এক্সপ্লোর

North Dinajpur Firing : বাইকে যাওয়ার সময় গুলিবৃষ্টি, উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ায় গুলিবিদ্ধ তৃণমূল পঞ্চায়েত প্রধানের মৃত্যু

TMC Leader Death : পঞ্চায়েত অফিস (Panchayat Office) থেকে বাইকে যাওয়ার সময় মহম্মদ রাহি ও তাঁর সঙ্গীকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি। পরে আরও ২ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। দুটি বাইকে করে আসে ৪ দুষ্কৃতী।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর : উত্তর দিনাজপুরের (North Dinajpur) পাঞ্জিপাড়ায় গুলিবিদ্ধ তৃণমূল পঞ্চায়েত প্রধানের মৃত্যু। শিলিগুড়ির নার্সিংহোমে মৃত্যু তৃণমূল পঞ্চায়েত প্রধান মহম্মদ রাহির। বিহারের (Bihar) কিষাণগঞ্জের হাসপাতাল থেকে শিলিগুড়ির নার্সিংহোমে নিয়ে আসা হয় মহম্মদ রাহিকে। পাঞ্জিপাড়া ফাঁড়ির ১ কিমির মধ্যেই গুলিবৃষ্টি !

পঞ্চায়েত অফিস (Panchayat Office) থেকে বাইকে যাওয়ার সময় মহম্মদ রাহি ও তাঁর সঙ্গীকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি। পরে আরও ২ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। দুটি বাইকে করে আসে ৪ দুষ্কৃতী। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের পেটে, বুকে, গলায় গুলি লাগে। শ্যুটআউটের পর বিহারের দিকে পালিয়ে যায় দুষ্কৃতীরা, দাবি স্থানীয় সূত্রের। কী কারণে হামলা, খতিয়ে দেখছে পুলিশ (Police)।

তৃণমূল (TMC) সূত্রের খবর, বুধবার দুপুর আড়াইটে নাগাদ পঞ্চায়েত অফিস থেকে বেরিয়ে কলোনির মোড়ের কাছে আসেন পঞ্চায়েত প্রধান মহম্মদ রাহি। আচমকা, রাস্তার উল্টো দিক থেকে ২টি মোটর বাইকে হেলমেট পরা ৪ দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য় করে ৩ রাউন্ড গুলি চালায়। প্রত্য়ক্ষদর্শীদের দাবি, প্রথমে ছুটে পালানোর চেষ্টা করেন প্রধান। তখন ফের আরও ২ টি গুলি করে দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তৃণমূল নেতা।

দলীয় কর্মী-সমর্থকেরাই প্রথমে তাঁকে তড়িঘড়ি সীমানালাগোয়া, বিহারের কিষানগঞ্জের একটি হাসপাতালে ভর্তি করেন। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় শিলিগুড়ির নার্সিংহোমে (Nursing Home in Siliguri)। কিন্তু শেষরক্ষা হল না। নার্সিংহোম সূত্রে খবর, পেটে, বুকে ও গলায় গুলি লাগে তৃণমূল নেতার।

পাঞ্জিপাড়া ফাঁড়ি থেকে মেরেকেটে ১ কিলোমিটার দূরত্বে এই ঘটনা ঘটনায়, এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি (BJP)। উত্তর দিনাজপুরের বিজেপি সহ সভাপতি সুরজিৎ সেন বলেছেন, শাসকদলের নেতারাই সুরক্ষিত নয়। যবে থেকে পুলিশ ডিস্ট্রিক্ট হয়েছে, গোলা গুলি আরও বেড়ে গেছে। এসপি কী করছে ? পুলিশ কী করছে ? কত দূরে পঞ্চায়েত অফিস ? রানিং প্রধান গুলি খাচ্ছে। পুলিশ শুধু আছে বিনা কারণে হ্য়ারাস করার জন্য়।

পুলিশ সূত্রে খবর, ইতিমধ্য়েই ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ (Goalpokhor Police Station)। কারা হামলা চালাল ? কী কারণে হামলা ? ব্য়ক্তিগত শত্রুতা, নাকি নেপথ্য়ে অন্য় কোনও কারণ, সে সব খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি। 

আরও পড়ুন- নেই কোনও ওষুধ, অত্যন্ত বেশি মারণ ক্ষমতা, নিপা ভাইরাস নিয়ে উদ্বেগে চিকিৎসকরা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Sumit Roy: অস্বস্তি কাটল না অভিষেকের আপ্তসহায়কের, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়
অস্বস্তি কাটল না অভিষেকের আপ্তসহায়কের, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়
Dev: প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন বৈঠকে থাকতে পারলেন না ? 'কারণ' জানালেন দেব
প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন বৈঠকে থাকতে পারলেন না ? 'কারণ' জানালেন দেব
Debraj Chakraborty: দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget