এক্সপ্লোর

NRS Covid Unit : 'রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা কমছে', বন্ধ করে দেওয়া হল NRS-র কোভিড ইউনিট

NRS Covid Unit closed : হাসপাতালের তরফে জানানো হয়েছে, রাজ্যে এখন কোভিড আক্রান্তের সংখ্যা কমছে, তাই নতুন রোগী ভর্তি না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

কলকাতা : বন্ধ করে দেওয়া হল এনআরএস মেডিক্যাল কলেজের (NRS Medical College) হাসপাতালের কোভিড ইউনিট (Covid Unit)। হাসপাতালের তরফে জানানো হয়েছে, রাজ্যে এখন কোভিড আক্রান্তের সংখ্যা কমছে, তাই নতুন রোগী ভর্তি না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।  যদিও সূত্রের খবর, এনআরএস-এর কোভিড ইউনিটের জায়গায় চালু হবে চেস্ট মেডিসিন বিভাগ।
এতদিন চেস্ট মেডিসিন (Chest Medicine) বিভাগটি অন্য জায়গায় বাড়ি ভাড়া করে চালানো হচ্ছিল। কিন্তু সেই ভাড়ার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আগামী ৩১ ডিসেম্বর। বাড়ির মালিক জানিয়েছেন, চুক্তি আর নবীকরণ করা হবে না। এই পরিস্থিতিতে চেস্ট মেডিসিন বিভাগটি ফের ফিরে আসছে এনআরএস হাসপাতালে।   
এদিকে দেশ জুড়ে চোখ রাঙাচ্ছে ওমিক্রন। এই পরিস্থিতিতে সতর্ক রাজ্যও। রাজ্যের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলায় এখনও পর্যন্ত ৬ জন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। সব মিলিয়ে উৎসবের মরসুমে উদ্বেগের কারণ হয়ে উঠছে ওমিক্রন। 
এই পরিস্থিতিতে যসোমবার রাজ্যের স্বাস্থ্য দফতরের আধিকারিকরা বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে,  

  • বেলেঘাটা আইডি’কে ওমিক্রনের নোডাল হাসপাতাল করা হবে। 
  • আরও ৭টি বেসরকারি হাসপাতালকে ওমিক্রন আক্রান্তেদের চিকিত্‍সার জন্য নির্দিষ্ট করা হয়েছে।    

এই তালিকায় রয়েছে--- 

  • আমরির তিনটি শাখা
  • অ্যাপোলো
  • ফর্টিস
  • উডল্যান্ডস
  • বেলভিউ
  • CMRI
  • চার্নক

আরও পড়ুন 

ওমিক্রন আবহে কোন রাজ্যে পর্যটনের কী কী বিধিনিষেধ ?

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এদিনের বৈঠকে জানানো হয়েছে, ওমিক্রন সন্দেহভাজনদের অন্য করোনা আক্রান্তদের সঙ্গে রাখা যাবে না। ৪৮ ঘণ্টার ব্যবধানে, পরপর ২টি RT- PCR রিপোর্ট নেগেটিভ এলে তবেই রোগীকে ওমিক্রন নেগেটিভ ধরা হবে। তারপর হাসপাতাল থেকে ছাড়া যাবে তাঁকে। বাড়িতে আরও ৭ দিন বাধ্যতামূলক আইসোলেশনে থাকতে হবে রোগীকে। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যগুলিকে অ্যাডভাইসরিতে জানিয়েছে, ৩১ জানুয়ারি পর্যন্ত করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলতে হবে।  জেলা এবং স্থানীয় স্তরে পরিস্থিতি বুঝে কনটেনমেন্ট জোন বা অন্য ব্যবস্থা নেওয়া যেতে পারে। এর মধ্যে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের ভ্যাকসিনেশন নিয়ে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Kolkata Fire Incident: মহাকরণের পিছনের বহুতলে ভয়াবহ আগুন, উপস্থিত দমকলের ১০টি ইঞ্জিন
মহাকরণের পিছনের বহুতলে ভয়াবহ আগুন, উপস্থিত দমকলের ১০টি ইঞ্জিন
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget