এক্সপ্লোর

North Dinajpur News : উত্তর দিনাজপুরে 'গুলিবিদ্ধ' তৃণমূলের অঞ্চল সভাপতি, কীভাবে গুলি লাগল?

কীভাবে গুলি লাগল? কে বা কারা হামলা চালিয়েছে, তা নিয়ে ধোঁয়াশা।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর : উত্তর দিনাজপুরে ( North Dinajpur ) গুলিবিদ্ধ হলেন তৃণমূলের ( TMC ) অঞ্চল সভাপতি । রাতে রাস্তার ধারে অচৈতন্য় অবস্থায় পড়ে থাকতে দেখা যায় শাসক নেতা জাকির হোসেনকে ( Zakir Hossain ) । 
স্থানীয়দের দাবি, তাঁর বুকের বাঁদিকে ছিল গুলির ক্ষত । আশঙ্কাজনক অবস্থায় প্রথমে গুলিবিদ্ধকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । 

অবস্থা সঙ্কটজনক হওয়ায় ভর্তি করা হয় উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজ হাসপাতালে । কীভাবে গুলি লাগল? কে বা কারা হামলা চালিয়েছে, তা নিয়ে ধোঁয়াশা। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ

আরও পড়ুন :

মাত্র ৪ বছরে ধাপে ধাপে জমা পড়েছে ২০ কোটি টাকা ! অনুব্রতর এই নগদের দিকেই নজর ED র

অন্যদিকে, উত্তর দিনাজপুরের ইসলামপুরের দক্ষিণ মাটিকুন্ডা এলাকায় তৃণমূলের গোষ্ঠীবিবাদকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের জেরে চলে  গুলি-বোমার লড়াই। বোমার আঘাতে মৃত্যু হয় এক সিভিক ভলান্টিয়ারের। মৃত্যু হয় সিভিক ভলান্টিয়ার স্থানীয় তৃণমূল নেতার ভাইয়ের। অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত প্রধান।

এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের জেলা সভাপতি ও ব্লক সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান ইসলামপুরের তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী আবদুল করিম চৌধুরী। প্রতিবাদে ইসলামপুর থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন বিধায়ক।হামলার ঘটনায় জেলা সভাপতি ও ব্লক সভাপতির দিকে আঙুল তুলেছেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী। সেই সঙ্গে সরাসরি তৃণমূল নেত্রীকেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। তিনি বলেন, 'আমার ভাল লাগছে না মমতাদি। এটা ডাইরেক্ট আপনাকে বলছি, প্রেসের মাধ্যমে। বন্ধ করুন, এটা ঠিক নয়। সারা পশ্চিমবাংলায় লোকের মধ্যে আপনার দলের প্রতি ঘৃণা চলে আসবে।' অন্যদিকে, বাড়িতে গিয়ে প্রতিক্রিয়া চাওয়া হলেও, মুখে কুলুপ তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের।  

সূত্রের দাবি, ইসলামপুরের প্রাক্তন বিধায়ক ও বর্তমান জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল  এবং আব্দুল করিম চৌধুরীর গোষ্ঠীর বিবাদ দীর্ঘদিনের। পঞ্চায়েত ভোটের মুখে যা চরম আকার নিয়েছে!          

স্থানীয় সূত্রে খবর, মাটিকুন্ডা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান মেহবুব আলমের সঙ্গে স্থানীয় তৃণমূল নেতা শাহনওয়াজ আলমের দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। অভিযোগ, বুধবার প্রধানের নেতৃত্বে তৃণমূল নেতার বাড়িতে হামলা হয়। গুলি চলে। বোমার আঘাতে মৃত্যু হয় তৃণমূল নেতার ভাই ও সিভিক ভলান্টিয়ার সাকিব আখতারের।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget