এক্সপ্লোর

North Dinajpur: উন্নত রেল পরিষেবার দাবি, সরব রায়গঞ্জের বাসিন্দারা

West Bengal News: গৌড়বঙ্গের আরেকটা অংশে রেল উন্নয়ন তিমিরেই রয়ে গিয়েছে। নতুন ট্রেন তো দূরস্ত যে ট্রেন চলত তারক পরিষেবাও বন্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ।

সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ: সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক হয়েছে রেল পরিষেবা (Indian Railway)। কিন্তু দেশের সব প্রান্তের মানুষ কি সেই সুবিধা পাচ্ছেন? রায়গঞ্জ মহকুমা এলাকায় রেল পরিষেবার নিয়ে উঠছে প্রশ্ন। সামনেই লোকসভা নির্বাচন। তার আগে স্থানীয়দের দাবি, রেল পরিষেবার উন্নতি হোক।

উন্নত রেল পরিষেবার দাবি: নতুন বছরে বালুরঘাট থেকে শিয়ালদা পর্যন্ত একটি নতুন ট্রেন চালু হয়েছে। মালদা থেকে চালু হয়েছে বেঙ্গালুরুগামী অমৃত ভারত এক্সপ্রেস। তখন গৌড়বঙ্গের আরেকটা অংশে রেল উন্নয়ন তিমিরেই রয়ে গিয়েছে। নতুন ট্রেন তো দূরস্ত যে ট্রেন চলত তারক পরিষেবাও বন্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ। চালু হওয়া ট্রেনগুলিও বন্ধ হয়ে রয়েছে। বারবার বঞ্চিত হচ্ছে রায়গঞ্জ কালিয়াগঞ্জের সাধারণ মানুষ। কেন ট্রেন নিয়ে এই বঞ্চনা তা নিয়ে প্রশ্ন তুলছেন আমজনতা।

সাধারণ মানুষের পাশাপাশি একইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই এলাকার ব্যবসাও। যোগাযোগ ব্যবস্থার সমস্যা নিয়ে সরব হয়েছেন তারাও। রায়গঞ্জ মহকুমায় ট্রেনের এই দূরবস্থা নিয়ে ক্ষোভ ব্যবসায়ীদেরও। রেল নিয়ে ক্ষোভ বিরোধী রাজনৈতিক দলের নেতাদেরও। ক্ষোভ উগরে দিয়েছেন রায়গঞ্জের বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়িও।

বছরের শুরুতেই বালুরঘাটবাসীকে নতুন উপহার দিয়েছে রেল মন্ত্রক। যাত্রা শুরু করেছে বালুরঘাট-শিয়ালদা রুটের ট্রেন। গত ১ জানুয়ারি ভার্চুয়াল মাধ্যমে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট স্টেশনে বালুরঘাট-শিয়ালদা নতুন ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তার আগে গত বছর ৩০ ডিসেম্বর মালদা স্টেশন (Malda) থেকে চালু হয়েছে অমৃত ভারত এক্সপ্রেস (Amrit Bharat Express)। ৪২ ঘণ্টায় মালদা থেকে বেঙ্গালুরু পৌঁছবে এই ট্রেন। অমৃত ভারত এক্সপ্রেসের গতিবেগ হবে ঘণ্টায় ১৩০ কিলোমিটার। ২২ কামরার এই ট্রেনে সাধারণ কামরা রয়েছে ৮টি। যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য নানা সুবিধা রয়েছে এই অমৃত ভারত এক্সপ্রেসে। যেদিন সকালে যাত্রা শুরু করবে তার পরের রাতে এই ট্রেন পৌঁছবে বেঙ্গালুরু। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে একাধিক ব্যবস্থা করা হয়েছে এই ট্রেনে। এতে রয়েছে পুশ-পুল প্রযুক্তি। যাত্রীদের সুবিধা অনুযায়ী রয়েছে ট্রেনের স্পিড বাড়ানো কমানোর ব্যবস্থা। অন্যান্য সুবিধার পাশাপাশি এতে রয়েছে এলইডি লাইট, সিসিটিভি এবং পাবলিক ইনফরমেশন সিস্টেম, ডিজিটাল ডিসপ্লে বোর্ড, পর্যাপ্ত চার্জিং পয়েন্ট, আধুনিক শৌচালয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Job Seekers: নিয়োগ চেয়ে ফের আন্দোলনে, পথে উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীরা

 

সেরা শিরোনাম

Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda
Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget