এক্সপ্লোর

Patipukur Fraud Case: ১২ বছর ধরে ভুয়ো নথি দেখিয়ে রক্ত ও প্লাজমার কালোবাজারি, গ্রেফতার ব্যক্তি

Fraud Case: এই ঘটনায় এলাকার একটি ভাড়া বাড়ি থেকে অনুপম ভট্টাচার্য নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের এক প্রতিবেশী জানাচ্ছেন, গতকাল পুলিশ এসেছিল। এই বাড়িতেই থাকেন অনুপম।

আবীর দত্ত, সুকান্ত মুখোপাধ্যায়, পাতিপুকুর: বাড়ির ফ্রিজে খাবারের সঙ্গে মজুত সরকারি ব্লাড ব্যাঙ্কের (Blood Bank) পাউচ পাউচ রক্ত (Blood) আর প্লাজমা (Plasma)! মারাত্মক অভিযোগ পাতিপুকুরের (Patipukur) ভাড়াবাড়িতে। ভুয়ো নথি দেখিয়ে ব্লাড ব্যাঙ্ক থেকে প্লাজমা ও রক্ত নিয়ে, মোটা টাকায় বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল মানিকতলা থানার পুলিশ (Maniktala Police Station)।

বাড়ির ফ্রিজে খাবারের পাশে রাখা সরকারি ব্লাড ব্যাঙ্কের রক্তের পাউচ। রক্তের যে প্লাজমা মাইনাস ৫১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করে রাখার কথা, তা মজুত করে রাখা হয়েছে বাড়ির সাধারণ ফ্রিজে। চাঞ্চল্যকর অভিযোগ উত্তর কলকাতার পাতিপুকুরে। অভিযান চালিয়ে বেআইনি রক্ত কারবারের পর্দা ফাঁস করল পুলিশ। 

এই ঘটনায় এলাকার একটি ভাড়া বাড়ি থেকে অনুপম ভট্টাচার্য নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের এক প্রতিবেশী জানাচ্ছেন, গতকাল পুলিশ এসেছিল। এই বাড়িতেই থাকেন অনুপম।

বাড়ির ফ্রিজে সরকারি ব্লাড ব্যাঙ্কের রক্ত আর প্লাজমা এল কীভাবে? পুলিশ সূত্রে খবর, ধৃত অনুপম ভট্টাচার্যের প্রতিবেশীরা জানতেন তিনি কোনও প্যাথলজিক্যাল ল্যাবে কাজ করেন। 

পুলিশ সূত্রে দাবি, বিভিন্ন সরকারি হাসপাতালের প্যাডে যেভাবে রোগীর জন্য রক্তের রিক্যুইজিশন দেওয়া হয়, সেই ভুয়ো রিক্যুইজিশন স্লিপ বানাতেন অনুপম। বিভিন্ন রক্তদান শিবির থেকে সংগ্রহ করতেন রক্তদাতাদের কার্ড। ভুয়ো রিক্যুইজিশন স্লিপ আর রক্তদাতাদের কার্ড বিভিন্ন সরকারি ব্লাড ব্যাঙ্কে দেখিয়ে  প্লাজমা আর রক্তের পাউচ সংগ্রহ করতেন তিনি। 

তারপর রোগীর পরিবারের কাছে তা বিক্রি করতেন মোটা টাকায়। বারাসাত, মধ্যমগ্রাম, কল্যাণীর মতো একাধিক জায়গায় ছোট ছোট নার্সিংহোমগুলির সঙ্গে ডিল হত অনুপমের। পুলিশ সূত্রে দাবি, ধৃতের বাড়ি থেকে জাল রাবার স্ট্যাম্প, ভুয়ো রিক্যুইজিশন স্লিপ সহ বিভিন্ন রক্তদান শিবিরের কার্ড উদ্ধার হয়েছে। 

১২ বছর ধরে রক্তের এই অবৈধ কারবার চালিয়ে যাচ্ছিলেন অনুপম। পুলিশ সূত্রে খবর, নিজের শ্যামবাজারের বাড়ি বিক্রি করে দিয়ে, গত দুবছর ধরে পাতিপুকুরের এই ভাড়াবাড়িতেই বৃদ্ধ বাবা-মাকে নিয়ে থাকছিলেন অনুপম। 

আরও পড়ুন: CM Mamata Banerjee: রাজ্যে ৩০ হাজার চাকরি তৈরি: মমতা বন্দ্যোপাধ্যায়

স্থানীয় সূত্রে খবর, এই গাড়িতে করে নিয়ে আসা হত বিভিন্ন রকম রক্তের নমুনা। পুলিশের আশঙ্কা, বাড়ির ফ্রিজে রাখা খারাপ রক্তও রোগীর পরিবারকে বিক্রি করেছেন অনুপম। এর পিছনে কত বড় চক্র রয়েছে, তারই খোঁজে গোয়েন্দারা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget