এক্সপ্লোর

Dev in Ghatal: 'যে মারছে, যে মার খাচ্ছে, সব আমার, আমি স্তম্ভিত', ঘাটালে ধুন্ধুমার, মুখ খুললেন দেব

Ghatal News: শিশুমেলা নিয়ে বিতর্কের সূত্রপাত। একতরফা ভাবে বৈঠক করে মেলার কমিটি থেকে শঙ্কর দেবকে বাদ দেন বলে অভিযোগ।

ঘাটাল: তাঁর উপস্থিতিতে ঘাটালে ধুন্ধুমার, রক্তারক্তিকাণ্ড। সেই নিয়ে এবার মুখ খুললেন তৃণমূলের তারকা সাংসদ দেব। গোটা ঘটনায় তিনি স্তম্ভিত, আগে কখনও এমন ঘটেনি বলে জানান তিনি। ১১ বছর ধরে রাজনীতি করছেন। কিন্তু আজকের ঘটনায় অত্যন্ত দুঃখ পেয়েছেন বলে জানালেন দেব। বিষয়টি নিয়ে যেখানে যা বলার, যা করণীয়, তা তিনি করবেন বলেও জানালেন। যাঁর সঙ্গে সংঘাত, সেই শঙ্কর দলুইকে নিয়েও মুখ খুললেন দেব। (Dev in Ghatal)

শিশুমেলা নিয়ে বিতর্কের সূত্রপাত। একতরফা ভাবে বৈঠক করে মেলার কমিটি থেকে শঙ্কর দেবকে বাদ দেন বলে অভিযোগ। সেই নিয়ে টানাপোড়েনের মধ্যেই রবিবার ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামে মেলা নিয়ে বৈঠক করতে পৌঁছন দেব। আর সেখানেই ধুন্ধুমার বাধে। দুই পক্ষের অনুগামীরা লাঠিসোঁটা, লোহার রড নিয়ে তেড়ে যান পরস্পরের দিকে। হাতাহাতি, মারামারিতে রক্তারক্তি কাণ্ড ঘটে যায়। মধ্যস্থতা করতে গিয়ে বিফল হন দেবও। (Ghatal News)

গোটা ঘটনায় ইতিমধ্যেই জেলা নেতৃত্বের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন তৃণমূল নেতৃত্ব। শঙ্করকে শাস্তির মুখে পড়তে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়াও। আর এর পরই মুখ খোলেন দেব। তিনি বলেন, "আজ আমি খুবই দুঃখিত। আমার ১১ বছরের রাজনৈতিক জীবনে এমন ঘটনা ঘটেনি। শুধু ঘাটাল লোকসভা কেন্দ্র বলে নয়, গত ১১ বছর ধরে যেখানেই গিয়েছি শান্তি বজায় রাখতে চেয়েছি। এমন কোনও কথা বলিনি, যাতে আমার দলকে অন্য দলের সঙ্গে মারামারি করতে হয়। আমি মানুষকে এক রাখার রাজনীতিতে বিশ্বাস করি আমি। বিভাজন, ৭মতার রাজনীতিতে বিশ্বাস করি না আমি, আমার নেত্রীও করেন না।"

যে শিশুমেলাকে কেন্দ্র করে ঝামেলা, দেবের দাবি, বেশ কিছু দিন ধরেই দ্বন্দ্ব চলছিল। তিনি কোথাও সেই নিয়ে মুখ খোলেননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আজ ঘাটাল পৌঁছন। সকাল থেকে ভাল ভাবেই এগোচ্ছিল সব কিছু। এমনকি দু'পক্ষের অনেক দাবিদাওয়া নিয়েই একমত হনসকলে। তার পর হঠাৎ করেই ঝামেলা বাঁধল। আগে থেকে তারা লাঠিসোঁটা, রড এনে রেখেছিল, তা নিয়েও এদিন বিস্ময় প্রকাশ করেন তিনি। 

দেব জানিয়েছেন, ঘাটালের এই শিশুমেলা ঐতিহাসিক। কোনও রাজনৈতিক দলের নয়, এই মেলা মানুষের মেলা। বাইরে থেকেও মানুষ মেলা দেখতে পৌঁছন। কিন্তু জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে, তাতে সাধারণ মানুষের পকেট থেকে যাতে বেশি টাকা না বেরিয়ে যায়, তাতে গুরুত্ব দিয়েছিলেন তিনি। দেব জানিয়েছেন, বেশি দরে টেন্ডার দিলে, স্টলে জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে, তাতে সাধারণ মানুষের পকেটে টান পড়বে। তাই দাম যাতে নিয়ন্ত্রণে থাকে, সেই চেষ্টাই করছিলেন। কিন্তু এমন পরিস্থিতি হবে, তা কল্পনাও করতে পারেননি। 

দেব আরও বলেন, "আমার রাজনীতিতে আবারও ফিরে আসার কারণ ছিল ঘাটাল মাস্টার প্ল্যান, স্বাধীনতার পর থেকে যা নিয়ে সরব ঘাটালের মানুষ। চেষ্টা করেছি, যতদিন রাজনীতিতে থাকব, মানুষকে এক করে রাখব। যে মারছে, যে মার খাচ্ছে, সব আমারই। যাঁরা তৃণমূলকে ভোটও দেননি, ঘাটালের সেই সব মানুষও আমার। আজ যা ঘটল, তা ঘাটালের রাজনৈতিক চরিত্র নয়। ঘাটালে শিক্ষিত, শান্তিপ্রিয় মানুষের বাস। আমার কারও উপর রাগ, অভিমান নেই। কিন্তু আজ যা ঘটল, তার জন্য যা করণীয় করব।" প্রশাসন কেন পরিস্থিতি সামাল দিতে পারল না, এত মানুষ লাঠিসোঁটা নিয়ে একত্রিত হলেন কেন, সেই জবাব প্রশাসনকে দিতে হবে বলে জানিয়েছেন দেব। 

এদিনের এই ঝামেলার দায় এড়িয়েছেন শঙ্কর। তাঁর দাবি, দেববে ওই বৈঠকের কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু দেব শঙ্করের দাবি নস্যাৎ করে দিয়েছেন। তাঁর বক্তব্য, "আমাকে ডাকা হয়নি, জানানো হয়নি। আমি তা-ও একদিন আগে ফোন করে বলেছিলাম, আমাকে রাখতে হবে না। কিন্তু বাকি সকলকে রেখে বৈঠক হোক, সকলের কথা শোনা হোক। কিন্তু দেখলাম একতরফা বৈঠক হয়েছে। সাংসদ হিসেবে সকলকে নিয়ে চলাই আমার দায়িত্ব। শঙ্করবাবুর মান রক্ষা করাও আমার কাজ, বাকিদেরও, যাঁরা সারা বছর ঘাটালের মানুষকে পরিষেবা দেন।"

দেবের দাবি, আজ কোলাঘাট থেকে যখন বৈঠক শেষ করে বেরোন, সেই সময়ও সব ঠিক ছিল। ঝামেলা হলে দেখতে হবে বলে জানিয়েছিলেন শঙ্করকে। সবকিছু ভাল ভাবেই মেটে। তার পরও এই ঘটনা ঘটল।

সেরা শিরোনাম

Weather Update : ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Earthquake : ফের ভূমিকম্প ! ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি, আরও বড় ধাক্কার আশঙ্কা ?
ফের ভূমিকম্প ! ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি, আরও বড় ধাক্কার আশঙ্কা ?
CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget