এক্সপ্লোর

Bengal Safari : শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে কর্মী বিক্ষোভ, গেট থেকেই ফিরলেন হতাশ পর্যটকরা

North Bengal Wild Animals Park : গ্রীষ্মের মরসুমে পাহাড়ে পর্যটকদের থিকথিকে ভিড়। পর্যটকরা বুধবার সকালে এসে ফিরে গেলেন এই সাফারি পার্ক থেকে।

মলয় চক্রবর্তী, দার্জিলিং : শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক। সমতলে গরম। পাহাড় তাই এ মরশুমের সেরা ডেস্টিনেশন। আর বাঙালির হাতের নাগালেই তো স্বর্গসুখ - দার্জিলিং।  আর পাহাড়ে ওঠার আগে এখন সাধারণের পছন্দের ডেস্টিনেশন সাফারি পার্ক। একইসঙ্গে জঙ্গল, বন্যপ্রাণ,জিপ সাফারি। যাকে বলে পুরোদমে আনন্দ। 
আর এই গ্রীষ্মের মরসুমে পাহাড়ে পর্যটকদের থিকথিকে ভিড়। কিন্তু পর্যটকরা বুধবার সকালে এসে ফিরে গেলেন এই সাফারি পার্ক থেকে। গেট আটকে বিক্ষোভ দেখান কর্মীরা। কর্মীদের অভিযোগ, যাঁর যা কাজ, তাঁকে সে কাজ না দিয়ে, অন্য কাজ করানো হচ্ছে। তারই প্রতিবাদে বিক্ষোভ। পার্কের অধিকর্তাকে সরানোর দাবিও তোলেন কর্মীরা। 
এর ফলে আজ হতাশ হতে হয় পর্যটকদের। বেঙ্গল সাফারি পার্কের কর্মী বরুণ দেবনাথের অভিযোগ , ড্রাইভার হিসেবে জয়েন করেছিলেন, সিকিউরিটি গার্ডের কাজ করছেন তিনি। তিনি নিজের কাজই করতে চান। তাই বিক্ষোভ।  

আরও পড়ুন :

দার্জিলিং-এ দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস


অন্যদিকে বেঙ্গল সাফারি পার্কের কর্মী তৃপ্তি সরকার জানালেন, ' আমি এক জায়গায় কাজ করতাম। সেটা সরিয়ে অন্য কাজ করিয়েছে।' বুধবার সকাল ৮টা থেকে শুরু হয় বিক্ষোভ। তার জেরে বন্ধ হয়ে যায় পরিষেবা। বেড়াতে এসে ফিরে যেতে হয় অনেক পর্যটককেই। কলকাতা থেকে আসা পর্যটক  ইলা দত্ত জানাচ্ছেন, কলকাতা থেকে এসেছি, মন খারাপ হয়ে গিয়েছে বাচ্চাগুলোর। 
প্রায় ৩ ঘণ্টা পর, কর্তৃপক্ষের আশ্বাসে ওঠে বিক্ষোভ।  শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কের অধিকর্তা দাওয়া সাংমু শেরপা জানিয়েছেন , কর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল। কথা বলে বিষয়টি মিটিয়ে নেয়া হয়েছে। পরিষেবা স্বাভাবিক হয়ে গেছে। 

 দার্জিলিংয়ে গ্রীষ্মকাল মার্চ মাসে শুরু হয় এবং মে মাসে শেষ হয়। এই সময়ের মধ্যে শহরের আবহাওয়া অত্যন্ত মনোরম এবং আরামদায়ক ।  এই ঋতুতে গড় সর্বোচ্চ তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের মতো হয়, মে মাসে ২০ ডিগ্রি সেলসিয়াস অবধি তাপমাত্রা বাড়তে পারে। তাই আপনি যদি সমতলের গ্রীষ্মের তাপ থেকে বাঁচতে চান তবে দার্জিলিংয়ে যান। আর পাহাড়ে ওঠার আগে ঘুরে যান সাফারি পার্কেও। 

সেরা শিরোনাম

Samik On Chorbagan Stampede:
"চোরবাগানের পুজোর প্রধান পৃষ্ঠপোষক শুভেন্দুর ভাইপো..", মমতা তৃণমূলের অভিযোগের পোস্টের পর সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget