এক্সপ্লোর

AC Local Train: এবার লোকাল ট্রেনেও এসি! প্রস্তুতি শুরু পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের

Kolkata: রেল বোর্ডের অনুমতি মিললে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে একটি এসি রেক শিয়ালদায় আসবে। শিয়ালদা ডিভিশন সূত্রে দাবি, এসি রেক চালানোর জন্য আলাদা পরিকাঠামো গড়তে হবে না।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: এসি লোকাল ট্রেন (AC Local Train) চালানোর প্রস্তুতি শুরু করেছে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন (East Rail Sealdah Division)। রেল বোর্ডের কাছে চিঠি লিখে আপাতত একটি এসি লোকাল ট্রেন পরীক্ষামূলকভাবে চালানোর জন্য অনুমতি চাওয়া হয়েছে। তবে কোন রুটে চালানো হবে ওই ট্রেন বা ভাড়া কত হবে, তা এখনও ঠিক হয়নি।

এবার লোকাল ট্রেনেও এসি

মুম্বইয়ের পথে হাঁটতে চলেছে কলকাতা। ২০১৭ সালে মুম্বইয়ে প্রথম চালানো হয় এসি লোকাল ট্রেন। এবার রেলের শিয়ালদা ডিভিশনও এসি লোকাল ট্রেন চালানোর প্রস্তুতি নিচ্ছে। শিয়ালদা ডিভিশনের তরফে অনুমতি চেয়ে ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে রেল বোর্ডকে। আপাতত, কোনও একটি রুটে একটি এসি লোকাল ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে।  

পূর্ব রেল সূত্রে খবর, রেল বোর্ডের অনুমতি মিললে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে একটি এসি রেক শিয়ালদায় আসবে। শিয়ালদা ডিভিশন সূত্রে দাবি, এসি রেক চালানোর জন্য আলাদা পরিকাঠামো গড়তে হবে না। রক্ষণাবেক্ষণের পরিকাঠামোও মজুত। 

শিয়ালদার ডিআরএম শীলেন্দ্রপ্রতাপ সিংহ সাংবাদিক বৈঠকে বলেন, 'পরিকাঠামো একেবারে তৈরি। রেল বোর্ডকে চিঠি দিয়েছি।' তবে শিয়ালদায় কোন রুটে এসি লোকাল ট্রেন চালানো হবে, তা এখনও ঠিক হয়নি। ঠিক হয়নি ভাড়াও। রেল সূত্রে খবর, প্রথমে পরীক্ষামূলকভাবে একটি ট্রেন চালিয়ে দেখা হবে, কেমন সাড়া মিলছে। তারপর বাড়তি এসি লোকাল ট্রেন চালানো হবে।  

আরও পড়ুন: Coochbehar: আদালতে ঢোকার মুখে বেহাল রাস্তা, মাথাভাঙায় বিক্ষোভ গ্রামবাসীদের

রেল সূত্রে খবর, মুম্বইয়ে যখন প্রথম এসি লোকাল ট্রেন চালানো হয়, তখন ভাড়া ছিল ৫০ টাকা। ভাড়া বেশি থাকায় প্রথমদিকে খুব একটা সাড়া মেলেনি। পরে ভাড়া কমিয়ে ২৫ টাকা করা হলে, যাত্রীদের ভালই সাড়া মেলে।

কলকাতায় বেশ কিছুদিন ধরেই চলছে এসি বাস। পরিবহণ দফতর সূত্রে খবর, সাধারণ বাসের থেকে ভাড়া বেশি হলেও যাত্রী ভালই হচ্ছে। কলকাতা মেট্রোতেও চলছে এসি রেক। এবার সেই পথেই পরীক্ষামূলকভাবে এসি লোকাল ট্রেন চালানোর প্রস্তুতি নিচ্ছে শিয়ালদা ডিভিশন।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
Agnimitra Paul:
"কেউ এই কাজ করে থাকলে অ্যাকশন হবে, বিজেপির কর্মী বলে পুলিশ ছেড়ে দেবে না, আমরা তৃণমূল নই", বাঁকুড়ার ঘটনায় প্রতিক্রিয়া অগ্নিমিত্রার
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget