এক্সপ্লোর

Nursing Student Protest: যোগ্য হিসাবে নির্বাচিত হওয়ার পরও মিলছে না চাকরি , নার্সিং চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

Student Protest: স্বাস্থ্যভবন চত্বরের ভিতরে ঢুকে পড়েন আন্দোলনকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী।

কলকাতা: স্বাস্থ্যভবনে নার্সিং চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। অবিলম্বে চাকরির দাবিতে নার্সিং চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। যোগ্য হিসাবে নির্বাচিত হওয়ার পরও চাকরি দেওয়া হচ্ছে না বলে দাবি। স্বাস্থ্যভবন চত্বরের ভিতরে ঢুকে পড়েন আন্দোলনকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তিও হয়। 

এ দিন দিনভর একের পর এক বিক্ষোভে সরগরম রইল শহর। এদিনই নিয়োগের দাবিতে ফের মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করে ২০০৯-এর দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। পুলিশ আটকাতেই বাধে তুলকালাম। আন্দোলনকারীদের অভিযোগ, নিয়োগে দুর্নীতির জেরেই ভুগতে হচ্ছে তাঁদের। এই বিষয়টিকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বাগযুদ্ধ।

প্রায় ১৪ বছর, নিয়োগের জন্য অপেক্ষা আর কতদিনের? এই প্রশ্ন তুলেই ফের মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করলেন ২০০৯ সালের দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিকের চাকরিপ্রার্থীরা! ক্যামাক স্ট্রিট দিয়ে গ্রুপ D চাকরিপ্রার্থীদের মিছিল শুরুর আগেই এই ঘটনা ঘিরে হাজরায় হুলুস্থূল! পুলিশকে এড়াতে রীতিমতো দৌড়ঝাঁপ। বেধে গেল ধস্তাধস্তি! সরকারি চাকরি বিক্রির অভিযোগে যখন গোটা রাজ্য তোলপাড়> নিয়োগের দাবিতে গ্রুপ ডি-র চাকরিপ্রার্থীরা যেদিন পথে নামলেন, সেদিনই ফের মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করলেন দক্ষিণ ২৪ পরগনার ২০০৯ সালের প্রাথমিকের চাকরিপ্রার্থীরা...

বুধবার দুপুরে, পুলিশ তখন গ্রুপ ডি-র চাকরিপ্রার্থীদের মিছিল নিয়ে ব্যস্ত, সেই সময় হাজরা মোড়ে জড়ো হন ২০০৯ সালের দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিকের চাকরিপ্রার্থীদের একাংশ। উদ্দেশ্য ছিল, মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়া। হাজরা মোড় হয়ে কালীঘাটের দিকে এগোতে থাকেন আন্দোলনকারীরা। পুলিশ তাঁদের আটকাতে যেতেই দৌড়তে শুরু করেন কয়েকজন। কালীঘাট দমকল কেন্দ্রের সামনে আন্দোলনকারীদের ঘিরে ফেলে পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি।

২০০৯ সালে দুই ২৪ পরগনা, মালদা ও হাওড়া, এই ৪ জেলায়, শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা নেয় জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। কিন্তু ২০১১-তে নতুন সরকার আসার পর বাতিল হয়ে যায় নিয়োগ প্রক্রিয়া। পরবর্তীকালে, মেধাতালিকা অনুযায়ী ৩ জেলার চাকরিপ্রার্থীদের চাকরি হয়। কিন্তু বাদ পড়েন দক্ষিণ ২৪ পরগনার চাকরিপ্রার্থীরা। দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলার পর, ২০২২-এর ১৫ নভেম্বর, ২০০৯-এর প্রাথমিকের দক্ষিণ ২৪ পরগনার চাকরিপ্রার্থীদের ১ হাজার ৫০৬ জনের নামের প্যানেল প্রকাশ করে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। চাকরিপ্রার্থীদের দাবি, ২০০৯-এর প্রাথমিকে দক্ষিণ ২৪ পরগনায় শূন্যপদ ছিল ১ হাজার ৮৩৪টি। ১ হাজার ৫০৬ জনের নামের প্যানেল প্রকাশিত হওয়ায়, বাকি রয়েছে এখনও ৩২৮টি শূন্যপদ। অভিযোগ, এখনও পর্যন্ত কোনও সুরাহা হয়নি এই চাকরিপ্রার্থীদের। তাই নিয়োগের দাবিতে এর আগেও মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করেছিলেন তাঁরা। সেবার যতীন দাস পার্কের কাছেই তাঁদের আটকে দিয়েছিল পুলিশ। এই আন্দোলনকারীরা নবান্ন অভিযানেরও চেষ্টা করেছিলেন। কিন্তু, সেবারও তাঁদের চেষ্টা ব্যর্থ হয় পুলিশের বাধায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
Annapurna Yojana: এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget