এক্সপ্লোর

Coromandel Express Accident: বালেশ্বর ট্রেন দুর্ঘটনা, আহতদের দেখতে কলকাতার হাসপাতালে রাজ্যপাল

Governor C V Anand Bose On Train Accident: ২ জন আহতকে রাজভবনের তরফে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানালেন তিনি।

কলকাতা: কলকাতার বিভিন্ন হাসপাতালে রেল দুর্ঘটনায় আহতদের দেখতে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor C V Anand Bose)। ২ জন আহতকে রাজভবনের তরফে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানালেন তিনি। মেডিক্যাল কলেজে ভর্তি থাকা বসিরহাটের বাসিন্দা ফতিমা বিবি ও এনআরএসে ভর্তি থাকা এক আহতকে ৫০ হাজার টাকা দেওয়া হবে বলে ঘোষণা করলেন রাজ্যপাল। এদিন, অ্যাপোলো হাসপাতালে ভর্তি থাকা হরিদেবপুরের বাসিন্দা পূর্ণিমা রাউতের সঙ্গেও দেখা করেন তিনি। ওড়িশা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সমস্ত ধরণের খোঁজখবর রাখছে প্রশাসন।

ক্ষতিপূরণের ঘোষণা: রেলের তরফ থেকে দুর্ঘটনায় মৃতদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। আহতরা পাবেন ২ লক্ষ টাকা। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া হচ্ছে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ। রাজ্যের তরফে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।

কান্নার রোল বাংলায়: বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা (Coromandel Express Accident), কান্নার রোল বাংলায়। রাজ্য সরকারের রিপোর্ট অনুযায়ী, করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় পশ্চিমবঙ্গের ৩১জনের মৃত্যু হয়েছে। আহত ৫৪৪ জন। মৃতদের মধ্যে বারুইপুর পুলিশ জেলার ৮জন, পূর্ব বর্ধমানের ৬ জন। সুন্দরবন পুলিশ জেলার ৩জন রয়েছেন। জলপাইগুড়ি, মালদা, দক্ষিণ দিনাজপুর, হাওড়া পুলিশ জেলা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, হাওড়া গ্রামীণ জেলা, ডায়মন্ড হারবার পুলিশ জেলার একজন করে বাসিন্দার মৃত্যু হয়েছে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায়। মৃতদের মধ্যে জঙ্গিপুর ও পশ্চিম মেদিনীপুরেরও ২ জন করে রয়েছেন। এই দুর্ঘটনায় সারা রাজ্যে আহত হয়েছেন ৫৪৪জন। পূর্ব মেদিনীপুরে আহতের সংখ্যা সবথেকে বেশি ৯৯জন। পূর্ব বর্ধমানে আহতের সংখ্যা ৮৯। পশ্চিম মেদিনীপুরে আহত হয়েছে ৭৩জন।

এদিন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পাশে দাঁড়িয়ে রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন মমতা বলেন, "আমি যখন রেলমন্ত্রী ছিলাম, দুর্ঘটনা প্রতিরোধী যন্ত্র (Anti Collison Device) তৈরি করেছিলাম। গোয়ায় গিয়ে সব ব্যবস্থা হয়েছিল। তার পর থেকে দুর্ঘটনার সংখ্যা কমেছিল। এটি এমন একটি যন্ত্র, যা ট্রেনে বসানো থাকলে, এক লাইনে যদি দু'টি ট্রেন এসে পড়ে, বা সামনে কিছু পড়ে থাকে, আপনা থেকেই থেমে যাবে ট্রেন। কিছু গড়বড় দেখলে সতর্কবার্তা যাবে।"

আরও পড়ুন: Skin Care Tips: জিমে গিয়ে শরীরচর্চার পাশাপাশি খেয়াল রাখুন ত্বকেরও, কোন কোন বিষয় নজরে রাখবেন?

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Jadavpur University: যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
Burdwan Medical College: বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget