এক্সপ্লোর

Online Fraud: ক্রেতাদের রিফান্ডের টাকা নিজের অ্যাকাউন্টে চালান, লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ সংস্থার ক্যাশিয়ারের

Online Refund System: বেশ কিছুদিন হয়ে যাওয়ার পর সেই টাকা না রিফান্ড হওয়ায় সেই ওই সংস্থায় একটি অভিযোগ করে।

রঞ্জিত সাউ, কলকাতা: অনলাইনে টাকা লেনদেনে নয়, এবার প্রতারণা টাকা রিফান্ডে। অনলাইন শপিং সংস্থার ফেরানো টাকা আত্মসাৎ করে ক্রেতার সঙ্গে প্রতারণা করে এবার পুলিশের জালে ধৃত প্রতারক। ১৬ ডিসেম্বরে জমা পড়া অভিযোগের ভিত্তিতে গ্রেফতার ওই সংস্থার ক্যাশিয়ার সুশান্ত অধিকারী। কোলাঘাট থেকে গ্রেফতার করে সাইবার ক্রাইম থানার পুলিশ। আজ তাকে বিধান নগর কোর্টে তোলা হবে।

পুলিশ সূত্রে খবর, সল্টলেকের বাসিন্দা একজন অনলাইন শপিং সংস্থায় একটি জিনিস বুক করে। কিন্তু সেই গিফট আসার পর সেই সেটি রিফান্ড করে দেয়। কিন্তু বেশ কিছুদিন হয়ে যাওয়ার পর সেই টাকা না রিফান্ড হওয়ায় সেই ওই সংস্থায় একটি অভিযোগ করে। পুলিশ সূত্রে খবর অভিযোগ জানানোর পর ওই সংস্থার সিনিয়র ম্যানেজার তদন্ত করে দেখেন যে তার কম্পানি টাকা রিফান্ড করে দিয়েছে কিন্তু ক্রেতার কাছে সেই টাকা পৌছয়নি।                        

এরপর দেখা যায়, ওই সংস্থার ক্যাশিয়ার সেই টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয়। এর পর বিধান নগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানানো হলে পুলিশ অভিযুক্ত ক্যাশিয়ারকে গ্রেফতার করে কোলাঘাট থেকে। আজ তাকে বিধান নগর কোর্টে তোলা হবে। পুলিশ জানতে পারে এই ভাবে অভিযুক্ত প্রায় ২২ লক্ষ টাকা আত্মসাৎ করেছে বিভিন্ন লোকের কাছ থেকে।

অন্যদিকে, এবার অনলাইন পেমেন্ট অ্যাপের মাধ্যমে প্রতারণার অভিযোগ।প্রতারকদের ফাঁদে শ্রীরামপুরের মহিলা ওষুধ ব্যবসায়ী। অভিযোগ, গতকাল অনলাইন পেমেন্ট অ্যাপের তরফে ফোন করে ক্যাশব্যাক অফার দিয়ে নির্দিষ্ট অ্যাপ ডাউনলোড করা হয়।আস্থা অর্জনে সাড়ে ৪ হাজার টাকা পাওয়ার মেসেজও পাঠানো হয় অভিযোগকারিণীকে। এরপর অ্যাপ ডাউনলোড করতেই মহিলা ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে কয়েক দফায় ৯৮ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। শ্রীরামপুর থানা ও চন্দননগর কমিশনারেটের সাইবার সেলে অভিযোগ দায়ের হয়েছে। 

এদিকে,  কলকাতায় ফের অনলাইন প্রতারণা লেগেই রয়েছে। সম্প্রতি জাল ওয়েবসাইটে ঢুকে অনলাইন প্রতারণার শিকার মধ্য কলকাতার ব্যবসায়ী। অ্যাকাউন্ট থেকে উধাও ৮ লক্ষ টাকা। যদিও পুলিশের তত্‍পরতায় উদ্ধার করা গিয়েছে সিংহভাগ টাকাই। জাল ওয়েবসাইট থেকে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget