এক্সপ্লোর

Burdwan Medical College: ছাদ থেকে পড়েও ভাঙেনি হাড়, নেই 'সঠিক' কারণও, বর্ধমান মেডিক্যালে জুনিয়র ডাক্তারের মৃত্যু নিয়ে আজও রহস্য!

Doctors Death News: এখন বর্ধমান-সহ বিভিন্ন মেডিক্যাল কলেজ থেকে, যেভাবে থ্রেট কালচারের অভিযোগ সামনে আসছে, তা শুনে এই পরিবারের মনে নতুন করে প্রশ্ন জাগছে-তাহলে কি তাদের ছেলের সঙ্গেও এরকম কিছু হয়েছিল?

রানা দাস, পূর্ব বর্ধমান: আর জি কর-কাণ্ডের আবহে, আবার চর্চায় উঠে এসেছে, বর্ধমান মেডিক্যাল কলেজের এক জুনিয়র ডাক্তারের রহস্যমৃত্যুর ঘটনা। তিন বছর আগে, হস্টেলের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়েছিল তেইশ বছর বয়সী মোবারক হোসেনের মৃতদেহ। খুনের অভিযোগ তুলেছিল পরিবার। এখন বিভিন্ন মেডিক্যাল কলেজ থেকে যেভাবে থ্রেট কালচারের অভিযোগ সামনে আসছে, তা দেখে পরিবারের আশঙ্কা, তাদের ছেলের সঙ্গেও এরকম কিছু হয়নি তো?


মেডিক্যাল কলেজ থেকে একটা ফোন এসেছিল। সেই ফোনেই পরিবার জানতে পেরেছিল, সন্তানের মৃত্যু সংবাদ। কিন্তু কীভাবে মৃত্যু? তা নিয়ে আজও রহস্য। না... আর জি কর-কাণ্ড নয়। তারও তিন বছর আগে, কার্যত একইরকম মর্মান্তিক অভিজ্ঞতার সাক্ষী হয়েছিল পূর্ব বর্ধমানের এই পরিবার।

এখন বর্ধমান-সহ বিভিন্ন মেডিক্যাল কলেজ থেকে, যেভাবে থ্রেট কালচারের অভিযোগ সামনে আসছে, তা শুনে এই পরিবারের মনে নতুন করে প্রশ্ন জাগছে-তাহলে কি তাদের ছেলের সঙ্গেও এরকম কিছু হয়েছিল? নিহত জুনিয়র ডাক্তারের বাবা শেখ হাফিজুল ইসলাম বলেন, এই মৃত্যু উপর থেকে পড়ে নয়। সেইদিন রাতে সিনিয়ররা তাকে খাবারের জন্য ডাকে। হয়ত সেখানেই কোন কিছুর প্রতিবাদ করাতেই খুন করা হয়েছে ছেলেকে। 

ঠিক কী হয়েছিল? 

২০২১-এর ১১ অগাস্ট বর্ধমান মেডিক্যাল কলেজের তিন নম্বর হস্টেলের পিছন দিক থেকে উদ্ধার হয় ২৩ বছর বয়সী জুনিয়র ডাক্তার মোবারক হোসেনের মৃতদেহ। পরিবারের দাবি, তাদের জানানো হয়, ওপর থেকে পড়ে গেছিলেন মোবারক। বাড়ির লোক হাসপাতালে গিয়ে দেখেন মোবারকের মৃত্যু হয়েছে। এরপরই পরিবারের তরফে খুনের অভিযোগ তোলা হয়। 

আর জি কর-কাণ্ডের মতো, বর্ধমান মেডিক্যালের এই জুনিয়র ডাক্তারের মৃত্যু নিয়েও একাধিক জায়গায় রহস্য ছিল। নিহত মোবারকের বাড়ির লোকের দাবি, সেই রাতে জুনিয়র ডাক্তারদের মধ্যে থেকে একা মোবারককে তাদের সঙ্গে খেতে ডেকেছিল সিনিয়ররা। এরপরই ওই ঘটনা ঘটে। 

পরিবারের দাবি, তাদের বলা হয়েছিল মদ্যপানের পর তিনতলা থেকে পড়ে যান মোবারক। কিন্তু ময়নাতদন্তে তাঁর শরীরে অ্যালকোহল মেলেনি। তিনতলা থেকে পড়ে গেছে বলে জানানো হলেও, কোনও হাড়ও ভাঙা ছিল না। ঘটনার পুনর্নির্মাণের সময় 'ডামি' ফেলা হলে, বারবার তা মৃতদেহ যেখানে ছিল তার থেকে দূরে গিয়ে পড়ে। 

ছেলের মৃত্যুর পর তিনবছর পেরিয়ে গেলেও এখন বিচার পাননি মা-বাবা। আর জি কর মেডিক্যালসের নিহত চিকিৎসকের পরিবারের মতোই, তাঁরাও সন্তানের ছবি বুকে আঁকড়ে চোখের জল ফেলছেন। দাবি একটাই, সিআইডি নয়, তদন্তভার দেওয়া হোক সিবিআই-কে।

নিহত জুনিয়র ডাক্তারের বাবার কথায়, 'প্রথমে বলে মদ খেয়ে পড়ে যায়। কেন সিনিয়ররা ওকে একা ডাকল, পিএম রিপোর্টে অ্য়ালকোহল পায়নি। আমাদের ধারণা খুন করা হয়েছে। হাইকোর্টে গেছি। সিআইডি চাই না। সিবিআই চাই। আমরা চাই দোষীরা শাস্তি পাক।' 

থ্রেট কালচার নির্মূল করার দাবিতে, আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। আর বর্ধমানের এই দম্পতি জানতে চাইছেন, তাঁদের একমাত্র সন্তান কি থ্রেট কালচারেরই বলি হয়েছিল? কী হয়েছিল তাঁদের মেধাবী ছেলের সঙ্গে? কোনওদিনও কি সেই রহস্যের কিনারা হবে?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: সোনারপুরে নিহত দলীয় কর্মীর বাড়িতে গিয়ে ব্যাপক জনরোষের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়
সোনারপুরে নিহত দলীয় কর্মীর বাড়িতে গিয়ে ব্যাপক জনরোষের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়
Shatarup Ghosh:
"অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ভোটের ফল বেরোলে ডিজে বাজবে, বাংলায় ডিজে বাজছে", কটাক্ষ শতরূপের
Abhishek Banerjee: প্রবল জনরোষের মুখে অভিষেক, হাসপাতালে ভর্তির চেষ্টা ; ভর্তি রাখার মত চোট নয় জানিয়ে ছেড়ে দিল হাসপাতাল
প্রবল জনরোষের মুখে অভিষেক, হাসপাতালে ভর্তির চেষ্টা ; ভর্তি রাখার মত চোট নয় জানিয়ে ছেড়ে দিল হাসপাতাল
'গুরুতর চোট নয়, সম্পূর্ণ সচেতন', অভিষেককে ভর্তির প্রয়োজন নেই, জানাল হাসপাতাল ; আমি স্তম্ভিত : মমতা
'গুরুতর চোট নয়, সম্পূর্ণ সচেতন', অভিষেককে ভর্তির প্রয়োজন নেই, জানাল হাসপাতাল ; আমি স্তম্ভিত : মমতা

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget