এক্সপ্লোর

North Dinajpur: প্রশিক্ষণ ছাড়াই সাপ ধরার চেষ্টা, ছোবলে মৃত্যু রায়গঞ্জের যুবকের

আশঙ্কাজনক অবস্থায় বিশ্বজিৎকে ভর্তি করা হয় রায়গঞ্জ মেডিক্যালে

রাজা চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: প্রশিক্ষণ ছাড়াই সাপ ধরতে যাওয়ার মাসুল। রায়গঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু। রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে গোখরো সাপ ধরতে গিয়েছিলেন বিশ্বজিৎ ঘোষ। কৌটোবন্দি করতে যাওয়ার সময় ৩বার ছোবল মারে গোখরো সাপ। আশঙ্কাজনক অবস্থায় বিশ্বজিৎকে ভর্তি করা হয় রায়গঞ্জ মেডিক্যালে। সেখানেই আজ মৃত্যু হয় বিশ্বজিতের।

গত ২৪ সেপ্টেম্বর প্রশিক্ষণ ছাড়া সাপ ধরার বাহাদুরি দেখাতে গিয়ে রায়গঞ্জে বিষধর সাপের ছোবল খায় এক যুবক। প্রায় তিন তিন বার একই সাপের ছোবল খেয়ে আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় ওই যুবককে। 

সাপ ধরার কোনও প্রশিক্ষণ না থাকায় এই দুঃসাহস দেখাতে গিয়েই বিপত্তি বলে জানান স্থানীয়রা। জানা গিয়েছে, আহত ওই যুবকের নাম বিশ্বজিৎ ঘোষ। তিনি পেশায় টোটো চালক। গত বৃহস্পতিবার গভীর রাতে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকায় প্রায় ৪ ফুটের একটি বিষাক্ত গোখরো সাপ ধরতে যান তিনি। 

সাপটির মাথা ধরে কৌটো বন্দী করতে গেলে সাপটি তাঁর হাতে ছোবল বসায়। এমনটাই দৃশ্য কার্যত মোবাইল বন্দী করছিলেন সে সময়ে তার পাশে থাকা অন্যান্যরা। সাপের দংশনের দৃশ্যও রেকর্ড হয় সেই ভিডিওতে। খবর পেয়ে রায়গঞ্জের একটি পশুপ্রেমী সংগঠনের কর্মীরা গিয়ে সাপটিকে উদ্ধার করার পাশাপাশি ওই যুবককে উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যালে ভর্তি করা হয়। উল্লেখ্য প্রশিক্ষণ ছাড়া এভাবে সাপ না ধরার বার্তা দিয়েছেন চিকিৎসক ও পশুপ্রেমীরা।

প্রসঙ্গত, সম্প্রতি পাচারের আগেই জলপাইগুড়ি থেকে বাজেয়াপ্ত করা হয় কয়েক কোটি টাকার সাপের বিষ। সম্প্রতি জলপাইগুড়িতে সাপের বিষ পাচার করতে গিয়ে বন দফতরের হাতে ধরা পড়ে একজন। উদ্ধার হয়েছে প্রায় ১৩ কোটি টাকার সাপের বিষ। গোপন সূত্রে বিষ পাচারের খবর পেয়ে শুক্রবার গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন এলাকা থেকে ওই ব্যক্তিকে পাকড়াও করেন বনকর্মীরা। ধৃত ব্যক্তি দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা। ওই বিষ চিনে পাচারের ছক ছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। 

আরও পড়ুন: North 24 Parganas: হিমাচল প্রদেশে ট্রেকিং করতে গিয়ে মৃত্যু বেলঘড়িয়া, ব্যারাকপুরের দুই বাঙালির

আরও পড়ুন: Coal smuggling Case: কয়লাপাচার কাণ্ডে লালার চার সঙ্গীকে গ্রেফতার সিবিআইয়ের

 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget