এক্সপ্লোর

North Dinajpur: স্কুলবাড়ি এখন আস্ত ট্রেন, পড়ুয়াদের ফেরাতে অভিনব উদ্যোগ চোপড়ায়

Chopra News: স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, পড়ুয়াদের স্কুলমুখী করতে হিমশিম খেতে হচ্ছে। তাদের উৎসাহিত করতে ভাবনা-চিন্তা চলছিল।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: দিগন্ত বিস্তৃত কাশবনের মধ্য়ে দিয়ে ছুট দুই ভাইবোনের। ট্রেন দেখার উত্তেজনায় বুকের মধ্যে ধুকপুক। লেখা পড়েই কতশত মানুষ একাত্ম বোধ করেছিলেন অপু-দুর্গার সঙ্গে। ট্রেন দেখায় আজকাল তেমন উৎসাহ দেখা যায় না বটে। কিন্তু সেই ট্রেনকে ভরসা করেই পড়ুয়াদের স্কুলে ফেরানোর তৎপরতা দেখা গেল উত্তর দিনাজপুরে। সেখানে একটি প্রাথমিক স্কুলকে রং করে আস্ত ট্রেন বানিয়ে ফেলা হয়েছে।

পড়ুয়াদের স্কুলমুখী করতে উদ্যোগ

উত্তর দিনাজপুরের (North Dinajpur News) চোপড়ার (Chopra News) ঘটনা। সেখানকার চোপড়া ব্লকের দলুয়া সরস্বতী প্রাথমিক বিদ্যালয়টি দৃশ্যত ট্রেনে পরিণত হয়েছে। করোনাকালে বহু পড়ুয়া স্কুলছুটের দলে নাম লিখিয়েছিল। এক মাসের গ্রীষ্মকালীন ছুটিও ইন্ধুন জুগিয়েছিল তাতে। তাদের ফেরাতেই এমন অভিনব উদ্যোগ বলে জানা গিয়েছে (School Turned into Train)। 

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, পড়ুয়াদের স্কুলমুখী করতে হিমশিম খেতে হচ্ছে। তাদের উৎসাহিত করতে ভাবনা-চিন্তা চলছিল। শেষ মেশ, রং, তুলি নিয়ে স্কুলবাড়িটিকেও আস্ত ট্রেনে পরিণত করার ভাবনা আসে।  সেই মতো কাজ শুরু হয়। রংয়ের কাজ শেষ হওয়ার পর সকলেই সন্তুষ্ট বলে জানিয়েচেন স্কুল কর্তৃপক্ষ। 

আরও পড়ুন: Mamata Banerjee Update: ১০০ দিনের কাজের বকেয়া, ইডি-সিবিআই নিয়ে ফের কেন্দ্রকে আক্রমণ মমতার

পড়ুয়াদের দৃষ্টি আকর্ষণ করার জন্যই এমন উদ্যোগ বলে দাবি বিদ্যালয় কর্তৃপক্ষের। তাঁদের আশা, স্কুলের ওমনম ভোলবদল আকর্ষিত করবে পড়ুয়াদের, ফের স্কুলমুখী হবে তারা।  স্কুল কর্তৃপক্ষের এমন উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারাও।  ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে আর ঝক্কি পোহাতে হবে না বলে আশাবাদী তাঁরাও। 

পড়ুয়ারা স্কুলে ফিরবে বলে আশাবাদী সকলে

স্থানীয় ঘিরনীগাঁও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোকসেদুর রহমান বলেন, "স্কুলের প্রধান শিক্ষকের এই উদ্যোগ সত্যিই প্রশংসমীয়। দেখতে খুব ভাল হয়েছে।" এই দৃশ্য দেখার পর পড়ুয়ারা স্কুলে আসবে বলে তিনিও আশাবাদী।

সেরা শিরোনাম

'পৌলমী না থাকলে...' অস্ত্রোপচারের পর লম্বা পোস্ট ঝিলম গুপ্তর, কতটা গভীর ছিল সমস্যা ? জানালেন সবটাই
'পৌলমী না থাকলে...' অস্ত্রোপচারের পর লম্বা পোস্ট ঝিলম গুপ্তর, কতটা গভীর ছিল সমস্যা ? জানালেন সবটাই
Road Accident: সাতসকালে মা ফ্লাইওভারে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ ২ গাড়ির, জখম ৩ জন
সাতসকালে মা ফ্লাইওভারে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ ২ গাড়ির, জখম ৩ জন
Firhad Hakim : '৪ মে-র পর থেকে কলকাতা পোর্টের বিধায়ক ফিরহাদ হাকিম নিখোঁজ', ফের পড়ল পোস্টার
'৪ মে-র পর থেকে কলকাতা পোর্টের বিধায়ক ফিরহাদ হাকিম নিখোঁজ', ফের পড়ল পোস্টার
BJP Manab Guha : 'লাস্ট ওয়ার্নিং...এবার কাঁটা লাগিয়ে দিয়ে যাবে', বিজেপি নেতাকেই কড়া হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'লাস্ট ওয়ার্নিং...এবার কাঁটা লাগিয়ে দিয়ে যাবে', বিজেপি নেতাকেই কড়া হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর

ভিডিও

BJP News: Arjun Singh-র বিধানসভা কেন্দ্রে ক্ষোভের মুখে ব্যারাকপুরের বিজেপি বিধায়ক Koustav Bagchi
R G Kar News: আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় জামিন Sandip Ghosh ঘনিষ্ঠের | ABP Ananda
CM Suvendu Adhikari: Mamata Banerjee, Abhishek Banerjee-র বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী
Indranil Sen: গ্রেফতার ইন্দ্রনীল, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার প্রাক্তন মন্ত্রীর
Mamata TMC News: 'সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা', গ্রেফতার মমতা তৃণমূল কংগ্রেসের অজিত মাহাতো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
Amit Shah : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Embed widget