এক্সপ্লোর

Itahar News: আনন্দের মুহূর্তে নেমে এল বিষাদ, টিনের ঘরে জন্মদিন পালন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু একই পরিবারের ৩ সদস্যের

North Dinajpur News: রবিবার সন্ধেয় সেখানে টিনের তৈরি একটি বাড়িতে জন্মদিনের আয়োজন হয়েছিল। পরিবারের সকলে আনন্দ করছেন, সেই সময়ই ঘটে যায় মর্মান্তিক ঘটনা।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: টিনের ঘরেই হয়েছিল জন্মদিনের আয়োজন। তাতে বেঘোরে মৃত্যু হল একই পরিবারের তিন জনের। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। সাধারণ পরিবারের জন্মদিন উদযাপন (Birthday Party) মৃত্যু ডেকে আনবে, তা কল্পনাও করতে পারেননি কেউ (Electrocution Death)। 

জন্মদিন উদযাপন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্য়ু একই পরিবারের তিন সদস্যের

উত্তর দিনাজপুরের (North Dinajpur News) ইটাহার (Itahar) থানার অন্তর্গত তিলনা গ্রামের ঘটনা। রবিবার সন্ধেয় সেখানে টিনের তৈরি একটি বাড়িতে জন্মদিনের আয়োজন হয়েছিল। সমস্ত চাওয়া-না পাওয়া ভুলে যখন পরিবারের সকলে আনন্দ করছেন, সেই সময়ই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। আচমকা শর্ট সার্কিট থেকে মৃত্যু ঘটে পরিবারের তিন সদস্যের। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শর্ট সার্কিট হয়েছে টের পেয়েই মেইন সুইচ বন্ধ করতে যান পরিবারের সদস্য বাবলু মুর্মু। কিন্তু তড়িঘড়ি মেইন সুইচ বন্ধ করলেও, বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। সেই সময় টিনের দেওয়ালে হেলান দিয়ে বসেছিলেন বাবুল জ্যেঠু কবিরাজ মুর্মু এবং জ্যেঠিমা হপনময়ী সোরেন। তাঁরা দু'জনও বিদ্যুৎস্পৃষ্ট হন। গোপাল মুর্মু নামের আরও একজন তড়িদাহত হন। 

আরও পড়ুন: CID Raids: ১০ ঘণ্টার ম্যারাথন তল্লাশি, উদ্ধার ২৮০ গ্রাম সোনা, বাজেয়াপ্ত ৩ বিলাসবহুল গাড়ি, CID-র নজরে IPS ও ব্যবসায়ী

তড়িঘড়ি ওই চারজনকে ধরাধরি করে স্থানীয় রায়গঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে বাবলু, কবিরাজ এবং হপনময়ীকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। গোপাল বেঁচে রয়েছেন যদিও। তবে তাঁর অবস্থাও আশঙ্কাজনক। তিনি এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন। 

বৃষ্টির জল টিনের উপর পড়েই শর্ট সার্কিট হয় বলে অনুমান করা হচ্ছে

পুজোর আগে এই মুহূর্তে বৃষ্টিতে ভিজছে বাংলার একাধিক জেলা। বৃষ্টি হয়েছে উত্তর দিনাজপুুরেও। তার জেরেই টিনের বাড়িতে শর্ট সার্কিট ঘটে বলে মনে করা হচ্ছে। চিকিৎসাধীন গোপালও তেমনইটাই জানিয়েছেন। কিন্তু ছুটির দিন সন্ধেয় এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
News Live Updates: ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget