এক্সপ্লোর

OMR Sheet Scam: ওএমআর মূল্যায়নকারী সংস্থার সার্ভারে নম্বর ৪০, কমিশনের সার্ভারে ১০! বিস্মিত বিচারপতি

Recruitment Scam:গ্রুপ সি মামলায় কমিশনের হলফনামায় সামনে এল এমনই চাঞ্চল্যকর তথ্য।

কলকাতা: ওএমআর (OMR Sheet) মূল্যায়নকারী সংস্থার সার্ভারে একরকম নম্বর, অন্যদিকে কমিশনের সার্ভারে অন্যরকম নম্বর। গ্রুপ সি মামলায় কমিশনের হলফনামায় সামনে এল এমনই চাঞ্চল্যকর তথ্য।

কত পার্থক্য: ওএমআর মূল্যায়নকারী সংস্থার সার্ভারে নম্বর ৪০, কমিশনের সার্ভারে ১০! গ্রুপ সি মামলায় (Group C) কমিশনের হলফনামায় চাঞ্চল্য।

বিস্মিত বিচারপতি: এটা কী করে সম্ভব? প্রশ্ন বিস্মিত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আদালতে কমিশন জানিয়েছে, 'সেই সময় কমিশনে থাকা ব্যক্তিরা অযোগ্যদের নিয়োগ করার জন্য এমনটা করে থাকতে পারে।'
 
৯ মার্চের মধ্যে গ্রুপ সি-র ওএমআর শিট প্রকাশ করার নির্দেশ আদালতের (High Court)। গাজিয়াবাদে সিবিআই-এর উদ্ধার করা ৩ হাজার ৪৭৮টি OMR Sheet প্রকাশ করার নির্দেশ। কমিশন হলফনামায় দাবি করেছে, ৩ হাজার ৪৭৮টির মধ্যে ৩০০টি ওএমআর বিকৃত করা হয়নি। সূত্রের খবর, পর্যবেক্ষণে বিচারপতি জানান, 'এই দুর্নীতি নিয়ে সবথেকে ভাল বলতে পারবেন সুবীরেশ ভট্টাচার্য। কারণ সুবীরেশ ভট্টাচার্যই সেই সময় চেয়ারম্যান ছিলেন। সিবিআই-এর উচিত এদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা।

একেবারে ফাঁকা OMR শিট! প্রশ্নের উত্তর দেওয়ার অংশে একটা কালির আঁচড় পর্যন্তও নেই! SSC-র গ্রুপ ডি মামলায় এমনই শূন্য পাওয়া প্রার্থীদের নম্বর গাজিয়াবাদের মূল্যায়নকারী সংস্থার হার্ডডিস্ক থেকে জাদুবলে কমিশনের ওয়েবসাইটে হয়ে গিয়েছিল ৪০-এর বেশি!

এবার গ্রুপ সি-র নিয়োগ দুর্নীতি মামলায় উঠে এল কারচুপিরই আরেক রূপ! অযোগ্য প্রার্থীদের নিয়োগ করতে, এবার যোগ্য প্রার্থীদের নম্বর কমিয়ে দেওয়ার অভিযোগ উঠল! এমনই ঘটনা জানিয়ে হাইকোর্টে হলফনামা জমা দিল খোদ স্কুল সার্ভিস কমিশন। শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে গ্রুপ সি নিয়োগ দুর্নীতির মামলার শুনানি ছিল। 

সেখানে OMR শিট বিকৃতি নিয়ে আদালতে হলফনামা জমা দেয় SSC। তা দেখে বিচারপতি গঙ্গোপাধ্যায় বিস্ময়প্রকাশ করে বলেন, OMR মূল্যায়নকারী সংস্থা NYSA-র সার্ভারে একজন চাকরিপ্রার্থীর নম্বর ৪০। কিন্তু কমিশনের সার্ভারে তা ১০! এটা কী করে সম্ভব? প্রশ্ন তোলেন বিচারপতি। 

উত্তরে SSC-র আইনজীবী বলেন, সেইসময় কমিশনে থাকা ব্যক্তিরা অযোগ্যদের নিয়োগ করার জন্য এমনটা করে থাকতে পারেন। এর আগে গ্রুপ ডি-র দুর্নীতি মামলায়, আদালতে জমা দেওয়া রিপোর্টে সিবিআই দাবি করেছিল, মেধাতালিকায় প্রথম দশজনেরই প্রাপ্ত নম্বর শূন্য়!

গাজিয়াবাদে OMR শিট মূল্যায়নকারী সংস্থার অফিস থেকে উদ্ধার হওয়া হার্ডডিস্কে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রত্য়েকে সাদা খাতা জমা দিয়েছেন! এইসব প্রার্থীদের নম্বরই এসএসসির সার্ভারে বেড়ে হয়ে গেছে ৪৩! এই প্রেক্ষাপটে এদিন গ্রুপ-সি মামলায় যোগ্য প্রার্থীদের নম্বর কমিয়ে দেওয়ার কথা কমিশনের হলফনামায় বলা হলে, ৯ মার্চের মধ্যে গাজিয়াবাদে মূল্যায়নকারী সংস্থার অফিস থেকে সিবিআইয়ের উদ্ধার করা ৩ হাজার ৪৭৮টি OMR শিট প্রকাশ করার নির্দেশ দেন বিচারপতি।  সূত্রের খবর, স্কুল সার্ভিস কমিশনের হলফনামায় বলা হয়েছে, ৩ হাজার ৪৭৮টি OMR শিটের মধ্যে ৩০০টি OMR শিট বিকৃত করা হয়নি। 

এ নিয়ে বিচারপতির পর্যবেক্ষণ, এই দুর্নীতি নিয়ে সবথেকে বেশি বলতে পারবেন সুবিরেশ ভট্টাচার্য। কারণ তিনিই সে সময় SSC-র চেয়ারম্যান ছিলেন। সিবিআইয়ের উচিৎ, এদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা। আগামী ৯ মার্চ এই মামলার ফের শুনানি হবে। 

সেরা শিরোনাম

Rejinagar By Elections: Gyanesh Kumar: SIR ইস্য়ুতে জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে চাপ বাড়িয়ে পথে নামল INDI জোট
Gyanesh Kumar: SIR ইস্য়ুতে জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে চাপ বাড়িয়ে পথে নামল INDI জোট
Nandigram-Reginagar By-Polls LIVE: অশান্তির অভিযোগে গ্রেফতার হুমায়ুন, রিপোর্ট তলব CEO দফতরের, নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা
অশান্তির অভিযোগে গ্রেফতার হুমায়ুন, রিপোর্ট তলব CEO দফতরের, নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা
Nandigram Bypoll : ভোটের সকালেই উত্তাল নন্দীগ্রাম, 'বহিরাগতদের তাণ্ডব...ভোট দিতে দিচ্ছে না', অভিযোগ কংগ্রেসের
ভোটের সকালেই উত্তাল নন্দীগ্রাম, 'বহিরাগতদের তাণ্ডব...ভোট দিতে দিচ্ছে না', অভিযোগ কংগ্রেসের
Humayun Kabir on By-Poll: 'পুলিশ উর্দি পরে ভোট লুঠ করছে', রেজিনগরে উপনির্বাচনে বড় অভিযোগ হুমায়ুনের, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীকে
'পুলিশ উর্দি পরে ভোট লুঠ করছে', রেজিনগরে উপনির্বাচনে বড় অভিযোগ হুমায়ুনের, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীকে

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget