এক্সপ্লোর

North Dinajpur News: পুরসভার ভাইস চেয়ারম্যান নির্বাচন ঘিরে তৃণমূলের গোষ্ঠীকোন্দল, দায়িত্ব না পেয়ে ক্ষোভ কাউন্সিলরের

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান কাকে করা হয়, তা নিয়ে বাড়ছিল জল্পনা। শনিবার খাম খুলে নাম ঘোষণা করতেই, সামনে চলে এল তৃণমূলের বিবাদ।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: কালিয়াগঞ্জ (Kaliaganj) পুরসভার (Municipality) ভাইস চেয়ারম্যান নির্বাচন ঘিরে, তৃণমূলের (TMC) কোন্দল (Inner Calash) সামনে চলে এল। দায়িত্ব না পেয়ে দলের প্রতি ক্ষোভ উগরে দিলেন ১৭ নম্বর ওয়ার্ডের ৬ বারের কাউন্সিলর। তবে ক্ষোভ আমল দিচ্ছে না তৃণমূল (TMC)। আর এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি (BJP) । 

তৃণমূল (TMC) কংগ্রেসের রাজ্য সম্পাদক অসীম ঘোষ জানিয়েছেন, ভিত্তিহীন বক্তব্য । এই বোর্ড ৫ বছর কালিয়াগঞ্জের উন্নয়নের স্বার্থে কাজ করবে ।

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ (Kaliaganj) পুরসভার ভাইস চেয়ারম্যান কাকে করা হয়, তা নিয়ে বাড়ছিল জল্পনা। শনিবার খাম খুলে নাম ঘোষণা করতেই, সামনে চলে এল তৃণমূলের বিবাদ। নেতৃত্বকে তীব্র আক্রমণ করলেন ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বসন্ত রায়। গত পুরবোর্ডের ভাইস চেয়ারম্যান ছিলেন ওই প্রবীণ নেতা।

কালিয়াগঞ্জ পুরসভার (Kaliaganj Muicipality) ভোটে তিনি টানা ৬ বার জিতেছেন। তাঁর অভিযোগ, ভাইস চেয়ারম্যান পদ নিয়ে আর্থিক লেনদেন হয়েছে। 

অসীম ঘোষ আরও বলেন, দাবিদার সবাই থাকে। ওনার মন খারাপ হওয়া স্বাভাবিক, আবেগেই বলেছেন হয়তো। উনি তৃণমূলের একনিষ্ঠ সৈনিক হিসেবে থাকবেন বলে বিশ্বাস। কালিয়াগঞ্জে উপ পুরপ্রধান নিয়ে তৃণমূলে ক্ষোভ তৃণমূলকে কটাক্ষ বিজেপির (BJP)।

আরও পড়ুন: Rampurhat Violence: জীবন্ত পুড়িয়ে ৮ জনকে খুন? রামপুরহাট হত্যাকাণ্ডের এফআইআর-এ কী জানান হয়েছে?

উত্তর দিনাজপুরের (North Dinajpur) বিজেপি (BJP) সহ সভাপতি সুরজিৎ সেনের কথায়, কালিয়াগঞ্জ শুধু নয়, ইসলামপুরেও (Islampur) হবে। বিরোধীশূন্য করতে গিয়ে যেভাবে তারা ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছে, এটা শেষের শুরু হতে চলেছে। শুক্রবার চেয়ারম্যান নির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে কালিয়াগঞ্জ পুরসভা (Kaliaganj Municipality)। এবার ভাইস চেয়ারম্যান নির্বাচন নিয়ে অসন্তোষ তীব্র হল তৃণমূলের (TMC) অন্দরে।

আরও পড়ুন: Kolkata: লেডি ডাফরিন হাসপাতালের নার্সকে 'শ্লীলতাহানি'র অভিযোগে কাঠগড়ায় চিকিৎসক

সেরা শিরোনাম

আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
West Bengal News Live Updates: গেট পাস কেড়ে নেওয়ার অভিযোগ, উত্তেজনা দুর্গাপুর ইস্পাত কারখানায়
গেট পাস কেড়ে নেওয়ার অভিযোগ, উত্তেজনা দুর্গাপুর ইস্পাত কারখানায়
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rahul Gandhi News: সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গাঁধীর পোস্টার, নীচে লেখা, ‘দেশের নেতা কি এমনই হওয়া উচিত?’
সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গাঁধীর পোস্টার, নীচে লেখা, ‘দেশের নেতা কি এমনই হওয়া উচিত?’

ভিডিও

Rahul Gandhi: সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গান্ধীর ছবি দেওয়া পোস্টার!
Nepal Helicopter Crash: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ
Durgapur News: দুর্গাপুর ইস্পাত কারখানায় BMS বনাম BJP
Indian Navy: সোমালিয়ায় অপহৃত জাহাজ উদ্ধার ভারতীয় নৌসেনার
Rahul Gandhi | বিরোধীদের সভাকে ফ্লপ শো বলে কটাক্ষ বিজেপির, পাল্টা রামলীলা ময়দানের ছবি পোস্ট রাহুলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget