এক্সপ্লোর

North Dinajpur News: সরকারি কাজের টেন্ডারে দুর্নীতির অভিযোগ ঘিরে দুই তৃণমূল বিধায়কের সংঘাত, কটাক্ষ বিজেপির

Raiganj: পঞ্চায়েত সমিতির অফিসে তালা ঝোলালেন তৃণমূল সদস্যরা। দুর্নীতি ইস্যুতে যুযুধান দুই বিধায়ক। কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।

সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ (উত্তর দিনাজপুরের): উত্তর দিনাজপুরের (North Dinajpur) রায়গঞ্জ (Raiganj) পঞ্চায়েত সমিতির কাজের টেন্ডার নিয়ে দুই বিধায়কের সংঘাত। পঞ্চায়েত (Panchayet) সমিতির অফিসে তালা ঝোলালেন তৃণমূল সদস্যরা। দুর্নীতি ইস্যুতে যুযুধান দুই বিধায়ক। কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি (BJP)। আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছে জেলা তৃণমূল (TMC) নেতৃত্ব।

রায়গঞ্জের (Raiganj) বিধায়ক ও তৃণমূল নেতা কৃষ্ণ কল্যাণীর কথায়, 'যেখানে জানাবে জানাক। আমিও এর শেষ দেখে ছাড়ব। দুর্নীতিমুক্ত টেন্ডার চাই'।
সরকারি কাজের টেন্ডারে দুর্নীতির অভিযোগ ঘিরে দুই বিধায়কের সংঘাত প্রকাশ্যে চলে এল উত্তর দিনাজপুরে। অনির্দিষ্টকালের জন্য তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতিতে তালা ঝোলালেন তৃণমূল সদস্যরাই! 

ঘটনাকে ঘিরে সরগরম উত্তর দিনাজপুরের (North Dinajpur) রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি। কিন্তু এই সংঘাতের কারণ কী? রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি সূত্রে খবর, শুক্রবার ২৫টি উন্নয়নমূলক কাজের টেন্ডার জমা পড়ার কথা ছিল। তার আগের দিন, অর্থাৎ বৃহস্পতিবার, সেই টেন্ডার নিয়েই রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর অফিসে তুমুল বাদানুবাদ হয় বলে অভিযোগ। 

রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতির অভিযোগ, টেন্ডারে দুর্নীতির অভিযোগ তুলে সভাপতি ও তৃণমূল সদস্যদের অপমান করেছেন রায়গঞ্জের বিধায়ক।  

রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মানস ঘোষের কথায়, পঞ্চায়েত সমিতির সভাপতি ও সদস্যদের অফিসে ডেকে অপমান করেছেন কৃষ্ণ কল্যাণী। প্রতিবাদে অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। গোটা ঘটনায় পঞ্চায়েত সমিতির সভাপতি ও সদস্যদের পাশে দাঁড়িয়েছেন হেমতাবাদের তৃণমূল বিধায়ক। আর তাতেই সংঘাতের সুর আরও তীব্র হয়েছে। 

হেমতাবাদের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বর্মনের দাবি, 'তালা ঝুলিয়ে ঠিক কাজই করেছে। উনি দুর্নীতির অভিযোগ তুলে অপমান করেছেন'। রায়গঞ্জের বিধায়ক ও তৃণমূল নেতা কৃষ্ণ কল্যাণীর কথায়, আমি কাউকে ডাকিনি। ওরাই এসেছিল। শুধু বলেছি স্বচ্ছতার সঙ্গে টেন্ডার করতে হবে। রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি অফিসে এক শ্রেণির দুষ্কৃতীদের দ্বারা টেন্ডার পরিচালিত হয়।

উত্তর দিনাজপুরের বিজেপির সহ সভাপতি নিমাই কবিরাজ এ প্রসঙ্গে বলেছেন, তৃণমূলের গোষ্ঠী কোন্দল। কাটমানির লড়াই। আমরা এর তীব্র নিন্দা করছি।

উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি জানিয়েছেন, তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি, সদস্য এবং রায়গঞ্জ ও হেমতাবাদের বিধায়ককে ডেকে আলোচনা করবেন। 

আরও পড়ুন: Water Crisis: ভরা গ্রীষ্মে জলসঙ্কট! বাড়ছে পানিহাটি ও আসানসোলের বাসিন্দাদের ক্ষোভ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Protest : প্রশ্নফাঁস বিতর্কে উত্তাল রাজধানী, প্রভাব পড়বে এ রাজ্যেও? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন ...
প্রশ্নফাঁস বিতর্কে উত্তাল রাজধানী, প্রভাব পড়বে এ রাজ্যেও? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন ...
Live News Update : বৈঠক শুরু হল CJP-র প্রতিনিধিদের সঙ্গে, বৈঠকে বসেছেন দুই মন্ত্রী, অচলাবস্থা কাটবে ?
বৈঠক শুরু হল CJP-র প্রতিনিধিদের সঙ্গে, বৈঠকে বসেছেন দুই মন্ত্রী, অচলাবস্থা কাটবে ?
Suvendu Adhikari: চাঁদার জুলুম করলে, ঘুষের জন্য চাপ দিলেই এবার... মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, কী কী পদক্ষেপ নেওয়া হবে?
চাঁদার জুলুম করলে, ঘুষের জন্য চাপ দিলেই এবার... মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, কী কী পদক্ষেপ নেওয়া হবে?
Abhishek Banerjee: 'বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব', অভিষেকের মন্তব্যে FIR সাইবার ক্রাইমে!
'বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব', অভিষেকের মন্তব্যে FIR সাইবার ক্রাইমে!

ভিডিও

Ghantakhanek Sange Suman
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman | সত্যিই নথিভুক্ত হওয়া পঁচিশ শতাংশ নামই জাল। কী বললেন Pradipta Mukherjee?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget