এক্সপ্লোর

North 24 Parganas: হিমাচল প্রদেশে ট্রেকিং করতে গিয়ে মৃত্যু বেলঘড়িয়া, ব্যারাকপুরের বাসিন্দা দুই বাঙালির

ট্রেকিং করাই ছিল দু’জনের নেশা, আর সেই ট্রেকিং-ই কাড়ল প্রাণ...

সমীরণ পাল, ব্যারাকপুর: ট্রেকিং করাই ছিল দু’জনের নেশা। আর সেই ট্রেকিং-ই কাড়ল প্রাণ। হিমাচল প্রদেশে ট্রেকিং করতে গিয়ে মৃত্যু হল দুই বাঙালির। 

মৃতরা হলেন উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়ার যতীন দাস নগরের বাসিন্দা বারুইপুর হাইস্কুলের শিক্ষক সন্দীপ কুমার ঠাকুরতা এবং ব্যারাকপুরের আনন্দপুরী মিডল রোডের বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মী ভাস্করদেব মুখোপাধ্যায়। 

মৃতদের পরিবার জানিয়েছে, ১১ সেপ্টেম্বর ট্রেকিংয়ের জন্য একটি দলের সঙ্গে হিমাচল প্রদেশে রওনা দেন দু’জনে। মানালি থেকে বাতাল হয়ে থেমেঙ্গার দিকে ট্রেক করতে গিয়েছিলেন তাঁরা। 

পরিবারের অনুমান, অত উচ্চতায় অক্সিজেনের অভাবে অসুস্থ হয়েই মৃত্যু হয়ে থাকতে পারে দু’জনের। সোমবার সকালে মৃত্যুর খবর আসার পর থেকেই শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারে।

এই পরিস্থিতিতে মৃতদেহ দ্রুত বাড়িতে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা চেয়েছে মৃতদের পরিবার।  আগামী ৩ অক্টোবরই ট্রেকিং সেরে বাড়ি ফেরার কথা ছিল দু’জনের। কিন্তু তাঁর পাঁচদিন আগে বাড়িতে এল তাঁদের মৃত্যু সংবাদ।

এর আগে, ২০১৮ সালে প্রশিক্ষণ ছাড়াই ট্রেকিং করতে গিয়ে ঝরে যায় হাওড়ার এক যুবকের প্রাণ। সিকিমের ফালুটে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছিল বাগনানের আন্টিলার বাসিন্দা সাতাশ বছরের সৈকত সামন্তের। 

১০ জনের একটি ট্রেকিং দলে ছিলেন সৈকত। ২০ ডিসেম্বর পদাতিক এক্সপ্রেসে চড়ে নিউ জলপাইগুড়ির উদ্দেশে রওনা দেন তাঁরা। সেখান থেকে ২১ তারিখ সিকিম যাত্রা শুরু হয়। 

২৪ ডিসেম্বর ফালুট থেকে নামার পথে গোরখে ও ভারেং-এর মাঝে শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন সৈকত। ঘোড়ার পিঠে চেপে নামার সময় মৃত্যু হয় যুবকের।

পরিবার জানায়, ট্রেকিংয়ে গেলেও কোনও অভিজ্ঞতা ছিল না সৈকতের। তারওপর কনকনে ঠান্ডা। এমনকি সঙ্গে অক্সিজেনের সিলিন্ডার না থাকায় আরও অসুস্থ হয়ে পড়ে বাগনানের যুবক। পরে সব শেষ।

আরও পড়ুন: পুজোর ছুটিতে অফবিট ডেস্টিনেশন, বেড়িয়ে আসুন তিনচুলে-তাকদা-লামাহাট্টা

আরও পড়ুন: শিব-পার্বতীর বিবাহস্থল, উত্তরাখণ্ডের এই মন্দির পর্যটকদের নতুন হট ফেভারিট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC Leader Arrested: গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে
গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের

ভিডিও

Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget