এক্সপ্লোর

Weather Update: বৃষ্টি কবে থেকে কমবে উত্তরবঙ্গে ? কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টির পূর্বাভাস ?

Weather Update: বৃষ্টির ঘাটতি দক্ষিণবঙ্গে, এদিকে প্রবল বর্ষণে জেরবার উত্তরবঙ্গ। বৃষ্টি কবে থেকে কমবে উত্তরবঙ্গে ? কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টির পূর্বাভাস ? জানাল আবহাওয়া দফতর।

কলকাতা: দক্ষিণবঙ্গে (South Bengal) যখন বৃষ্টির ঘাটতি ৩৯ শতাংশ, ঠিক তখন প্রবল বর্ষণে বিপর্যস্ত পরিস্থিতি উত্তরবঙ্গে (North Bengal)। ভাসছে তরাই-ডুয়ার্স। জলপাইগুড়ি থেকে কোচবিহার- প্রবল বৃষ্টিতে কার্যত জেরবার জেলাগুলি। তাহলে বৃষ্টি কবে থেকে কমবে উত্তরবঙ্গে ? এবং কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কি তবে বৃষ্টির পূর্বাভাস ? এমনই এক পরিস্থিতিতে বিস্তারিত জানাল আবহাওয়া দফতর (Weather Office)।

বৃষ্টি কবে থেকে কমবে উত্তরবঙ্গে ? 

 গতকাল ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে। এদিন হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে,  বন্যা পরিস্থিতির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে রয়েছে। পাশাপাশি ফের ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল থেকে বৃষ্টি ওখানে কমবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শনিবার এবং রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই এক জায়গায় বিশেষ করে দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিসের তরফে, অক্ষরেখার অবস্থান গয়া হয়ে মিজোরামের দিক বরাবর রয়েছে বলে জানানো হয়েছে। তবে এই অক্ষ রেখা দক্ষিণের দিকে এবং বঙ্গোপসাগরের দিকে পরে সরে যাবে বলে জানানো হয়েছে। আগামীকাল ও পরশুর মধ্যেই এই সম্ভাবনা রয়েছে। 

প্রবল বর্ষণে বিপর্যস্ত পরিস্থিতি উত্তরবঙ্গে

 প্রসঙ্গত, বৃষ্টির তোড়ে ভাসছে তরাই-ডুয়ার্স। জলপাইগুড়ি থেকে কোচবিহার- প্রবল বৃষ্টিতে কার্যত নাস্তানাবুদ জেলাগুলি। গতকাল রাতভর রেকর্ড বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে। বিপুল বৃষ্টির কারণে জলস্ফীতি ঘটেছে তিস্তা, করলা এবং জলঢাকায়। বৃষ্টির তোড়ে জলে টইটুম্বুর জলপাইগুড়ি শহরের মধ্য়ে গিয়ে বয়ে চলা করলা নদী। গত চব্বিশ ঘণ্টায় জলপাইগুড়ি তে ১৩২.৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা এই বছরের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড।  

আরও পড়ুন, রাতভর বৃষ্টিতে অঘটন, সেবকের কাছে জাতীয় সড়কে নামল ধস

কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টির পূর্বাভাস ?

এমনই এক পরিস্থিতিতে দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে কিছুটা কম রয়েছে বৃষ্টির পরিমাণ। পয়লা জুন থেকে শুরু করে এখন পর্যন্ত যদি বলা হয়, দক্ষিণবঙ্গে ৩৯ শতাংশ মতো বৃষ্টির পরিমাণ ঘাটতি রয়েছে। তবে এদিন আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছ, উত্তরবঙ্গে কাল থেকে বৃষ্টি কমার সঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতায় মেঘলা আকাশ, দু এক পশলা হালকা বৃষ্টির সম্ভানা রয়েছে। কিন্তু ভারী বৃষ্টি এখনই নয়। এবং তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget