এক্সপ্লোর

Bankura: ৭৬ জন পড়ুয়ার জন্য একজন শিক্ষক, ধুঁকছে ওন্দার কোচখালুই জুনিয়র হাইস্কুল

Bankura News: পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়ার সংখ্যা ৭৬। শিক্ষক একজন, তাও অতিথি শিক্ষক। যাঁর অবসরের বয়স পেরিয়ে গিয়েছে। স্কুলে দ্রুত শিক্ষক নিয়োগ হোক, তেমনটাই তিনি চান।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: স্কুলে পড়ুয়ার (students) সংখ্যা ৭৬। অথচ শিক্ষক (teacher) মাত্র একজন। শুধু তাই নয়, স্কুলের ঘণ্টা বাজানো থেকে শুরু করে মিড ডে মিলের (mid-day meal) বন্দোবস্ত, করণিকের কাজও তাঁকেই সামলাতে হয়। শিক্ষকের অভাবে ধুঁকছে বাঁকুড়ার (Bankura) ওন্দার কোচখালুই জুনিয়র হাইস্কুল। সমস্যার কথা মেনে নিয়েছেন জেলা স্কুল পরিদর্শক (District School Inspector)।

নেই শিক্ষক, ধুঁকছে ওন্দার স্কুল

ঘনিষ্ঠের ঘরে অর্থের পাহাড়। ভুরি ভুরি দুর্নীতির অভিযোগে গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী। আর রোদ-ঝড়-বৃষ্টি মাথায় করে চাকরির দাবিতে রাজপথে দীর্ঘ আন্দোলনে স্কুলের চাকরি প্রার্থীরা। এসবের মাঝেই প্রশাসনের সামনে যেন আয়না ধরে রাজ্যের বিভিন্ন স্কুলের বেহাল ছবি তুলে ধরেছে বাঁকুড়ার ওন্দার কোচখালুই জুনিয়র হাইস্কুল। 

পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়ার সংখ্যা ৭৬। শিক্ষক একজন, তাও অতিথি শিক্ষক। যাঁর অবসরের বয়স পেরিয়ে গিয়েছে। স্কুলের ঘণ্টা বাজানো থেকে শুরু করে মিড ডে মিলের বন্দোবস্ত, করণিকের কাজ সামলানোর পাশাপাশি, ক্লাসে পড়ানো, সবটাই একা হাতে সামলান তিনি।

কোচখালুই জুনিয়র হাইস্কুলের অতিথি শিক্ষক তপনকুমার বন্দ্যোপাধ্যায় জানান, স্কুলে দ্রুত শিক্ষক নিয়োগ হোক, তেমনটাই তিনি চান। তাঁকে একা হাতেই সব করতে হয়, সে কথাও জানিয়েছেন তিনি। শিক্ষক অসুস্থ হলেই, স্কুলে তালা ঝোলে। 

ওন্দার ওই স্কুলের পড়ুয়া রাকেশ মালগোপের কথায়, 'শিক্ষক অসুস্থ হলেই ক্লাস বন্ধ হয়ে যায়। এখানে পড়াশুনো না হলে অন্য স্কুল যেতে হলে তা অনেক দূর।' স্থানীয় বাসিন্দা মধুসূদন মালগোপের কথায়, ' শিক্ষকের অভাব রয়েছে বলে মানছেন জেলা স্কুল পরিদর্শকও।' 

আরও পড়ুন: Pashchim Medinipur: ১১ বছর আগে সিপিএম কর্মীদের থেকে নেওয়া ‘জরিমানা’র টাকা ফেরত তৃণমূলের

২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রথমে গ্রামের মানুষের টাকায় গ্রামেরই শিক্ষিত যুবকরা পড়াতেন স্কুলে। ২০১৯ সালে টাকা না পাওয়ায় ৪ জনের মধ্যে ৩ জন পড়ানো বন্ধ করে দেন। বর্তমানে অতিথি শিক্ষকের সংখ্যা মাত্র ১।  শুরু থেকে, কোনওদিনই স্থায়ী শিক্ষক মেলেনি। শিক্ষকের অভাবের কথা মেনে নিয়েছেন খোদ জেলা স্কুল পরিদর্শকও। 

বাঁকুড়ার স্কুল পরিদর্শক পীযূষকান্তি বেরা বলছেন, 'ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ব্যাপারটা নজরে আছে। কথা বলেছি। শিক্ষক পেলেই দ্রুত নিয়োগ করব।'

কবে মিলবে স্থায়ী শিক্ষক? আশা নিয়ে দাঁড়িয়ে আছে বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামের এই স্কুল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন

ভিডিও

KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget