এক্সপ্লোর

Dengue Death: চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, ফের আক্রান্তের মৃত্যু কলকাতায়

Kolkata News:রাজ্যের বেশ কয়েকটি জেলার ডেঙ্গি চিত্র রীতিমতো উদ্বেগের। পরিস্থিতি পর্যালোচনা করে ৫টি পরিদর্শক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর। আর এদিনই আরও এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর খবর মিলল।

কলকাতা: কলকাতায় (Kolkata) আরও ১ ডেঙ্গি (Dengue) আক্রান্তর মৃত্যু। ১০৬ নম্বর ওয়ার্ডে ফের ডেঙ্গি আক্রান্তর মৃত্যু। কসবার (Kasba) পূর্বাঞ্চল রোডে মৃত্যু অনুরাগ মালাকারের। ৬ সেপ্টেম্বর ডেঙ্গি আক্রান্ত হয়ে সঙ্কটজনক অবস্থায় রুবি হাসপাতালে ভর্তি হন তিনি। ভর্তির পর থেকেই ভেন্টিলেশনে ছিলেন অনুরাগ, গতকাল সন্ধেয় মৃত্যু হয়। ডেঙ্গি সংক্রমণের পর মৃত্যু হয়েছে ওই ব্যক্তির, স্বীকার করেছে পুরসভার স্বাস্থ্য বিভাগ (KMC Health Department)।

কলকাতায় ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু: চোখ রাঙাচ্ছে ডেঙ্গি (Dengue)। রাজ্যের বেশ কয়েকটি জেলার ডেঙ্গি চিত্র রীতিমতো উদ্বেগের। পরিস্থিতি পর্যালোচনা করে ৫টি পরিদর্শক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর। আর এদিনই আরও এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর খবর মিলল। পুরসভার স্বাস্থ্য বিভাগের দাবি, “ডায়াবেটিস, ওবেসিটি সহ একাধিক কোমর্বিডিটি ছিল অনুরাগের। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই যোগাযোগে ছিল পুরসভা (KMC)। দাবি পুরসভার স্বাস্থ্য বিভাগের। গতকাল ১০৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়। কার্ডিয়াক অ্যারেস্টের পর মৃত্যু মহিলার, দাবি পুরসভার স্বাস্থ্য বিভাগের।

এবছর এখনও পর্যন্ত কলকাতা ৪ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে। হাওড়ায় মারা গিয়েছেন ৫ জন। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, বুধ থেকে বৃহস্পতিবারের মধ্যে, একদিনে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৪০১ জন। রাজ্যে গত ২ সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৯৭ জন। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১ সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি বেড়েছে কলকাতা পুরসভা, হাওড়া পুরসভা, উত্তরপাড়া-কোতরং পুরসভা, বালি পুরসভা ও ব্যারাকপুর পুরসভা এলাকায়।

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের কর্তারা জরুরি বৈঠক করেন। তবে সেই বৈঠকে কলকাতা পুরসভার প্রতিনিধিরা ছিলেন না বলে সূত্রের খবর। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য দফতর সিদ্ধান্ত নিয়েছে, ৫টি পরিদর্শক দল গঠন করার। ৪টি পরিদর্শক দল দক্ষিণবঙ্গের জন্য, ১টি পরিদর্শক দল উত্তরবঙ্গের জন্য।  এছাড়াও হাওড়া ও হুগলিতে ফিভার ক্লিনিক খোলা হবে। ডেঙ্গি আক্রান্তদের পরামর্শ দেওয়ার জন্য হাওড়ায় খোলা হচ্ছে টেলি মেডিসিন কল সেন্টার। 

স্বাস্থ্য দফতরের বৃহস্পতিবারের বুলেটিনে জানানো হয়েছে, আগের ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ৪০১ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ৩১৫ জন ডেঙ্গি আক্রান্তের চিকিত্‍সা চলছে সরকারি হাসপাতালে। যে সব জেলায় ডেঙ্গির প্রকোপ সবথেকে বেশি, তার মধ্যে রয়েছে।

আরও পড়ুন: North 24 Parganas: তরুণীকে গণধর্ষণের অভিযোগে উত্তাল টিটাগড়, অভিযোগকারিণীর সঙ্গে কথা তৃণমূল নেতৃত্বের

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget