এক্সপ্লোর

Smuggling Case: যোগী রাজ্য ফেরত গম বোঝাই লরিতে ফেন্সিডিল উদ্ধার, রাজ্যে ঢুকতেই গ্রেফতার চালক-সহ ২

North Dinajpur Smuggling Case: উত্তর দিনাজপুরে এগারো হাজার একশো বোতল ফেন্সিডিল আটক। বড় সাফল্য এসটিএফ ও পুলিশের।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুরে এগারো হাজার একশো বোতল ফেন্সিডিল আটক। বড় সাফল্য এসটিএফ ও পুলিশের। উত্তর দিনাজপুর জেলার করণদিঘী থানার ৩৪ নম্বর জাতীয় সড়কে (34 National Highway)করণদিঘী হাইস্কুল সামনে গম বোঝাই লরি থেকে উদ্ধার ফেন্সিডিল বোতল। STF ও পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে লরিটিকে আটক করে। লরি থেকে গমের বস্তা নামতেই ফেন্সিডিল দেখতে পায়। গম বোঝাই লরিটি উওরপ্রদেশ থেকে আসছিল। গঙ্গারামপুর যাওয়ার উদেশ্য ছিল। ফেন্সিডিল সহ লরি চালক ও সহ চালককে গ্রেফতার করেছে STF ও করণদিঘী পুলিশ প্রশাসন। চালকের নাম সন্তোষ গৌতম ও নিহাজ আহমেদ।  STF ও পুলিশ তদন্ত শুরু করেছে।

২০২০ সালে ফেন্সিডিল পাচার করতে গিয়েই প্রাণ হারায় এক পাচারকারী। ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ-এর গুলিতে এক বাংলাদেশী চোরাচালানকারীর মৃত্যু হয়। ঘটনা ঘটেছিল মালদার গোপালনগর পোস্টের কাছে।  টহলদারি চালানোর সময় এক বিএসএফ জওয়ানকে আক্রমণ করে চোরাচালানকারীরা। ধারাল অস্ত্র দিয়ে তাঁর কানে আঘাত করা হয়। এরপরেই গুলি চালান জওয়ানরা। সেই গুলিতে মৃত্যু হয় এক বাংলাদেশীর।  বিএসএফ-এর পক্ষ থেকে এই খবর জানানো হয়। বিএসএফ-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘ফেন্সিডিল চোরাচালানের চেষ্টা করার সময় ভারতীয় ভূখণ্ডে গুলিতে এক সন্দেহভাজন বাংলাদেশী চোরাচালানকারীর মৃত্যু হয়। টহলদারির সময় জওয়ানরা দেখতে পান, ১০-১২ জন ভারতীয় ও বাংলাদেশী পাচারকারী সীমান্তের দু’পারে ঘোরাফেরা করছ। জওয়ানরা ছুটে যেতেই ভারতীয় পাচারকারীরা সীমান্তের বেষ্টনীর কাছে ফেন্সিডিলের বোতলভর্তি বাক্স ফেলে দিয়ে পালায়। বাংলাদেশীরা সেই বোতলগুলি সংগ্রহ করতে যায়। তাদের মধ্যে কয়েকজন বিএসএফ জওয়ানদের দেখতে পেয়ে ছুটে পালায়। কিন্তু তাদের মধ্যে একজন ধারাল অস্ত্র নিয়ে এক জওয়ানের উপর হামলা চালায়। ওই জওয়ানের প্রাণ বাঁচানোর লক্ষ্যেই গুলি চালায় বিএসএফ। ৭৫ বোতল ফেন্সিডিল ও একটি ধারাল অস্ত্র উদ্ধার করা হয়েছে।’ বিএসএফ-এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মৃত বাংলাদেশীর দেহ স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তে যাতে চোরাচালান পুরোপুরি বন্ধ করা যায়, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন জওয়ানরা।

 আরও পড়ুন, 'পুরনো প্রেম', শাহ-মমতা বৈঠক ইস্যুতে মন্তব্য বিকাশের

সম্প্রতি আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের কিংপিন মণিপুরের দম্পতি-সহ ৩ জনকে গ্রেফতারের পর এবার মুর্শিদাবাদ (Murshidabad) থেকে এক মহিলা মাদক পাচারকারীকে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএ (STF)। রঘুনাথগঞ্জ থেকে উদ্ধার হয়েছে ৫০০ গ্রাম ব্রাউন সুগার। যার বাজার মূল্য কোটি টাকার কাছাকাছি। এর আগে শুক্রবার জলপাইগুড়ির (Jalpaiguri) রাজগঞ্জ থেকে মণিপুরের এক দম্পতি-সহ ৩ জনকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ। উদ্ধার হয় ২ কেজি হেরোইন ও ব্রাউন সুগার। যার দাম কয়েক কোটি টাকা। পুলিশ জানিয়েছে, মণিপুর থেকে উত্তরবঙ্গ হয়ে মাদক পাচার করা হচ্ছিল। ওই তিনজনকে জেরা করেই লালগোলা থেকে মহিলা মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়। 

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget