এক্সপ্লোর

North Dinajpur News: ১ জানুয়ারি সরকারি প্রাথমিক স্কুল খোলা না বন্ধ? মিড ডে মিল দেওয়া নিয়ে বিভ্রান্তি উত্তর দিনাজপুরে

North Dinajpur News Update: প্রাথমিক শিক্ষা পর্ষদ ছুটির তালিকা অনুযায়ী ১ জানুয়ারি, স্কুল ছুটি থাকবে বলা আছে। নির্দেশিকায় উল্লেখ, ওই দিনই প্রাথমিক স্কুলগুলিতে (Primary School) মিড ডে মিল দিতে হবে।

সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ: রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশিকা অনুযায়ী, পয়লা জানুয়ারি প্রাথমিক স্কুল ছুটি। অন্যদিকে, ওইদিন মিড ডে মিল (Mid Day Meal) দেওয়ার নির্দেশিকা জারি করেছে জেলা শিক্ষা দফতর (District Education Department)। একই দিনে দু’রকম সরকারি ঘোষণা কেন? উত্তর দিনাজপুরজুড়ে (North Dinajpur) চরমে বিভ্রান্তি।

পয়লা জানুয়ারি উত্তর দিনাজপুরে সরকারি প্রাথমিক স্কুল খোলা না বন্ধ, এই নিয়ে শুরু হয়েছে জলঘোলা। রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ যে ছুটির তালিকা প্রকাশ করেছে, তাতে পয়লা জানুয়ারি, ইংরেজি নববর্ষের দিন স্কুল ছুটি থাকবে বলা আছে।  অথচ, জেলা শিক্ষা দফতর নির্দেশিকায় জানিয়েছে, আগামী পয়লা জানুয়ারি উত্তর দিনাজপুরের প্রাথমিক স্কুলগুলি থেকে মিড ডে মিল দিতে হবে। ফলে ওই দিন আসতে হবে শিক্ষকদের।  এ নিয়েই দেখা দিয়েছে বিতর্ক।  একই দিনে সরকারি দু’রকম ঘোষণায় চরম ধন্দে পড়েছেন জেলার প্রাথমিক স্কুলগুলির শিক্ষক শিক্ষিকারা। 

সিপিএমের প্রাথমিক শিক্ষকদের সংগঠন ABPTA এই প্রেক্ষিতে রাজ্য সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলেছে। এবিপিটিএ-এর জেলা সহ সম্পাজর ধ্রুব পালের অভিযোগ, এটা সরকারের দ্বিচারিতা। একদিকে ছুটি ঘোষণা করেছে, আবার ওইদিনই মিড ডে মিলের দেওয়ার কথা ঘোষণা করেছে। শাসক দলের দাবি, জেলা শিক্ষা দফতরের কাছে তৃণমূলের তরফে আবেদন জানানো হয়েছে, পয়লা জানুয়ারি নয়, মিড ডে মিল দেওয়া হোক ৩ জানুয়ারি থেকে।  তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান বলেন, “আমরা আবেদন করব, ৩ তারিখ থেকে এটা করা হোক। জেলা শিক্ষা দফতরে আবেগদন করবেন। সিপিএমের শিক্ষক সংগঠনের নেতারা ক্লাস করতেন না।  ওদের কথায় কিছু এসে যায় না। ’’

জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক)দীপককুমার ভক্তের সাফ কথা, সরকারি প্রয়োজনে ছুটির দিনেও কাজ করতে হবে।  সরকারি নির্দেশ পালন করতে হবে। ছুটির দিনও কাজ করতে হবে। যদিও স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, পয়লা জানুয়ারিই যে মিড মিল দিতে হবে, এমনটা নয়। ১ থেকে ৭ জানুয়ারি ছাত্র সপ্তাহ পালন করা হবে। তার মধ্যে মিড ডে মিল দিলেই হবে। 

 

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget