এক্সপ্লোর

Bus Service Closed : ২ বছর বন্ধ ইসলামপুর-কলকাতা সরকারি বাস পরিষেবা, সমস্যায় উত্তর দিনাজপুরবাসী

Bus Service from Islampur to Kolkata stopped : চিকিৎসা করাতে অথবা অন্য কোনও প্রয়োজনে প্রায়ই উত্তর দিনাজপুর থেকে কলকাতায় যান বহু মানুষ

সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ : বছর দুয়েক ধরে বন্ধ ইসলামপুর-কলকাতা বাস রুট। বন্ধ চোপড়া হয়ে শিলিগুড়ি যাওয়ার সরকারি বাসও। ফলে সমস্যায় পড়েছেন উত্তর দিনাজপুরের বাসিন্দারা। কলকাতা রুটে নতুন বাসের অভাব, অন্যদিকে, শিলিগুড়ি রুটে যাত্রী না হওয়ায় বাস চালানো যাচ্ছে না বলে সাফাই দিয়েছে NBSTC।

চিকিৎসা করাতে অথবা অন্য কোনও প্রয়োজনে প্রায়ই উত্তর দিনাজপুর থেকে কলকাতায় যান বহু মানুষ। যাতায়াতের জন্য তাঁরা ব্যবহার করতেন ইসলামপুর থেকে কলকাতাগামী সরকারি বাস। বর্তমানে এই রুটে বাস পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন তাঁরা। ইসলামপুরের বাসিন্দা রঘুপতি মুখোপাধ্যায় বলেন, সদিচ্ছার অভাব। পরিকল্পনাহীনভাবে ইসলামপুর ডিপো চলছে।

শুভজিৎ সরকার নামে এক নিত্যযাত্রী বলেন, সরকারি বাসে ভাড়াও কম লাগত। এখন ভাড়া বেশি লাগছে। 

কলকাতাগামী সরকারি বাস পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন উত্তর দিনাজপুরের ব্যবসায়ীরাও। ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক সুভাষ চক্রবর্তী বলেন, দীর্ঘদিন ধরে কলকাতাগামী বাস বন্ধ থাকায় ব্যবসায়ীদের সমস্যা হচ্ছে। শুধু কলকাতা নয়, চোপড়া, রায়গঞ্জ থেকেও ইসলামপুর যাতায়াতের সরকারি বাস নেই।

ইসলামপুর থেকে সড়কপথে কলকাতার দূরত্ব ৫১৫ কিলোমিটার। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের তরফে জানানো হয়েছে, প্রায় বছর দুয়েক ধরে ইসলামপুর-কলকাতা রুটে বাস চলাচল বন্ধ। নতুন বাসের অভাবেই পরিষেবা বন্ধ করে দিতে হয়েছে বলে দাবি। মাস দুয়েক আগে বন্ধ হয়ে গিয়েছে ইসলামপুর থেকে চোপড়া হয়ে শিলিগুড়ি পর্যন্ত বাস পরিষেবাও। যাত্রী কম হওয়ায় এক্ষেত্রে সমস্যা হচ্ছে বলে দাবি NBSTC-র।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ইসলামপুর ডিপোর ইনচার্জ সুদীপ গুপ্ত বলেন, ইসলামপুর-কলকাতা রুটে যে বাসটি চলত তা পুরনো হয়ে গেছে। নতুন বাস পেলে আবার চালু করা হবে। চোপড়া-শিলিগুড়ি বাস যাত্রী না হওয়ায় বন্ধ। 

এই পরিস্থিতিতে উত্তর দিনাজপুরের বাসিন্দারা চান, দ্রুত ইসলামপুর-কলকাতা রুটে বাস চলাচল শুরু হোক। একইসঙ্গে ফের চালু হোক শিলিগুড়ি রুটে বাস পরিষেবা। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
Kunal Ghosh : '৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
'৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের

ভিডিও

Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব
Umesh Rai on Terrorist |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget