এক্সপ্লোর

TMC Leader Attacked : বুকের বাঁদিকে গভীর ক্ষত চিহ্ন, উত্তর দিনাজপুরে রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় উদ্ধার তৃণমূল নেতা

Uttar Dinajpur News : ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার, কার্তিক মণ্ডল জানিয়েছেন, কোনও গুলি চালানোর ঘটনা ঘটেনি। ছুরিতে আহত হয়েছেন ওই যুবক।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর : উত্তর দিনাজপুরে (North Dinajpur) রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় উদ্ধার তৃণমূল নেতা। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাঁর বুকের বাঁদিকে গভীর ক্ষত চিহ্ন ছিল। সেটি কি গুলির ক্ষত? তা নিয়ে দানা বাঁধে রহস্য। পুলিশ জানিয়েছে, কোনও গুলি চলেনি, ছুরিতে আহত হয়েছেন ওই নেতা। কে কেন ছুরি মারল, তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ (Chopra Police Station)।

গুলি না ছুরির আঘাত !

অন্ধকার রাস্তায় পড়ে আছেন রক্তাক্ত তৃণমূল নেতা। বুকের বাঁদিকে গভীর ক্ষতচিহ্ন ! তৃণমূল নেতাকে কি গুলি করা হয়েছে ? না কি অন্য কিছুতে আহত হয়েছেন ? তা নিয়ে দানা বাঁধে রহস্য। খবর দেওয়া হয় পুলিশ। পুলিশ এসে রক্তাক্ত ওই যুবককে উদ্ধার করে। আহত তৃণমূল নেতার নাম, জাকির হোসেন (৩৮)। তিনি উত্তর দিনাজপুরের চোপড়ার ঘিরনিগাঁও অঞ্চলের তৃণমূল (TMC) যুগ্ম সভাপতি। পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক (Primary Teacher)।

পরিবারের দাবি, স্থানীয় এক ব্যক্তি জাকিরের কাছে কিছু টাকা পেতেন। বৃহস্পতিবার সেই টাকা  না পেয়ে জাকিরকে হুমকি দেন ওই ব্যক্তি। ঘটনার নেপথ্যে তাঁর হাত রয়েছে বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তৃণমূল নেতাকে প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা সঙ্কটজনক হওয়ায় ভর্তি করা হয় উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজ হাসপাতালে। এখন তিনি ভর্তি আছেন শিলিগুড়ির একটি নার্সিংহোমে।

ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার, কার্তিক মণ্ডল জানিয়েছেন, কোনও গুলি চালানোর ঘটনা ঘটেনি। ছুরিতে আহত হয়েছেন ওই যুবক। ঘটনার তদন্ত শুরু হয়েছে। 

আরও পড়ুন- বিধানসভায় পৌঁছে গেট টপকানোর চেষ্টা SFI সমর্থকদের, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, টানতে টানতে ওঠানো হল প্রিজন ভ্যানে

দিনকয়েক আগেই তৃণমূলের (TMC) গোষ্ঠী সংঘর্ষকে কেন্দ্র করে ইসলামপুরে (Islampur News) দু’পক্ষের মধ্যে সংঘর্ষের অভিযোগ ওঠে। অভিযোগ, সংঘর্ষের জেরে চলে গুলি-বোমার লড়াইও হয়। সেই বোমার আঘাতে এক সিভিক ভলান্টিয়ারের মৃত্যু হয়েছে বলে অভিযোগ সামনে আসে। মৃত সিভিক ভলান্টিয়ার, স্থানীয় তৃণমূল নেতার ভাই বলে জানা গিয়েছে। এই ঘটনায় যিনি অভিযুক্ত, তিনি তৃণমূলের পঞ্চায়েত প্রধান। পঞ্চায়েত নির্বাচনের আগে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পারদ চড়ছে রাজনীতিরও।  থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়। যে ঘটনায় এই ঘটনায়, জেলা সভাপতি এবং ব্লক সভাপতির বিরুদ্ধে ব্য়বস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী আবদুল করিম চৌধুরী। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার থানা ঘেরাও করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এই ঘটনায় তৃণমূলের জেলা সভাপতি কানহাইয়ালাল আগরওয়াল এবং ব্লক সভাপতি জাকির হোসেনের প্রতিক্রিয়া এখনও মেলেনি। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget