এক্সপ্লোর

North Bengal Weather : মিগজাউমের প্রভাব নেই উত্তরবঙ্গে, ঝকঝকে আকাশ, হাসছে পাহাড়ও

North Bengal Weather Update : উত্তরপূর্ব ভারত লাগোয়া জেলাগুলি এবং পার্বত্য এলাকায় ঘন কুয়াশা, কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া ?

কলকাতা : উত্তরবঙ্গে (North Bengal Weather) পার্বত্য এলাকা ছাড়া আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশই থাকবে অন্যান্য জেলাগুলিতে। আগামী তিন চার দিনে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। উত্তরপূর্ব ভারত লাগোয়া জেলাগুলি এবং পার্বত্য এলাকায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে (Kalimpong) হাল্কা বৃষ্টি হলেও হতে পারে। 

দক্ষিণবঙ্গের থেকে মোটামুটি সারাবছরই উত্তরবঙ্গের তাপমাত্রা একটু কম থাকে। গ্রীষ্মে তো বটেই, শীতেও তাপমাত্রা বেশি নামে উত্তরবঙ্গেই। পশ্চিমবঙ্গকে যদি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে (South Bengal) ভাগ করা যায়, তাহলে  রাজ্যের উত্তরাংশের  ৮ টি জেলা পড়ে উত্তরবঙ্গের আওতায়। উত্তরবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল - 

  • আলিপুরদুয়ার
  • উত্তর দিনাজপুর
  • কালিম্পং
  • কোচবিহার
  • জলপাইগুড়ি
  • দক্ষিণ দিনাজপুর
  • দার্জিলিং
  • মালদহ

জেলা আজকের আবহাওয়া  আবহাওয়ার
হাইলাইট
দার্জিলিং  মূলত শুষ্ক আবহাওয়া  বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 51%
বাতাস: 6 কিমি/ঘন্টা
জলপাইগুড়ি  মূলত শুষ্ক আবহাওয়া  বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 36%
বাতাস: 3 কিমি/ঘন্টা
কালিম্পং মূলত শুষ্ক আবহাওয়া বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 41%
বাতাস: 6 কিমি/ঘন্টা
আলিপুরদুয়ার মূলত শুষ্ক আবহাওয়া  বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 44%
বাতাস: 5 কিমি/ঘন্টা
কোচবিহার মূলত শুষ্ক আবহাওয়া  বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 44%
বাতাস: 5 কিমি/ঘন্টা
উত্তর দিনাজপুর মূলত শুষ্ক আবহাওয়া  বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 40%
বাতাস: 6 কিমি/ঘন্টা
দক্ষিণ দিনাজপুর মূলত শুষ্ক আবহাওয়া  বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 42%
বাতাস: 6 কিমি/ঘন্টা
মালদা মূলত শুষ্ক আবহাওয়া  বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 46%
বাতাস: 6 কিমি/ঘন্টা
 

উত্তরবঙ্গে আবহাওয়া বৈচিত্রপূর্ণ থাকে। ভৌগোলিকভাবে উত্তরবঙ্গের আওতায় পড়ে দার্জিলিং পার্বত্য অঞ্চল ও ডুয়ার্স অঞ্চল।  দার্জিলিং পার্বত্য অঞ্চলের আওতায় পড়ে দার্জিলিং দার্জিলিং সদর, কার্শিয়াং, মিরিক  এবং  কালিম্পং জেলা। এই অঞ্চলে র আবহাওয়া সদা মনোরম। কখনই গরম মাত্রা ছাড়ায় না। অন্যদিকে ডুয়ার্সের আওতায় পড়ে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিঙের সমভূমি অঞ্চল। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় গরম পড়ে অত্যন্ত বেশিই। আবার শীতে ঠান্ডার কামড়ও ভাল।   

 
দক্ষিণবঙ্গ বুধবার থেকে আংশিক মেঘলা আকাশ। সপ্তাহান্তে আবহাওয়ার বদল উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু জেলায়। তার আগে আপাতত এই শীতের আমেজ বজায় থাকবে। পশ্চিমের জেলায় শীতের আমেজ একটু বেশি থাকবে। সেখানে কার্যত শীতের অনুকূল পরিস্থিতি। ইতিমধ্যেই পুরুলিয়া বাঁকুড়া সহ পশ্চিমের বেশ কিছু জেলায় তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম পশ্চিমের জেলাতেও। 
 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন:

ম্যাল, টয় ট্রেন, চায়ের নস্টালজিয়া, কাঞ্চনজঙ্ঘার হাতছানি, আর কী দেখবেন দার্জিলিংয়ে ? 

সেরা শিরোনাম

CPIM Book Stall: কী করে এদের বইয়ের স্টল খুলতে দেওয়া সম্ভব? সিপিএমের বুকস্টলে ভাঙচুর নিয়ে প্রতিক্রিয়া তথাগতর
কী করে এদের বইয়ের স্টল খুলতে দেওয়া সম্ভব? সিপিএমের বুকস্টলে ভাঙচুর নিয়ে প্রতিক্রিয়া তথাগতর
West Bengal News Live: চোরবাগান বিপর্যয়ের ঘটনাস্থলে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে SIT
চোরবাগান বিপর্যয়ের ঘটনাস্থলে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে SIT
CPIM Book Sale: আগের বারের তুলনায় দ্বিগুণের থেকেও বেশি, '৬ লক্ষ টাকার বই বিক্রি এবার বেড়ে হয়েছে ১৬ লাখ', পুজো শেষে দাবি CPIM- এর
আগের বারের তুলনায় দ্বিগুণের থেকেও বেশি, '৬ লক্ষ টাকার বই বিক্রি এবার বেড়ে হয়েছে ১৬ লাখ', পুজো শেষে দাবি CPIM- এর
CPM Congress Party Office Vandalised : রাজারহাটে সিপিএম ও কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুর, কী প্রতিক্রিয়া বিজেপির ?
রাজারহাটে সিপিএম ও কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুর, কী প্রতিক্রিয়া বিজেপির ?

ভিডিও

Rajarhat News | CPM ও Congress-র পার্টি অফিসে ভাঙচুর, রাজারহাটে উত্তেজনা
Kolkata Durga Puja Stampede | ১৬ ফুটের রাস্তা, তার মধ্যে অঝোরে বৃষ্টি, তাতেই কি বিপত্তি চোরবাগানে?
Chorbagan Stampede |
Municipal Corporation Election | নভেম্বরে পুর-ভোট, এই মাসেই প্রার্থী ঘোষণা করতে পারে BJP
NCPI MPs | আরও সময় চায় NCPI, কড়া ভাষায় আক্রমণ করলেন Kunal Ghosh

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget