এক্সপ্লোর

North Bengal Weather : ডিসেম্বরে দার্জিলিং-কালিম্পংয়ে বৃষ্টি, উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কেমন আবহাওয়া ?

North Bengal Weather Update : উত্তরবঙ্গের বাকি জেলায় একই রকম শুকনো আবহাওয়া থাকবে আরও চার-পাঁচ দিন, পূর্বাভাস হাওয়া অফিসের।  

North Bengal Weather : উত্তরবঙ্গে মেঘমুক্ত পরিষ্কার আকাশই বজায় থাকবে কয়েকদিন। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, নিঃসন্দেহে ভাল খবর শীতের মুখে । শীতের আমেজ ক্রমশই বাড়বে। পার্বত্য জেলাগুলিতে রাতে কনকনে ঠান্ডা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ডিসেম্বরের শুরুর দিকে দার্জিলিং কালিম্পং-এ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে । উত্তরবঙ্গের বাকি জেলায় একই রকম শুকনো আবহাওয়া থাকবে আরও চার-পাঁচ দিন, পূর্বাভাস হাওয়া অফিসের।  

দক্ষিণবঙ্গের থেকে মোটামুটি সারাবছরই উত্তরবঙ্গের তাপমাত্রা একটু কম থাকে। গ্রীষ্মে তো বটেই, শীতেও তাপমাত্রা বেশি নামে উত্তরবঙ্গেই। পশ্চিমবঙ্গকে যদি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভাগ করা যায়, তাহলে  রাজ্যের উত্তরাংশের  ৮ টি জেলা পড়ে উত্তরবঙ্গের আওতায়। উত্তরবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল - 

  • আলিপুরদুয়ার
  • উত্তর দিনাজপুর
  • কালিম্পং
  • কোচবিহার
  • জলপাইগুড়ি
  • দক্ষিণ দিনাজপুর
  • দার্জিলিং
  • মালদহ

জেলা আজকের আবহাওয়া  আবহাওয়ার
হাইলাইট
দার্জিলিং  মূলত শুষ্ক আবহাওয়া  বৃষ্টিপাত: 1%
আর্দ্রতা: 44%
বাতাস: 10 কিমি/ঘন্টা
জলপাইগুড়ি  মূলত শুষ্ক আবহাওয়া  বৃষ্টিপাত: 1%
আর্দ্রতা: 40%
বাতাস: 10 কিমি/ঘন্টা
কালিম্পং মূলত শুষ্ক আবহাওয়া বৃষ্টিপাত: 1%
আর্দ্রতা: 44%
বাতাস: 10 কিমি/ঘন্টা
আলিপুরদুয়ার মূলত শুষ্ক আবহাওয়া  বৃষ্টিপাত: 1%
আর্দ্রতা: 52%
বাতাস: 5 কিমি/ঘন্টা
কোচবিহার মূলত শুষ্ক আবহাওয়া  বৃষ্টিপাত: 1%
আর্দ্রতা: 52%
বাতাস: 5 কিমি/ঘন্টা
উত্তর দিনাজপুর মূলত শুষ্ক আবহাওয়া  বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 45%
বাতাস: 6 কিমি/ঘন্টা
দক্ষিণ দিনাজপুর মূলত শুষ্ক আবহাওয়া  বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 45%
বাতাস: 6 কিমি/ঘন্টা
মালদা মূলত শুষ্ক আবহাওয়া  বৃষ্টিপাত: 1%
আর্দ্রতা: 50%
বাতাস: 5 কিমি/ঘন্টা
 

 

উত্তরবঙ্গে আবহাওয়া বৈচিত্রপূর্ণ থাকে। ভৌগোলিকভাবে উত্তরবঙ্গের আওতায় পড়ে দার্জিলিং পার্বত্য অঞ্চল ও ডুয়ার্স অঞ্চল।  দার্জিলিং পার্বত্য অঞ্চলের আওতায় পড়ে দার্জিলিং দার্জিলিং সদর, কার্শিয়াং, মিরিক  এবং  কালিম্পং জেলা। এই অঞ্চলে র আবহাওয়া সদা মনোরম। কখনই গরম মাত্রা ছাড়ায় না। অন্যদিকে ডুয়ার্সের আওতায় পড়ে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিঙের সমভূমি অঞ্চল। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় গরম পড়ে অত্যন্ত বেশিই। আবার শীতে ঠান্ডার কামড়ও ভাল।   

 
দক্ষিণবঙ্গ বুধবার থেকে আংশিক মেঘলা আকাশ। সপ্তাহান্তে আবহাওয়ার বদল উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু জেলায়। তার আগে আপাতত এই শীতের আমেজ বজায় থাকবে। পশ্চিমের জেলায় শীতের আমেজ একটু বেশি থাকবে। সেখানে কার্যত শীতের অনুকূল পরিস্থিতি। ইতিমধ্যেই পুরুলিয়া বাঁকুড়া সহ পশ্চিমের বেশ কিছু জেলায় তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম পশ্চিমের জেলাতেও। 
 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন:

ম্যাল, টয় ট্রেন, চায়ের নস্টালজিয়া, কাঞ্চনজঙ্ঘার হাতছানি, আর কী দেখবেন দার্জিলিংয়ে ? 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget