এক্সপ্লোর

Odisha Train Accident: মৃত্যুর পরেও রেহাই নেই, দেহ নিয়ে ভুবনেশ্বর AIIMS-এ বেনজির দুর্ভোগ

Coromandel Express Accident: পুরুলিয়ার পরিবারের শনাক্ত করা দেহ নিয়ে গেল ওড়িশার পরিবার। ট্রেন দুর্ঘটনায় কোলাঘাটের ৩জনের মধ্যে একজন এখনও নিখোঁজ।

কলকাতা: ভয়ঙ্কর রেল দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুর পরেও নেই রেহাই। করমণ্ডল দুর্ঘটনায় মৃত্যুমিছিল, ৩দিন পরেও দেহ নিয়েও দুর্ভোগ! দেহ শনাক্ত করলেন একজন, নিয়ে গেল আরেক পরিবার।

দেহ নিয়েও দুর্ভোগ: বালেশ্বরে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার বলি হয়েছেন ২৭৫ জন। এক লহমায় শেষ নিরীহ-সাধারণ মানুষগুলো। সেইসঙ্গে শেষ পরিবারগুলোও। জানা গিয়েছে, ভুবনেশ্বর AIIMS-এ মৃতদেহ শনাক্ত করেছিল কোলাঘাটের পরিবার। কিন্তু সেই দেহ নিয়ে গেল আরেকজন। আবার, পুরুলিয়ার পরিবারের শনাক্ত করা দেহ নিয়ে গেল ওড়িশার পরিবার। ট্রেন দুর্ঘটনায় কোলাঘাটের পরিবারের ৩জন ছিলেন। যাদের মধ্যে একজন এখনও নিখোঁজ। করমণ্ডলকাণ্ডে দেহ নিয়ে ভুবনেশ্বর এইমসে বেনজির দুর্ভোগ। 

হাসপাতালে হাসপাতালে ঘুরে চলেছেন বীরভূমের শান্তিনিকেতনের নোয়াডাঙার বাসিন্দা মন্টু কোড়া। বালেশ্বরে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার পর নিখোঁজ তুফান, তাঁকেই খুঁজে বেড়াচ্ছেন বাবা। বালেশ্বরের বিজনেস পার্কে দেহ শনাক্তকরণ কেন্দ্রেও গিয়েছিলেন। সেখানে গিয়ে জানতে পারেন, পরিচয়হীন দেহগুলি পাঠানো হয়েছে ভুবনেশ্বর ও কটকে। বাইশ বছরের তরতাজা ছেলেটা কোথায় গেল, হাহাকার বাবার।

কোথায় হারিয়ে গেলেন নিখিল ধাড়া? বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার ৩ দিন পরেও খোঁজ মেলেনি বাঁকুড়ার ইন্দাসের কুশমুড়ি গ্রামের বাসিন্দা CRPF জওয়ানের। ছত্তীসগঢ়ের কর্মস্থল থেকে ট্রেনিং নিতে গিয়েছিলেন বিহারের রাজগীরে। সেখান থেকে কর্মস্থলেই ফিরছিলেন। বাহানাগার দুর্ঘটনাস্থলে মেলে তাঁর ব্যাগ ও আই কার্ড। নিখোঁজ জওয়ানের মোবাইল ফোনের লোকেশনও সেখানেই মিলেছে। কিন্তু আস্ত মানুষটারই খোঁজ মেলেনি। বাড়িতে বয়স্ক বাবা-মা, স্ত্রী, মেয়ে রয়েছে। বাহানাগায় গিয়ে হন্যে হয়ে স্বামীকে খুঁজে চলেছেন নিখিলের স্ত্রী বৈশাখী ধাড়া। 

ভয়াবহ দুর্ঘটনার রেশ কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে বাহানাগা। দুর্ঘটনাগ্রস্ত লাইনে শুরু হয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল। রাত ১০টা ৪০-এ ডাউন লাইনে প্রথমে একটি মালগাড়ি চালানো হয়। আপ লাইনে প্রথম ট্রেন চালানো হয় রাত ১২টা ৫-এ। পরীক্ষামূলকভাবে আপ ও ডাউন লাইনে মালগাড়ি চালানোর পর, সকাল থেকে শুরু হয় যাত্রীবাহী ট্রেন চলাচল। হাওড়া থেকে সকাল ৬টা ১০-এ প্রথম ছাড়ে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। এরপর হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস রওনা দেয়। দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আজ থেকে হাওড়া-ভদ্রক রুটে সবকটি ট্রেনই চলছে। শুধুমাত্র হাওড়া-ব্য়াঙ্গালোর যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেসের সময় পরিবর্তন করা হয়েছে। বেলা ১০টা ৫০-এর পরিবর্তে হাওড়া থেকে দুপুর ৩টেয় ছাড়বে। 

আরও পড়ুন: Sugarcane Juice Benefits: গরম পড়লেই ভরসা আখের রসে? কতটা কাজে লাগে? আদৌও উপকার রয়েছে?

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget