এক্সপ্লোর

Darjeeling News: অবিরাম বৃষ্টিতে দার্জিলিং-কালিম্পঙে ধস! বিপদসীমার উপরে বইছে তিস্তা, প্লাবিত হওয়ার আশঙ্কা

Darjeeling Teesta River: দার্জিলিং এবং কালিম্পং-এ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর

উমেশ তামাং, দার্জিলিং: অবিরাম বৃষ্টিতে ধস নেমেছে দার্জিলিং ও কালিম্পং-এ। বিরিক দারা ও কালীঝোলা ১০ নম্বর জাতীয় সড়কে ক্রমাগত পড়ছে বোল্ডার। এবার ভারী বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ। ফুঁসছে তিস্তা। কালিম্পঙে টানা বৃষ্টিতে নতুন করে ধস নেমেছে তিস্তাবাজারের চিত্রে এলাকায় ১০ নম্বর জাতীয় সড়কে। কালিম্পং তো বটেই, দার্জিলিঙের একাধিক জায়গায় ধস নেমেছে। ধস নেমেছে দার্জিলিঙের সিংমারি-সহ বেশ কয়েকটি জায়গায়। 

এদিকে, বিপদসীমা ছাড়িয়েছে তিস্তার জল। ভারী বৃষ্টির জেরে জল বাড়ছে তিস্তায়। ফলে দার্জিলিং-কালিম্পং রোডে তিস্তা ব্রিজের ওপর দিয়ে জল বইছে। দুর্ঘটনা এড়ানোর জন্য বন্ধ রয়েছে রাস্তা। ধসের জেরে ১০ নম্বর জাতীয় সড়কের একাংশে যান চলাচল বন্ধ, বিপর্যস্ত জনজীবন। পুজোর মুখে ফের উত্তরবঙ্গের কয়েকটি জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা। 

এদিকে, পরিস্থিতি উন্নতির কোনও দিশাও দেখা যাচ্ছে না। দার্জিলিং এবং কালিম্পং-এ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। তবে সোমবার পর্যন্ত ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে। অন্যদিকে, আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত।এছাড়াও, উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন, ছাদ থেকে পড়েও ভাঙেনি হাড়, নেই 'সঠিক' কারণও, বর্ধমান মেডিক্যালে জুনিয়র ডাক্তারের মৃত্যু নিয়ে আজও রহস্য!

অন্যদিকে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে স্বস্তি। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হলেও, আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সকাল থেকে মেঘ-রোদের লুকোচুরি চলছে। কলকাতা-সহ কয়েকটি জেলায় কখনও-সখনও দু’-এক পশলা বৃষ্টিও হচ্ছে। বুধবার থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। 

ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। নাগাড়ে বৃষ্টিতে দুই বঙ্গেই একাধিক নদীর জলস্তর বাড়তে পারে।                                                                                                                     


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget