরই মধ্যে আবার সিকিমের লাচুংয়ে শুরু হয়ে গেছে তুষারপাত। সাদা চাদরে ঢেকেছে লাচুং সহ আশপাশের এলাকা। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget