এক্সপ্লোর

North Bengal Weather: ঘন কুয়াশার সতর্কতা, বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস উত্তরবঙ্গে

North Bengal Weather Update: আজ কেমন আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে ? বিস্তারিত জানাল হাওয়া অফিস।

দার্জিলিং : উত্তরবঙ্গে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস (Weather Office)। বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝা অতিক্রম করছে সিকিমের উপর দিয়ে। তার প্রভাবেই বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে পার্বত্য উত্তরবঙ্গের উঁচু এলাকাগুলিতে। দার্জিলিং, কালিম্পং ও পার্বত্য উত্তরবঙ্গ ভিজতে পারে শীতের বৃষ্টিতে। আগামী দুদিন দার্জিলিঙে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।  উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে শুকনো আবহাওয়াই থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। ২-১ টি জেলায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। 

উত্তরবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল -              

  • আলিপুরদুয়ার
  • উত্তর দিনাজপুর
  • কালিম্পং
  • কোচবিহার
  • জলপাইগুড়ি
  • দক্ষিণ দিনাজপুর
  • দার্জিলিং
  • মালদা

    দেখে নেওয়া যাক আজ কোন জেলার কেমন আবহাওয়া আজ                                   
     
    জেলা আবহাওয়ার
    হাইলাইট
    দার্জিলিং 
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৭৬%
    বাতাস: ৫ কিমি/ঘণ্টা
    জলপাইগুড়ি 
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৬৭ %
    বাতাস: ৩ কিমি/ঘণ্টা
    কালিম্পং
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৬০ %
    বাতাস: ৫ কিমি/ঘণ্টা
    আলিপুরদুয়ার
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৪১ %
    বাতাস: ৮ কিমি/ঘণ্টা

    কোচবিহার

    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৮১%
    বাতাস: ১০ কিমি/ঘণ্টা
    উত্তর দিনাজপুর
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৫৫ %
    বাতাস: ৩ কিমি/ঘণ্টা
    দক্ষিণ দিনাজপুর
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৫৫%
    বাতাস: ৩ কিমি/ঘণ্টা
    মালদা
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৬৮ %
    বাতাস: ১১ কিমি/ঘণ্টা
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে আবহাওয়া বৈচিত্রপূর্ণ থাকে। ভৌগোলিকভাবে উত্তরবঙ্গের আওতায় পড়ে দার্জিলিং পার্বত্য অঞ্চল ও ডুয়ার্স অঞ্চল।  দার্জিলিং পার্বত্য অঞ্চলের আওতায় পড়ে দার্জিলিং দার্জিলিং সদর, কার্শিয়াং, মিরিক  এবং  কালিম্পং জেলা। এই অঞ্চলে র আবহাওয়া সদা মনোরম। কখনই গরম মাত্রা ছাড়ায় না। অন্যদিকে ডুয়ার্সের আওতায় পড়ে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিঙের সমভূমি অঞ্চল। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় গরম পড়ে অত্যন্ত বেশিই। আবার শীতে ঠান্ডার কামড়ও ভাল।   
 
আবহাওয়ার আপডেট:

আবহাওয়া দফতরের পূর্বাভাস, বাংলায় সোমবার পর্যন্ত বাড়বে তাপমাত্রা। তবে শীত গেল-গেল বলে মুষড়ে পড়ার দরকার নেই,  বুধবার থেকেই ফের বাংলায় শুরু হবে শীতের দ্বিতীয় স্পেল।দক্ষিণবঙ্গে এই কদিন দিন শুরু হবে হালকা থেকে মাঝারি কুয়াশা দিয়ে। পূবালী হাওয়ায় প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে । আবহাওয়া দফতর জানাচ্ছে, শনি ও রবিবার বৃষ্টি হতে পারে  পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাতে এই বৃষ্টি হবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। ১০ জানুয়ারি থেকে শীতের নতুন স্পেল শুরু হতে পারে।  আবারও নতুন করে তাপমাত্রা কমে বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে বলে পূর্বাভাস। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা আরও একটু বেড়েছে। আগামী তিন দিনে আরও  কিছুটা তাপমাত্রা বাড়বে। এ সপ্তাহেই ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা। সকালে হালকা মাঝারি কুয়াশাই থাকবে। পরে মূলত পরিষ্কার আকাশ বজায় থাকবে। আগামী সপ্তাহের মাঝামাঝি আরও একবার শীতের স্পেল শুরু হবে মহানগরীতেও। 

সেরা শিরোনাম

News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
CPIM-BJP News: CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
Gas Leak: হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
BJP News: পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা
পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget