এক্সপ্লোর

Sandhya Mukherjee:গুরুতর অসুস্থ সন্ধ্যা মুখোপাধ্যায়,গ্রিন করিডর করে নিয়ে আসা হল এসএসকেএমে

Sandhya Mukherjee Seriously ill:সূত্রের খবর সন্ধ্যা মুখোপাধ্যায়ের ফুসফুসে সংক্রমণ বেড়েছে ।  গতকাল রাত থেকে তাঁর শারিরিক  অবস্থার  অবনতি  হয়েছে বলে সূত্রের খবর। 

 কলকাতা : গুরুতর অসুস্থ সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee) । গ্রিন করিডর করে নিয়ে যাওয়া হল এসএসকেএম-এ (SSKM Hospital)।  উডবার্ন ব্লকের সামনে তত্পরতা দেখা গিয়েছে। এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে(  Woodburn Ward) রেখে তাঁর চিকিৎসা হবে। সূত্রের খবর সন্ধ্যা মুখোপাধ্যায়ের ফুসফুসে সংক্রমণ বেড়েছে ।  গতকাল রাত থেকে তাঁর শারিরিক  অবস্থার  অবনতি  হয়েছে বলে সূত্রের খবর। 

লেক গার্ডেন্সের বাড়ি থেকে তাঁকে অ্যাম্বুলেন্সে করে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। অ্যাম্বুলেন্সে ছিলেন তাঁর বাড়ির লোকজনও। অ্যাম্বুলেন্সে ছিল মেডিক্যাল টিম। হাসপাতাল থেকেই পাঠানো হয় অ্যাম্বুলেন্স।

জানা গেছে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কন্যাকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফোন করে শিল্পীর স্বাস্থ্যের ব্যাপারে খোঁজ নেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী কথা বলেন শিল্পীর সঙ্গেও।

বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে তাঁর জ্বর হয়। সেভাবে গতকাল খাওয়াদাওয়া করেনি।আজ সকাল থেকে জ্বর বেড়েছে। ফলে বাড়ির লোকজন চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন। শিল্পীর অসুস্থতার খবর পেয়ে তাঁর মেয়েকে ফোন করেন মুখ্যমন্ত্রী। তিনি অত্যন্ত তৎপরতার সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করেন। 

এদিকে, এসএসকেএমে ইতিমধ্যেই বিশিষ্ট শিল্পীর চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি দল গঠন করা হয়েছে। তাঁর চিকিৎসার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। জানা গেছে, তাঁর আরটিপিসিআর টেস্ট করা হবে। সেজন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। 

পরিবার সূত্রে খবর, তাঁর দুটি ফুসফুসেই সংক্রমণ রয়েছে।গতকাল বিকেলের পর সামান্য জ্বর আসে। কয়েকদিন আগে বাথরুমে পড়ে গিয়েছিলেন ৯০ বছরের শিল্পী। আগে থেকেই অসুস্থ ছিলেন। বাথরুমে পড়ে যাওয়ার পর সেই অসুস্থতা আরও বাড়ে।   পরিবার সূত্রে খবর, তাঁর দুটি ফুসফুসেই সংক্রমণ রয়েছে। গতকালই চিকিৎসকের পরামর্শে তাঁর আরটিপিসিআর টেস্ট করা হয়। সেই রিপোর্ট এখনও আসেনি।

উডবার্ন ব্লকের দোতালায় এক নম্বর কেবিনে  ভর্তি করা হয়েছে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে। সূত্রের খবর অনুযায়ী, শিল্পীকে দেখতে হাসপাতালে আসতে পারেন মুখ্যমন্ত্রী। 

সম্প্রতি তাঁকে পদ্মশ্রী সম্মান দেওয়ার কথা কেন্দ্র জানিয়েছিল। কিন্তু সেই পুরস্কার ফিরিয়ে দিয়েছিলেন শিল্পী।  'পদ্মশ্রী নেব না, মন চাইছে না', সম্মান প্রত্যাখ্যান নিয়ে মন্তব্য করেছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের। এরপর থেকেই প্রচুর মানুষ ফোন করেন তাঁকে। অনেকের সঙ্গেই কথা বলেন তিনি। এরপর গতকাল বিকেল থেকে অসুস্থ হয়ে পড়েন তিনি। 

 

 

 

সেরা শিরোনাম

Abhijeet Dipke : 'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
Abhijeet Dipke : 'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
Rejinagar By Elections: উত্তর ২৪ পরগনার খড়দায় বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ, বোমাবাজি, আহত বেশ কয়েক জন
উত্তর ২৪ পরগনার খড়দায় বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ, বোমাবাজি, আহত বেশ কয়েক জন
Nandigram-Reginagar By-Polls LIVE: অশান্তির অভিযোগে গ্রেফতার হুমায়ুন, রিপোর্ট তলব CEO দফতরের, নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা
অশান্তির অভিযোগে গ্রেফতার হুমায়ুন, রিপোর্ট তলব CEO দফতরের, নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget